লক্ষ্মী নারায়ণ যোগজ্য়োতিষশাস্ত্রে শুক্র ও বুধ গ্রহকে অর্থ, বৈভব, সুখ-সুবিধা, বুদ্ধি, ব্যবসা ও আর্থিক উন্নতির কারক বলে মনে করা হয়। পঞ্চাঙ্গ অনুসারে, ২২ নভেম্বর শুক্র ও বুধের যুতিতে লক্ষ্মী নারায়ণ যোগের সৃষ্টি হবে। জ্য়োতিষ মান্যতা অনুসারে, এই যোগ কিছু রাশির জীবনে উন্নতি, অর্থলাভ ও সুখ-সুবিধা বৃদ্ধি করবে। এই রাজযোগের বিশেষ প্রভাব তুলা, কন্যা, মেষ ও বৃষ রাশির জাতকদের জন্য শুভ সময় নিয়ে আসবে। আসুন জেনে নিন এই ৪ রাশির জীবনে কী কী সুখ আসতে চলেছে।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য লক্ষ্মী-নারায়ণ রাজযোগ আর্থিক ক্ষেত্রে স্বস্তি দেবে। চাকরিজীবীদের পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীদের কোনও বড় চুক্তি হাতে আসতে পারে। বিনিয়োগ ও অর্থ সংক্রান্ত মামলায় ইতিবাচক পরিণাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ-সমৃদ্ধি বাড়বে।
বৃষ রাশি
বৃষ রাশির জন্য এই রাজযোগ ভাগ্যের সঙ্গ নিয়ে আসবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এবার সম্পূর্ণ হবে। চাকরিতে আপনার পরিশ্রম ও প্রতিভার প্রশংসা হবে। ব্যবসায় ভাল লাভ পাওয়া যাবে। আর্থিক পরিস্থিতি মজবুত হওয়ার সঙ্গে সুখ-সুবিধার জন্য খরচ বাড়তে পারে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য এই যোগ কেরিয়ারে উন্নতির রাস্তা খুলে দেবে। চাকরি যাঁরা খুঁজছেন তাঁরা ভাল খবর পাবেন। ব্যবসায় নতুন যোজনা সফল হতে পারে। হঠাৎ করে অর্থ লাভের সুযোগ পাবেন। এরই সঙ্গে আপনার কথা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় কর্মক্ষেত্রে লাভ পেতে পারেন।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য লক্ষ্মী নারায়ণ রাজযোগ বিশেষ রূপে শুভ সঙ্কেত দেবে। আর্থিক অবস্থান শুধরাবে এবং আয়ের নতুন উৎস তৈরি হবে। চাকরিতে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসা বিস্তার করার যোজনা সফল হবে। দাম্পত্য জীবনে মধুরতা ও পরিবারে সুখের পরিবেশ তৈরি হবে।