Mahalaya Lucky Horoscope: দেবীপক্ষ থেকে ৫ রাশির উন্নতি বাঁধাধরা, দুর্গা মায়ের কৃপায় অর্থ-সৌভাগ্যে ভরা জীবন

২০২৬ সালের মহালয়া পড়েছে ১০ অক্টোবর। এই সময় শনি মীনে বক্রী অবস্থায় থাকবে, বৃহস্পচি কর্কটে, রাহু কুম্ভতে, কেতু সিংহের অবস্থানে থাকায় এর বিশাল প্রভাব রাশিদের ওপর পড়তে চলেছে। মহালয়া অর্থাৎ দেবীপক্ষ থেকেই ৫ রাশির উন্নতি হতে শুরু করবে আর এঁরাই মা দুর্গার প্রিয় রাশি।

Advertisement
দেবীপক্ষ থেকে ৫ রাশির উন্নতি বাঁধাধরা, দুর্গা মায়ের কৃপায় অর্থ-সৌভাগ্যে ভরা জীবনদেবীপক্ষ থেকে লাকি ৫ রাশি
হাইলাইটস
  • আর এই পুজো থেকেই কয়েকটি রাশির জন্য বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে।

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আর তারপরই বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো দোরগোড়ায়। আর এই পুজো থেকেই কয়েকটি রাশির জন্য বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে। মহালয়া থেকে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হয়ে থাকে। দেবীপক্ষ থেকে কয়েকটি গ্রহের মধ্যে অবস্থানগত পার্থক্য দেখা যাবে। ২০২৬ সালের মহালয়া পড়েছে ১০ অক্টোবর। এই সময় শনি মীনে বক্রী অবস্থায় থাকবে, বৃহস্পচি কর্কটে, রাহু কুম্ভতে, কেতু সিংহের অবস্থানে থাকায় এর বিশাল প্রভাব রাশিদের ওপর পড়তে চলেছে। মহালয়া অর্থাৎ দেবীপক্ষ থেকেই ৫ রাশির উন্নতি হতে শুরু করবে আর এঁরাই মা দুর্গার প্রিয় রাশি। 

বৃষ রাশি
বৃষ রাশির জাতক-জাতিকাদের মা দুর্গা ভীষণভাবে পছন্দ করেন। এর ফলে এই রাশিরা কঠিন পরিস্থিতিতেও খুব সাবধানে থাকেন। প্রতিকূলতা আসলেও সব কাজ সহজেই হয়ে যায়। সব সমস্যার সমাধান মা দুর্গা নিজে করেন। এই রাশিদের ওপর দুর্গা মায়ের কৃপায় আর্থিক উন্নতি এই সময় হবে। 

কর্কট রাশি
মা দুর্গার অসীম কৃপা থাকে কর্কট রাশির জাতক-জাতিকাদের ওপর। কর্কট রাশির প্রভু চন্দ্র, মা দুর্গার সঙ্গে ওতোপ্রত ভাবে জড়িয়ে আছেন তিনি। দেবীপক্ষ থেকে নানান ক্ষেত্রে বিরাট লাভ করতে পারবে। সামাজিক কাজে উন্নতি হবে। বিরাট সাফল্য আসতে চলেছে। মা দুর্গার কৃপায় সব কাজেই সাফল্য পাবে। 

সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকারা লাভের মুখ দেখতে পাবেন। সাহস ও পরাক্রমে জীবন আরও সুন্দর ও সুরক্ষিত হতে থাকে। কেরিয়ারের জন্য আরও ভাল সময় আসতে চলেছে। জীবনের সব চাওয়া-পাওয়া সম্পন্ন হবে। বড় কোনও সমস্যার সমাধান খুঁজে পাবেন। জীবনে সুখের কোনও অভাব থাকবে না। 

কন্যা রাশি
দেবীপক্ষের সময় থেকেই কন্যা রাশির জাতক-জাতিকারা কোনও ভাল খবর পাবেন। ধার্মিকতার দিকে রুচি বাড়বে। জীবনে দুঃখ কষ্ট থাকলেও তা জয় করে নেবেন। জীবনে নানান সমস্যার সমাধান হতে পারে। বিরাট কোনও সমস্যা এক নিমিষে সমাধান হবে। সব থেকে ভাল সময়ের মধ্যে দিয়ে যাবেন জাতক-জাতিকারা। 

Advertisement

ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য সব থেকে ভাল সময় আসতে চলেছে, বড়সড় সমস্যার হাত থেকে মুক্তি পাবেন জাতক-জাতিকারা ৷ সম্পত্তির পাহাড়ে বসে থাকবেন জাতক-জাতিকারা ৷ মা দুর্গা সারাজীবন ঢালের মত আগলে রাখেন এদের ৷ জীবনের নিরন্তন পরিশ্রমই সাফল্য নিয়ে আসে, আরও ভাল পরিস্থিতিতে জীবন আরও সুন্দর হবে 

POST A COMMENT
Advertisement