International Yoga Day 2026: শরীরের সব ব্যথা নিমেষে গায়েব, রোজ ১০ মিনিট করুন এই ৪ যোগা

আজ আন্তর্জাতিক যোগা দিবস। এদিন যারা সারাবছর যোগা করেন না তাঁরাও একটি আধটু যোগ ব্যায়ামের ভিডিও দেখে করার চেষ্টা করেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যোগার গুরুত্ব অল্প বিস্তর সকলের জানা।

Advertisement
শরীরের সব ব্যথা নিমেষে গায়েব, রোজ ১০ মিনিট করুন এই ৪ যোগাআন্তর্জাতিক যোগা দিবস ২০২৬
হাইলাইটস
  • শরীর-স্বাস্থ্যকে ভাল রাখতে যোগ ব্যায়ামের বিকল্প আর কিছুই নেই।

শরীর-স্বাস্থ্যকে ভাল রাখতে যোগ ব্যায়ামের বিকল্প আর কিছুই নেই। প্রাচীন এই অভ্যায় যুগ যুগ ধরে মানুষের শরীর থেকে মনের খেয়াল রেখে চলেছে। বর্তমানে জিমের পাশাপাশি অনেকেই যোগাভ্যাসকে নিজেদের দৈনির রোজনামচায় সামিল করে নিয়েছে। আসলে যোগ ব্যায়ামের দিকে ঝুঁকেছে গোটা বিশ্ব। অনেকেই পেয়েছেন জীবন পরিবর্তন করে দেওয়া ফলাফল। আজ আন্তর্জাতিক যোগা দিবস। এদিন যারা সারাবছর যোগা করেন না তাঁরাও একটি আধটু যোগ ব্যায়ামের ভিডিও দেখে করার চেষ্টা করেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যোগার গুরুত্ব অল্প বিস্তর সকলের জানা। 

তবে বিশেষ ৪টি যোগা রয়েছে, যা শরীরের ব্যথা-যন্ত্রণা কমাতে দারুণভাবে কার্যকর। অনেক যোগা বিশেষজ্ঞ এই যোগ ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকেন। আসুন তাহলে জেনে নিন কোন কোন যোগাসনে শরীরের সব যন্ত্রণার উপশম হয়। 

ভুজঙ্গাসন
ভুজঙ্গাসন করার সময় শরীরটি অনেকটা দেখতে হয় সাপের মত, সেই কারণেই নাম রাখা হয়েছে ভুজঙ্গাসন! ভুজঙ্গ কথার অর্থ সাপ। এই আসন করলে শরীরের স্পাইনাল রিজিয়নের ভালো ব্যায়াম হয়। সঙ্গে বৃদ্ধি পায় মেরুদন্ডের নমনীয়তা, অনেক সময় জটিল কোমরের ব্যথা থেকেও রেহাই মেলে। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

শলভাসন
অনেকটা ভুজঙ্গাসনের মতই, কিন্তু এক্ষেত্রে মাথার বদলে ওপরে উঠবে পা। এক পা উপরে তুললে একে বলা হয় অর্ধশলভাসন। দুই পা উপরে তুললে তবেই পাওয়া যায় এই আসনের সম্পূর্ণ উপকারিতা। পূর্ণ শলভাষণ করলে কোমরের ব্যথা কমে যায়। পায়ের পেশির জোর বাড়ে।

ছবি সৌজন্যে: সংগৃহীত

উষ্ট্রাসন
এর পরের আসনটি একটু কঠিন। নাম উষ্ট্রাসন। যদিও নিয়মিত অভ্যাস করলে খুব সুন্দরভাবে উষ্ট্রাসনের পোজ ধরে রাখা যায়। এই আসন নিয়মিত করতে পারলে একাধিক উপকারিতা মেলে, যেমন বুকের খাঁচা সুদৃঢ় হয়। কোষ্ঠকাঠিন্য নিরাময় থেকে শুরু করে পেটের চর্বি কমাতে সাহায্য করে এই আসন। এছাড়াও লো ব্লাড প্রেসার, হাঁপানির সমস্যা মেটাতে এই আসন কার্যকরী।

ছবি সৌজন্যে: সংগৃহীত

অর্ধকুর্মাসন
অর্ধকূর্মাসন অর্থাৎ এই আসন করলে অনেকটা কচ্ছপের মত দেখতে লাগে। অম্বল, কোষ্ঠকাঠিন্য, পেটের অসুখ, আমাশয়, ডায়াবেটিস, খিদে কমে যাওয়া, বাত, হাঁপানি, লিভারের দোষ ও কোলাইটিসে উপকারী এই আসন।

Advertisement

ছবি সৌজন্যে: সংগৃহীত

POST A COMMENT
Advertisement