Mulor Ghonto: শীতের সবজি মুলোর ঝাল মিষ্টি ঘণ্ট, গরম ভাতে দারুণ লাগবে খেতে

মুলো ভাতে কাঁচা সর্ষের তেল ও কাঁচালঙ্কা দিয়ে গরম ভাতে কিন্তু দারুণ লাগে। এই মুলো দিয়েই তাহলে বানিয়ে ফেলুন মুলো ঘণ্ট, যেটা রুটি কিংবা ভাতের সঙ্গে খেতে খুব ভাল লাগে।

Advertisement
শীতের সবজি মুলোর ঝাল মিষ্টি ঘণ্ট, গরম ভাতে দারুণ লাগবে খেতেমুলোর ঘণ্ট
হাইলাইটস
  • এখন শীতের বাজারে বেশ টাটকা টাটকা মুলো দেখা যাচ্ছে।

এখন শীতের বাজারে বেশ টাটকা টাটকা মুলো দেখা যাচ্ছে। আর যাঁরা এই সবজিটা খেতে ভালোবাসেন, তাঁরা তো রান্নাঘরে নিয়েই আসবে এই সবজি। এই মুলো দিয়ে কিন্তু নানান ধরনের বাঙালি পদ রান্না হয়ে থাকে। যার মধ্যে অন্যতম মুলোর ডাল, মুলোর ছেঁচকি, মুলোর ঘণ্ট ইত্যাদি। আবার অনেকে বিভিন্ন সবজির সঙ্গেও এই মুলো মিশিয়ে রান্না করেন। মুলো ভাতে কাঁচা সর্ষের তেল ও কাঁচালঙ্কা দিয়ে গরম ভাতে কিন্তু দারুণ লাগে। এই মুলো দিয়েই তাহলে বানিয়ে ফেলুন মুলো ঘণ্ট, যেটা রুটি কিংবা ভাতের সঙ্গে খেতে খুব ভাল লাগে। 

উপকরণ
মুলো ২টি মাঝারি সাইজের
কাঁচালঙ্কা ৩-৪টে
কালোজিরে আধ চা চামচ
গোটা শুকনো লঙ্কা ২টি
হলুদ গুঁড়ো সামান্য
নুন স্বাদমতো
চিনি আধ চা চামচ
সর্ষের তেল ২-৩ টেবিল চামচ
ধনেপাতা কুচি সামান্য
নারকেল কোরা ২ টেবিল চামচ

পদ্ধতি
প্রথমে মুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ঝুরি করে কুরিয়ে নিন।
কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা ও কালোজিরে ফোড়ন দিন।
ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে কুরিয়ে রাখা মুলো দিয়ে দিন।
এবার নুন, সামান্য হলুদ গুঁড়ো ও চেরা কাঁচালঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
মাঝারি আঁচে মুলো নাড়াচাড়া করে রান্না করুন। মুলো থেকেই জল বেরোবে, তাই আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই।
মুলোর জল শুকিয়ে এলে সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
এবার নারকেল কোরা দিয়ে আরও ২-৩ মিনিট ভেজে নিন।
সবশেষে ধনেপাতা কুচি ও সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন।

রান্নার কিছু টিপস
মুলো কুরিয়ে নেওয়ার পর জল চিপে ফেলে দেবেন না, এতে মুলোর স্বাদ কমে যায়।
মুলো ভালো করে কষিয়ে জল শুকিয়ে নিতে হবে।
সামান্য নারকেল কোরা দিলে স্বাদ অনেক বেড়ে যায়।
ঝাল ঝাল খেতে চাইলে কাঁচালঙ্কার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। 

POST A COMMENT
Advertisement