দীপাবলীতে নীচভঙ্গ যোগবৈদিক জ্যোতিষে শুক্র গ্রহকে ধন-বৈভব, সুখ-সমৃদ্ধি, ঐশ্বর্য, ভোগ-বিলাস, বিয়ে, সৌন্দর্য ও জাগতিক সুখের কারক বলে মনে করা হয়। তাই শুক্রের অবস্থা মজবুত হলে এই ক্ষেত্রগুলোতে সবচেয়ে বেশি প্রভাব দেখতে পাওয়া যায়। বর্তমানে শুক্র তুলা রাশিতে সঞ্চারন করছে এবং ৬ নভেম্বর রাতে রাশি পরিবর্তন করে নিজের নীচ রাশি কন্যাতে প্রবেশ করবে। বিশেষ কথা এই যে দীপাবলির দিন শুক্রের নীচত্ব ভঙ্গ হওয়ায় এক জ্যোতিষীয় পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই নীচভঙ্গ রাজযোগ আসুন দেখে নিন কোন কোন রাশির জন্য সুখকর হতে চলেছে।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্রের উচ্চরাশি মীন ও নীচ রাশি কন্যা। তাই যখন শুক্র কন্যা রাশিতে প্রবেশ করে, তখন সেটা দুর্বল হয়ে যায়। এরকম অবস্থায় এর প্রভাব সব রাশির ওপর পড়তে দেখা যায়। দিওয়ালীর দিন অর্থাৎ ৮ নভেম্বর শুক্র কন্যা রাশিতে থাকবে আর কন্যা রাশির স্বামী বুধ তুলা রাশিতে থাকবে। আর এদিন চন্দ্রমাও তুলা রাশিতে থাকবে। এরকম অবস্থায় বুধ চন্দ্রমা থেকে কেন্দ্রে অর্থাৎ প্রথম ঘরে অবস্থান করবে। এই পরিস্থিতিতে নীচভঙ্গ রাজযোগের নির্মাণ হবে। আসুন দেখে নিন কাদের কাদের শুভ ফল প্রাপ্ত হবে।
বৃষ রাশি
বৃষ রাশি অধিপতি স্বয়ং শুক্র। এই রাশির জন্য নীচভঙ্গ রাজযোগ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর্থিক পরিস্থিতি ভাল হতে চলেছে। এরই সঙ্গে পুরনো আটকে থাকা কাজ আবার শুরু হবে। চাকুরিজীবিদের লাভ হবে। নিজের কর্মশৈলী দেখানোয় সফল হবে। বরিষ্ঠ আধিকারিকদের প্রশংসা পাবেন। ব্যবসায়ীদের জন্য এই সময় ভাল যাবে। আপনাদের নতুন সম্পর্ক তৈরি হবে। প্রেমের সম্পর্ক ভাল থাকবে। বৈবাহিক জীবনে চলা সমস্যা দূর হবে। বিনিয়োগ করলে একটু ভেবে চিন্তে করুন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য দিওয়ালী বেশ ভাল হতে চলেছে। এই রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি ভাল হবে। আমদানির নতুন উৎস তৈরি হবে। চাকুরীজীবি জাতকদের পরিশ্রম ও প্রচেষ্টার পূর্ণ ফল দেখতে পাওয়া যাবে। জীবনে সুখ আসবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। বৈবাহিক জীবন ভাল থাকবে। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন।
ধনু রাশি
ধনু রাশির জন্য শুক্রের এই নীচভঙ্গ যোগ ব্যবসায় লাভ নিয়ে আসবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজে পদোন্নতি হতে পারে। বোনাসের সঙ্গে ইনক্রিমেন্টও পাবেন। ব্যবসায়ীদের জন্য এই সময় ভাল যাবে। নতুন সম্পর্ক তৈরি হতে পারে। ভবিষ্যৎ নিয়ে কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন। আপনার কাজের প্রশংসা হবে।