ডিসেম্বর লাকি রাশিশেষ হতে চলল ২০২৬ সাল। আর মাত্র একমাস নতুন বছর আসতে। কিন্তু সেই ডিসেম্বর মাসেই জীবনে নতুন আশার আলো জ্বলবে, নতুন সুযোগ পাবেন কয়েকটি রাশির জাতকরা। জ্যোতিষ বলছে, এই ডিসেম্বর মাসে একাধিক গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থানে ও গতিতে পরিবর্তন ঘটবে। বিশেষ করে রাহু-কেতুর রাশি পরিবর্তন এবং শনির মার্গী দশায় ফেরা ৬ রাশির জাতকদের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারে। জ্যোতিষ গণনা অনুসারে, আগামী ৫ ডিসেম্বর রাশি পরিবর্তন করবে রাহু ও কেতু। এর পর ১১ ডিসেম্বর মার্গী হবে শনি। চাকরি, ব্যবসা, আর্থিক পরিস্থিতি থেকে শুরু করে পারিবারিক জীবনেও এর ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ ফের শুরু হতে পারে, কর্মক্ষেত্রে বাড়তে পারে দায়িত্ব। ডিসেম্বরে ভাগ্য খুলতে পারে কাদের?
মেষ রাশি
ডিসেম্বর মাস মেষ রাশির জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে। এদের কর্মজীবনে উন্নতির সুযোগ আসতে পারে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন। যাঁরা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন, তাঁদের কাছে ভালো কোনও প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের নতুন যোগাযোগ থেকে লাভের সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজও গতি পেতে পারে।
বৃষ রাশি
এই রাশির জাতকদের ভাগ্য সহায় হবে। অতীতে করা কোনও কাজের ইতিবাচক ফল মিলতে পারে। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা সুখবর পেতে পারেন। পুরোনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে। বিদেশ সংক্রান্ত কাজকর্মে লাভের সুযোগ তৈরি হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ কোনও পরিকল্পনা বাস্তবায়নের পথও খুলতে পারে।
সিংহ রাশি
বছরের শেষমাসে কর্মজীবনে ব্যাপক উন্নতির যোগ, চাকরিতে পদ ও দায়িত্বের পরিবর্তন হতে পারে। ব্যবসায়ীরা নতুন কাজ শুরু করার সুযোগ পেতে পারেন। পুরোনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে। আটকে থাকা কাজ শেষ হতে পারে। অপ্রত্যাশিত উৎস থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
কন্যা রাশি
ডিসেম্বর মাসে আর্থিক স্বস্তি পেতে পারেন কন্যা রাশির জাতকরা। উপার্জন বাড়ানোর নতুন পথ খুলতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি মিলতে পারে। ব্যবসায় লাভের সুযোগ রয়েছে। পড়ুয়াদের জন্যও সময়টি অনুকূল হতে পারে।
বৃশ্চিক রাশি
চাকরিতে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বড় কোনও চুক্তি থেকে লাভবান হতে পারেন। পুরোনো বিনিয়োগ থেকেও অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পারিবারিক জীবনে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন।
মীন রাশি
অর্থ ও কর্মজীবনের দিক থেকে ডিসেম্বর শুভ হতে পারে মীন রাশির জাতকদের। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা মিলতে পারে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা এগোবে। দীর্ঘদিন আটকে থাকা টাকাও ফেরত পাওয়ার আশা রয়েছে।