হংস রাজযোগজ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি (গুরু)-কে সুখ, সমৃদ্ধি, জ্ঞান, বিয়ে ও ভাগ্যের কারক বলে মনে করা হয়। জুন মাসের শুরুতেই দেবগুরু বৃহস্পতি নিজের উচ্চরাশি কর্কটে গোচর করতে চলেছে। জ্যোতিষ নিয়ম অনুসারে, যখন গুরু নিজের উচ্চ রাশিতে আসে, তখন বৃহস্পতির শক্তি বেড়ে যায়। এই গোচর হংস মহাপুরুষ রাজযোগের নির্মাণ করবে। বৈদিক জ্যোতিষ অনুসারে, ৫ মহাপুরুষ যোগের মধ্যে অন্যতম এই হংস যোগ। আসুন দেখে নিই এই যোগের ফলে কোন কোন রাশি লাভবান হতে চলেছে।
মিথুন রাশি
ব্যবসায়ীদের জন্য ২ জুনের পরবর্তী সময়টি বিপুল লাভের সময় হিসেবে প্রমাণিত হবে। একটি বড় ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হতে পারে। চাকুরিজীবীরা নতুন ও আরও ভাল চাকরির প্রস্তাব পেতে পারেন, যা তাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে।
কন্যা রাশি
এই সময়টি ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত শুভ হবে; বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ খুলে যাবে। আপনি আপনার সন্তানদের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন। বৃহস্পতির কৃপায় ভাগ্য সহায় হতেই ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে।
ধনু রাশি
এই রাজযোগ আপনার আত্মবিশ্বাস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। সমাজে ও কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। আপনি যদি দীর্ঘদিন ধরে উচ্চতর পদ, বেতন বৃদ্ধি বা পদোন্নতির জন্য অপেক্ষা করে থাকেন, তবে জুনের শুরুতে আপনার সেই ইচ্ছা পূরণ হতে পারে।
মীন রাশি
বৃহস্পতির এই গোচর মীন রাশির জন্য আশীর্বাদস্বরূপ হবে। জমি, বাড়ি বা নতুন যানবাহন কেনার প্রবল সম্ভাবনা থাকবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত পুরনো বিবাদের সমাধান হবে এবং পরিবারে কোনও শুভ ঘটনা ঘটতে পারে।