Shadashtak Yog 2026: সূর্য-শনির শত্রুতায় বিপজ্জনক ষডাষ্টক যোগ, আজ থেকেই বিপদ সঙ্কেত ২ রাশির

জ্যোতিষশাস্ত্রে গ্রহদের গোচর ও তাদের পরস্পর পরিস্থিতির বিশেষ গুরুত্ব থাকে। আজ গ্রহের রাজা সূর্য নিজের স্বরাশি সিংহে প্রবেশ করতে চলেছে। কর্মফল দাতা শনিদেব এই সময় মীন রাশিতে বিরাজ করছে। সূর্যের সিংহ রাশিতে আসতেই শনি-সূর্য একে-অপরের ষষ্ঠ ও অষ্টম ঘরে অবস্থান করবে, যার ফলে অত্যন্ত অশুভ বলে মানা হয় সেই ষডাষ্টক যোগের নির্মাণ হবে।

Advertisement
সূর্য-শনির শত্রুতায় বিপজ্জনক ষডাষ্টক যোগ, আজ থেকেই বিপদ সঙ্কেত ২ রাশিরষডাষ্টক যোগ
হাইলাইটস
  • জ্যোতিষশাস্ত্রে গ্রহদের গোচর ও তাদের পরস্পর পরিস্থিতির বিশেষ গুরুত্ব থাকে।

জ্যোতিষশাস্ত্রে গ্রহদের গোচর ও তাদের পরস্পর পরিস্থিতির বিশেষ গুরুত্ব থাকে। আজ গ্রহের রাজা সূর্য নিজের স্বরাশি সিংহে প্রবেশ করতে চলেছে। কর্মফল দাতা শনিদেব এই সময় মীন রাশিতে বিরাজ করছে। সূর্যের সিংহ রাশিতে আসতেই শনি-সূর্য একে-অপরের ষষ্ঠ ও অষ্টম ঘরে অবস্থান করবে, যার ফলে অত্যন্ত অশুভ বলে মানা হয় সেই ষডাষ্টক যোগের নির্মাণ হবে। বৈদিক জ্যোতিষে সূর্য ও শনিকে পিতা-পুত্র বলে মনে করা হয়, তবে এই দুজনের মধ্য়ে শত্রুতা রয়েছে। ষডাষ্টক যোগের প্রভাবে জীবনে অশান্তি, হঠাৎ করে আর্থিক ক্ষতি, স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা ও কাজে বাধা আসবে। সূর্য-শনির এই অশুভ যোগে ভুগতে হবে ২ রাশিকে। 

মকর রাশি
মকর রাশির অধিপতি স্বয়ং শনিদেব আর সূর্যের সঙ্গে ষডাষ্টক যোগ তৈরি হতেই এই রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কর্মস্থানে আপনার ছোট ভুলও বড় লোকসানের মুখোমুখি করতে পারে আপনাকে। গুপ্ত শত্রু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তাই নিজের কাজ ছাড়া অন্য কারোর কাজে নাক গলাবেন না। শেয়ার বাজার কিংবা অন্য কোনও ক্ষেত্রে এই সময়ে বিনিয়োগ করবেন না। আর্থিক লেনদেন সাবধানে করবেন। গাড়ি সাবধানে চালাবেন। দুর্ঘটনার যোগ তৈরি হবে। পারিবারিক মামলায় ধৈর্য সহকারের কাজ করেন এবং নিজের বাণী নিয়ন্ত্রণে রাখুন। 

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য সূর্য-শনির ষডাষ্টক যোগ প্রতিকূল বলে প্রমাণিত হবে। চাকরিজীবিদের কর্মস্থানে সহকর্মী ও উছ্চ আধিকারিকদের সঙ্গে মতভেদ হতে পারে। ব্যবসায় নতুন কোনও বিনিয়োগ করবেন না, নয়তো লোকসান হতে পারে। হঠাৎ করে অপ্রত্যাশিত খরচ সামনে আসবে, যার ফলে বাজেট বিগড়াবে। কাউকে ঋণ দেওয়া থেকে বাঁচুন। দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি বাড়তে পারে। মানসিক অশান্তি ও চোখের ছানি পড়ার মতো সমস্যা বাড়তে পারে। 

POST A COMMENT
Advertisement