Malavya Rajyog: ২২ নভেম্বর তৈরি হবে মালব্য রাজযোগ, আগামী বছর পর্যন্ত ৩ রাশির অর্থ সঙ্কট দূরে

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্রদেব ২২ নভেম্বর সন্ধে ৫টা ২১ মিনিটে কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করবে আর এই রাশিতে ১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত বিরাজ করবে। একপর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। শুক্র এই রাশিতে প্রবেশ করতেই মালব্য মহাপুরুষ রাজযোগের নির্মাণ হবে। এতে বেশ কিছু রাশির লাভ হতে চলেছে।

Advertisement
২২ নভেম্বর তৈরি হবে মালব্য রাজযোগ, আগামী বছর পর্যন্ত ৩ রাশির অর্থ সঙ্কট দূরে মালব্য রাজযোগ
হাইলাইটস
  • জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে সুখ-সমৃদ্ধি, ধন-বৈভব, ভোগ-বিলাসিতা, প্রেম আকর্ষণের কারক গ্রহ বলে মনে করা হয়।

জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে সুখ-সমৃদ্ধি, ধন-বৈভব, ভোগ-বিলাসিতা, প্রেম আকর্ষণের কারক গ্রহ বলে মনে করা হয়। তাই যদি আপনার জন্মছকে শুক্রের অবস্থান ভাল থাকে, তাহলে সুখ-সুবিধা বৃদ্ধির সঙ্গে বৈবাহিক জীবনও ভাল যাবে। শুক্র ইতিমধ্যেই ৬ নভেম্বর ধনতেরসের দিন নিজের নীচ রাশি কন্যায় প্রবেশ করে ফেলেছে আর ২২ নভেম্বর আবার তুলা রাশিতে আসবে। তুলা রাশিতে শুক্রের প্রবেশে জীবনে সুখ কড়া নাড়বে। যার ফলে ব্যবসা, সামাজিক সম্পর্ক থেকে সৌন্দর্য ক্ষেত্রে লাভ পাবেন। 

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্রদেব ২২ নভেম্বর সন্ধে ৫টা ২১ মিনিটে কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করবে আর এই রাশিতে ১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত বিরাজ করবে। একপর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। শুক্র এই রাশিতে প্রবেশ করতেই মালব্য মহাপুরুষ রাজযোগের নির্মাণ হবে। এতে বেশ কিছু রাশির লাভ হতে চলেছে। 

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য তুলা রাশিতে শুক্রের প্রবেশ লাভদায়ক হবে। এই রাশির জাতকদের জন্য মালব্য রাজযোগ লাভদায়ক হতে পারে। এই সময় আর্থিক পরিস্থিতি বেশ ভালই থাকবে। এই রাশির জাতকদের জন্য দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত জাতকদের নতুন ব্যবসা শুরু করা লাভদায়ক হবে। নতুন সম্পর্ক তৈরি হবে। আমদানি বৃদ্ধির সুযোগ পেতে পারেন আপনি। প্রেমের জীবন ভাল থাকবে। বৈবাহিক জীবনে মধুরতা বাড়বে। 

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য মালব্য রাজযোগ লাভদায়ক হতে পারে। এই রাশির জাতকদের জন্য শুক্রের মালব্য যোগ সৃজনশীলতা ও তাঁদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বৃদ্ধি করবে। আর্থিক ক্ষেত্রে ইতিবাচকতা প্রভাব দেখা যাবে। আয়ের নতুন উৎস খুলবে। এরই সঙ্গে বাজারে করা বিনিয়োগ থেকে ভাল লাভ পাবেন। তবে কোনও বিনিয়োগ তাড়াহুড়োর মধ্যে করবেন না। চাকুরিজীবীদের জন্য এই সময় ভাল থাকতে পারে। আপনার আইডিয়া প্রশংসা পেতে পারে। প্রেমের জীবন আরও মধুর হবে। মিডিয়া, মার্কেটিং, লেখালেখি, বিনোদন ও সৃজনশীলতার সঙ্গে যুক্ত জাতকদের লাভ হবে। 

Advertisement

সিংহ রাশি
মালব্য রাজযোগে সিংহ রাশির আত্মবিশ্বাস ও সামাজিক সম্পর্ক আরও মজবুত হবে। আর্থিক ক্ষেত্রে আপনি লাভ পাবেন। চাকরি বা ব্যবসায় নতুন সম্পর্কের মাধ্যমে আমদানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ আর একবার শুরু হবে। চাকুরিজীবি জাতকদের নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের জন্য এই সময় ভাল যাবে। নতুন গ্রাহক তৈরির যোগ দেখা যাবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। ভাই-বোনদের থেকে পূর্ণ সহযোগিতা পাবেন।  

POST A COMMENT
Advertisement