শনির গোচরবৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্ম, শৃঙ্খলা, ন্যায়বিচার ও কর্মফলের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষ গণনা অনুসারে, ৯ অক্টোবর সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে শনি রেবতী নক্ষত্র ছেড়ে উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে। এই নক্ষত্রের অধিপতিও শনি নিজেই। ফলে শনির এই নক্ষত্র পরিবর্তনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত থাকবে এই গোচরের প্রভাব। এই সময়ের মধ্যে কোন ৫ রাশির জীবনে আসবে পরিবর্তন?
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য এই সময় পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়লেও তার সঙ্গে সাফল্য ও পরিচিতি লাভের সুযোগ আসতে পারে। আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। নিয়মিত সঞ্চয় এবং পরিকল্পনামাফিক অর্থ ব্যয়ের অভ্যাস ভবিষ্যতে উপকারে আসতে পারে। পুরোনো আর্থিক সমস্যার সমাধানের চেষ্টাও সফল হতে পারে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের কর্মজীবনে কিছুটা স্বস্তি আসতে পারে। অফিসে পরিশ্রমের প্রশংসা পেতে পারেন। নতুন পদ, অতিরিক্ত দায়িত্ব কিংবা নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ আসতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা থাকলেও খরচ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। চাকরি পরিবর্তন বা ব্যবসা সম্প্রসারণের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো ভাবে বিচার-বিবেচনা করা উচিত।
মকর রাশি
মকর রাশির অধিপতিও শনি। তাই শনির এই নক্ষত্র পরিবর্তন মকর রাশির জাতকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হবে। কর্মজীবনে স্থিতি আসতে পারে। অতীতের পরিশ্রমের সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা চাকরি পরিবর্তন করতে চান, বা ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করছেন, তাঁরা নতুন সুযোগ পেতে পারেন। পাশাপাশি আয়-ব্যয়ের হিসাব গুছিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় বাড়ানোর দিকেও নজর দেওয়া প্রয়োজন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির অধিপতি শনি। তাই শনির নিজের নক্ষত্রে প্রবেশ এই রাশির জাতকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। চাকরিজীবীদের নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে যে পরিশ্রম করছেন, তার স্বীকৃতি মিলতে পারে। আর্থিক ক্ষেত্রেও ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। আটকে থাকা কাজ শেষ হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন যোগাযোগ ভবিষ্যতে লাভের পথ খুলে দিতে পারে।
মীন রাশি
বর্তমানে শনি মীন রাশিতে রয়েছে। ফলে নিজের নক্ষত্র উত্তরভাদ্রপদে শনির প্রবেশ এই রাশির জাতকদের জন্য তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। যাঁরা চাকরির সন্ধান করছেন, তাঁরা নতুন সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আটকে থাকা কাজ এগোতে পারে। কোথাও টাকা আটকে থাকলে তা ফেরত পাওয়ার আশাও তৈরি হতে পারে। তবে ফল পেতে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়া জরুরি।