শুক্র উদয় জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে সম্পদ, ঐশ্বর্য, সুখ-স্বাচ্ছন্দ্য এবং শিল্পের কারক বা প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। বৈদিক জ্যোতিষ অনুসারে, ২৮ অক্টোবর শুক্র গ্রহ উদিত হবে, এদিন এটি পূর্বদিকে উদিত হবে। জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, শুক্রের উদয়ের ফলে এই গ্রহ-সংশ্লিষ্ট শুভ প্রভাব বৃদ্ধি পেতে পারে। এর প্রভাব পেশা, ব্যবসা, আর্থিক অবস্থা এবং পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে পরিলক্ষিত হতে পারে। তবে, কোনও ব্যক্তির উপর শুক্রের প্রকৃত প্রভাব নির্ভর করে তাঁর জন্মকুণ্ডলী, 'দশা' (গ্রহের প্রভাবকাল) এবং অন্যান্য গ্রহের অবস্থানের উপর। শুক্র গত ১৪ অক্টোবর রাত ১:২০-এ অস্ত গিয়েছে এবং ২৮ অক্টোবর সকাল ৭:৩৫-এ উদিত হবে। এই সময়কালে শুক্র তার নিজস্ব রাশি তুলা-তে বক্রী অবস্থায় অবস্থান করবে। অর্থাৎ, প্রায় ১৪ দিন 'অস্ত' বা দহন অবস্থায় থাকার পর শুক্র পুনরায় উদিত হবে। শুক্র মীনে উদিত হওয়ার ফলে রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত দুরন্ত সময় আসতে চলেছে ৷ বিশাল উন্নতি অপেক্ষা করছে জাতক-জাতিকাদের জন্য।
মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনের দরজায় সাফল্য কড়া নাড়বে ৷ সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে। ব্যক্তিত্ব আকৃষ্ট হবে। জীবনে খুশির সমুদ্র বয়ে যাবে ৷ ইচ্ছাশক্তি প্রবল ভাবে বিকশিত হবে ৷ জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার করবে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্রের উদয়ের ফলে জীবন সুন্দর হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিশাল উন্নতিকর পরিস্থিতি আসবে। পরিবারের সঙ্গে প্রতিটি ক্ষেত্রেই পাবেন সুখ, ভাইবোনের সঙ্গ পাবেন। প্রেমের জীবন আরও সুন্দর হবে। সঙ্গীর সঙ্গে জীবন আরও সুন্দর ও আরও সুরক্ষিত হবে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য আসছে বিশাল সময়, এই সময় বিরাট উন্নতি হবে। গাড়ি কেনার ক্ষেত্রে সমযোগ তৈরি হবে এবার। আর্থিক ক্ষেত্র আরও মজবুত হবে। সামাজিক সম্মান বাড়বে।
ধনু রাশি
ধনু রাশির জন্য বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ বৃহস্পতির রাশি শুক্রের উদয়ের ফলে লাভের মুখ দেখবেন জাতক-জাতিকারা ৷ সব মিলিয়ে এবার বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ জীবনে খুশির বন্যা বইবে, কোনও কিছুরই অভাব হবেনা ৷
কুম্ভ রাশি
কুম্ভের শুক্রের প্রভাব কর্মজীবনে পরিবর্তন ও উন্নতির সুযোগ বয়ে আনতে পারে। যাঁরা চাকরিজীবী, তারা নতুন কোনও পদের প্রস্তাব, পদোন্নতি বা ভালো কোনও সুযোগ পেতে পারেন; কর্মক্ষেত্রে পরিচিতি ও প্রভাব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা নতুন গ্রাহক পেতে পারেন এবং ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাগুলো এগিয়ে যেতে পারে। আর্থিক অবস্থার উন্নতিরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শিল্পকলা, গণমাধ্যম, ডিজাইন, বিনোদন বা সৃজনশীল ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজেদের প্রতিভা তুলে ধরার নতুন সুযোগ পেতে পারেন।