Surya Gochar In September: ১৭ সেপ্টেম্বর সূর্য অবস্থান বদলাচ্ছেন, টানা একমাস ধরে ৫ রাশির আকাশ ছোঁয়া সাফল্য

কন্যা রাশির স্বামী বুধ। সূর্য বুধের রাশি কন্যাতে এন্ট্রি নিতেই একে কন্যা সংক্রান্তি বলা হবে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা।

Advertisement
১৭ সেপ্টেম্বর সূর্য অবস্থান বদলাচ্ছেন, টানা একমাস ধরে ৫ রাশির আকাশ ছোঁয়া সাফল্য  সূর্যের গোচর ২০২৬
হাইলাইটস
  • গ্রহদের রাজা সূর্য রাশি পরিবর্তন করতে চলেছে।

গ্রহদের রাজা সূর্য রাশি পরিবর্তন করতে চলেছে। ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ৭টা ১২ মিনিটে সূর্য তার স্বরাশি সিংহ থেকে বেরিয়ে নিজের সমরাশি কন্যাতে গোচর করবে। কন্যা রাশিতে সূর্য ১৭ অক্টোবর পর্যন্ত বিরাজ করবে। কন্যা রাশির স্বামী বুধ। সূর্য বুধের রাশি কন্যাতে এন্ট্রি নিতেই একে কন্যা সংক্রান্তি বলা হবে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা। সূর্য ও বুধের মধ্যে মিত্রতার সম্পর্ক রয়েছে। তাই সূর্যের গোচর বেশ কিছু রাশির জন্য শুভ সময় নিয়ে আসবে। আসুন দেখে নিন কোন কোন রাশির জীবনে এই সূর্যের রাশি পরিবর্তন ভাল সময় নিয়ে আসবে। 

সিংহ রাশি
সূর্য নিজেই সিংহ রাশির স্বামী। সূর্যের প্রভাবে আপনার সংকল্প ও সক্ষমতা বৃদ্ধি পাবে। আপনি কোনও সাক্ষাৎকার বা প্রশাসনিক কাজে সফল হতে পারেন। আপনার সাহস বৃদ্ধি পাবে। আপনি আপনার পরিকল্পিত কাজগুলিতে সাফল্য পাবেন। ভ্রমণের সম্ভাবনা রয়েছে, যা ফলপ্রসূ হবে। আপনার কর্মক্ষেত্রে বিজয় ও আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে, যা থেকে আপনি সম্পূর্ণরূপে লাভবান হবেন। এই সময়ে আপনি যা করবেন, তাতেই সফল হবেন। ভাগ্য আপনার পক্ষে থাকবে। সূর্যের আশীর্বাদ পেতে রবিবার কোনও দরিদ্র বা অভাবী ব্যক্তিকে ফল দান করা উপকারী হবে। 

কন্যা রাশি
সূর্যের গোচর কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হবে। কর্মক্ষেত্রে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। সামাজিক প্রতিপত্তি লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা ভাল সুযোগ পাবেন। আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের উন্নতির সুযোগ থাকবে। আপনার দক্ষতার উন্নতি হবে। আপনার কাজে সাফল্যের  পূর্ণ সুযোগ থাকবে। আপনার জীবনসঙ্গীর অনুভূতির প্রতি সহানুভূতিশীল হন। যে কোনও ধরনের সংঘাত এড়িয়ে চলুন। মানসিক চাপ থেকে মুক্তির লক্ষণ দেখা যাবে। সূর্যের আশীর্বাদ পেতে প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদন করুন। 

বৃশ্চিক রাশি
এই সময়টি আপনার জীবনে সুবর্ণ সময়। আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন আরও মধুর হবে। ব্যবসায়ীরা অংশীদারিত্ব থেকে লাভবান হবেন। আপনি আপনার বাবার সমর্থন পাবেন। ভ্রমণ ফলপ্রসূ হবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। বন্ধুদের সমর্থন পাবেন। আপনার ভাই-বোনেরা আপনাকে সমর্থন করবেন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন। সন্তান পক্ষের কাছ থেকে সুসংবাদ পাবেন। সূর্যের কৃপা পেতে সূর্যকে জল নিবেদন করুন। 

Advertisement

ধনু রাশি
সূর্যের গোচর ধনু রাশির জাতকদের জন্য উপকারী হতে পারে। এই সময়ে আপনি কিছু সুসংবাদ পেতে পারেন। আপনার সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। জমি, বাড়ি এবং গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। আপনার সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আপনি কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। একটি উচ্চ পদের দায়িত্ব গ্রহণের সম্ভাবনা রয়েছে। আপনি একটি নতুন ব্যবসায়িক চুক্তিতে সই করতে পারেন, যা লাভজনক হবে। পরিবারে সুখ আসবে। সূর্যের আশীর্বাদ পেতে রবিবার উপোস করা উপকারী হবে।

মীন রাশি
কন্যা রাশিতে সূর্যের গোচর মীন রাশির জন্য খুব ভাল হবে। এই সময়ে আপনার ভাগ্য তুঙ্গে থাকবে। ভাগ্য পুরোপুরি আপনার পক্ষে থাকবে। আপনি কঠোর পরিশ্রমের ফল পাবেন। বাবার থেকে পাওয়া নির্দেশ আপনার জন্য উপকারী হবে। সূর্যের প্রভাবে আপনার আর্থিক লাভও হবে। আপনি সঞ্চয় করতে সফল হবেন। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন এবং একসঙ্গে ভাল সময় কাটাবেন। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। আপনার ব্যবসার অবস্থা ভাল থাকবে। সূর্যের আশীর্বাদ পেতে রবিবার গুড় দাব করা উপকারী হবে।    
  

POST A COMMENT
Advertisement