রাহুর প্রিয় রাশিজ্যোতিষশাস্ত্রে রাহুকে রহস্যময়ী ও অত্যন্ত প্রভাবশালী গ্রহ বলে মনে করা হয়। এটি একটি ছায়া গ্রহ, যার প্রভাব জীবনের ওপর গভীরভাবে দেখতে পাওয়া যায়। বৈদিক জ্যোতিষে রাহুকে পাপী ও মায়াবী গ্রহ বলা হয়। দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, ২০২৬ সালে রাহু কুম্ভ রাশিতে বিরাজমান করছে। এরপর এই বছরের শেষে রাহু কুম্ভ রাশি থেকে বেড়িয়ে মকর রাশিতে চলে যাবে। তবে রাহুর কিছু প্রিয় রাশি আছে, যারা সর্বদাই পাপী গ্রহের প্রিয় হয়। আসুন জেনে নিই সেই রাশি কারা।
বৃষ রাশি
রাহু গ্রহের গোচর বৃষ রাশির জাতকদের জন্য অনুকূল প্রমাণিত হবে। এই সময় আপনার কাজ-ব্যবসায় সাফল্য পাবেন। বেকার লোকেরা এই সময় চাকরি পাবেন। ব্যবসায় ভাল লাভ হতে পারে। চাকুরিজীবিদের পদোন্নতি হবে। আপনার পরিকল্পিত যোজনা সফল হবে। এরই সঙ্গে সামাজিক প্রতিষ্ঠা বাড়বে। নতুন সম্পর্ক লাভদায়ক হবে। মা-বাবা বা বরিষ্ঠ কারোর থেকে সহযোগিতা পাবেন। মানসিক শান্তি বজায় থাকবে ও ঘরের বিষয়গুলি সামলে নেবেন।
মিথুন রাশি
রাহু গ্রহের গোচর মিথুন রাশির জাতকদের জন্য শুভ ফল দেবে। এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। এরই সঙ্গে আটকে থাকা কাজ শুরু হবে। চাকুরিজীবিদের প্রমোশন হবে। কেরিয়ারে সফলতা অর্জন করবেন। আটকে থাকা কোনও টাকা ফেরৎ পাবেন। এরই সঙ্গে এই সময় কোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজে সামিল হতে পারেন। দেশ-বিদেশের সফর করতে পারেন।
কন্যা রাশি
আপনাদের জন্য রাহু গ্রহের রাশি পরিবর্তন লাভদায়ক প্রমাণিত হবে। আপনার সাহস ও পরাক্রম বাড়বে। মামলা-মোকদ্দমায় সফল হবেন। আত্মবিশ্বাস বাড়বে ও নিজের কথাকে প্রভাবশালী ভঙ্গিমায় পেশ করার ক্ষমতা বাড়বে। এরই সঙ্গে আপনার ভাগ্য সঙ্গ দেবে। দীর্ঘকালীন কোনও পরিকল্পনা সফল করতে পারবেনয কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।