November Unlucky Zodiacs: গ্রহদের গোচরে বিপদ বাড়ছে নভেম্বরে, আর্থিক ক্ষতি সঙ্গে কঠিন চ্যালেঞ্জ ৩ রাশির

জ্যোতিষ গণনা অনুসারে, নভেম্বরে শুক্র, মঙ্গল ও সূর্যের গোচরে গুরুত্বপূর্ণ বদল হবে। এছাড়াও বুধের বক্রী চাল মাসের শুরুতে সিদ্ধান্ত ও কথাবার্তার ওপর প্রভাব ফেলবে। জ্যোতিষ মতে এই সময়কাল কর্কট, বৃশ্চিক ও মীন রাশির জাতকদের নভেম্বর মাসে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আসুন জেনে নিন যে এই মাসে কোন কোন রাশিদের সতর্ক থাকতে হবে।

Advertisement
গ্রহদের গোচরে বিপদ বাড়ছে নভেম্বরে, আর্থিক ক্ষতি সঙ্গে কঠিন চ্যালেঞ্জ ৩ রাশির নভেম্বরের আনলাকি রাশি
হাইলাইটস
  • নভেম্বর মাস শুরু হতেই একাধিক বড় গ্রহ নিজেদের অবস্থান ও রাশি বদল করছে।

নভেম্বর মাস শুরু হতেই একাধিক বড় গ্রহ নিজেদের অবস্থান ও রাশি বদল করছে। জ্য়োতিষশাস্ত্র অনুসারে, গ্রহদের বদল সব ১২টি রাশিদের ওপর প্রভাব ফেলবে। কিছু রাশিদের জন্য এই সময় উন্নতি ও অর্থলাভের সুযোগ নিয়ে আসবে। কিছু রাশিকে এই সময় একটু সামলে থাকতে হবে। বিশেষ করে চাকরি, ব্যবসা, আর্থিক পরিস্থিতি, পারিবারিক সম্পর্ক ও স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা বাড়াতে পারে। জ্যোতিষ গণনা অনুসারে, নভেম্বরে শুক্র, মঙ্গল ও সূর্যের গোচরে গুরুত্বপূর্ণ বদল হবে। এছাড়াও বুধের বক্রী চাল মাসের শুরুতে সিদ্ধান্ত ও কথাবার্তার ওপর প্রভাব ফেলবে। জ্যোতিষ মতে এই সময়কাল কর্কট, বৃশ্চিক ও মীন রাশির জাতকদের নভেম্বর মাসে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আসুন জেনে নিন যে এই মাসে কোন কোন রাশিদের সতর্ক থাকতে হবে। 

জ্যোতিষ মতে, ৬ নভেম্বর শুক্র বক্রী অবস্থায় কন্যা রাশিতে প্রবেশ করবে। এরপর ১২ নভেম্বর মঙ্গল কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে গোচর করবে। ১৩ নভেম্বর বুধের বক্রী অবস্থা শেষ হবে। অপরদিকে, ১৪ নভেম্বর শুক্র মার্গী হবে। আবার ১৬ নভেম্বর সূর্য তুলা থেকে বেরিয়ে বৃশ্চিকে প্রবেশ করবে। মাসের শেষে ২২ নভেম্বর শুক্র ফের তুলা রাশিতে এন্ট্রি নেবে। 

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য নভেম্বর মাস চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে যাবে। এই সময় পারিবারিক জীবনে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। ঘরের সদস্যদের সঙ্গে কথাবার্তার সময় নিজের শব্দের ওপর নিয়ন্ত্রণ রাখুন। রাগের বশে এমন কোনও কথা বলবেন না, যাতে সম্পর্ক আরও বিগড়ায়। জমি বা বাড়ি কেনার পরিকল্পনা করলে, কিছু বাধা আসতে পারে। কোনও জরুরি দেরি হলে মনে অশান্তি থাকতে পারে। তাড়াহুড়ো করার চেয়ে পরিস্থিতি বুঝে তবেই সিদ্ধান্ত নিন। 

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জন্য নভেম্বর মাস কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়ে আসবে। চাকুরিজীবিদের কাজের জায়গায় অতিরিক্ত পরিশ্রম করতে হবে। সরকারি বিভাগ কিংবা প্রশাসনের সঙ্গে যুক্ত কাজে বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জরুরি কাগজপত্র সামলে রাখুন। অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার চেষ্টা করুন। অফিসের সিনিয়র ও আধিকারিকদের সঙ্গে একটু তালমিল বানিয়ে চলুন। ছোট সমস্যাও আপনার জন্য অশান্তির সৃষ্টি করতে পারে। তাই কোনও দায়িত্বকে হালকাভাবে নেবেন না। নিজের কাজের গুণমান ও সময়সীমার ওপর মনোযোগ দিন। 

Advertisement

মীন রাশি
নভেম্বরে মীন রাশির জাতক-জাতিকাদের জন্য স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। অতিরিক্ত কাজের চাপ এবং দায়িত্বের কারণে ক্লান্তি আসতে পারে। যদি আপনি ক্রমাগত দুর্বলতা বা অস্বস্তি অনুভব করেন, তবে তা উপেক্ষা করবেন না। একটি নিয়মিত রুটিন মেনে চলুন এবং বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় নিন। কর্মক্ষেত্রে ও ব্যবসায় চাপ বাড়তে পারে। তাই, একবারে অতিরিক্ত দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকুন। নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করুন এবং গুরুত্বপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকার দিন। 

POST A COMMENT
Advertisement