Raju Pocket Paratha Recipe: রাজুর পকেট পরোটা আর আনলিমিটেড তরকারি বানান বাড়িতেই, রইল সিক্রেট রেসিপি

NRS হাসপাতাল সংলগ্ন এলাকায় এই পরোটা বিক্রি করে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছেন রাজু ঘোষ। রাজুর এই পকেট পরোটা আর আনলিমিটেড তরকারি কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলা যেতে পারে। জেনে নিন সিক্রেট রেসিপি।

Advertisement
রাজুর পকেট পরোটা আর আনলিমিটেড তরকারি বানান বাড়িতেই, রইল সিক্রেট রেসিপিরাজু পকেট পরোটা
হাইলাইটস
  • পরোটা বিক্রি করে রাতারাতি ভাইরাল রাজুদা
  • পকেট পরোটা আর আনলিমিটেড তরকারি বাড়িতেই বানান
  • জেনে নিন সিক্রেট রেসিপি

৩০ টাকায় ৩টে পরোটা, আনলিমিটেড তরকারি আর একটা সেদ্ধ ডিম। NRS হাসপাতাল সংলগ্ন এলাকায় এই পরোটা বিক্রি করে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছেন রাজু ঘোষ। রাজুর এই পকেট পরোটা আর আনলিমিটেড তরকারি কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলা যেতে পারে। 

সোশ্যাল মিডিয়ার সেনসেশন রাজুর পকেট পরোটা টেস্টি। বাড়িতেও একইরকম সুস্বাদু ও নরম পরোটা বানানো যেতে পারে। তেল ছাড়া পরোটা ভাজার কথা ভাবাই যায় না। কিন্তু রাজুদার মতো করে ভাজলে সাধারণত অল্প তেল দিলেই হয়ে যায়। 

প্রণালী 
একটা পাত্রে পরিমাণ মতো ময়দা নিয়ে তাতে নুন, চিনি, ২ চামচ বেকিং পাউডার এবং সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন। তার মধ্যে টকদই দিয়ে একটু মেখে নিন। এবার একটু বেশি পরিমাণ তেল ময়েম হিসেবে ব্যবহার করতে হবে।

তারপর গরম জল অল্প অল্প করে দিয়ে পরোটা বানানোর ময়দাটা মেখে নিতে হবে। ময়দা মাখা হয়ে গেলে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে অন্তত ২-৩ ঘণ্টা সরিয়ে রাখতে হবে।

পরোটা বানানোর জন্য একটু বড় করে লেচি কেটে নিতে হবে। কিছুটা ময়দা ছড়িয়ে একটু মোটা করে পরোটা বেলে নিতে হবে। এরপর মিডিয়াম আঁচে পরপর পরোটা সেঁকে নিলেই রেডি রাজুর পকেট পরোটা। 

যাঁরা রাজুর পকেট পরোটা আর আনলিমিটেড তরকারি খান, তাঁরা সকলেই বলেন, রাজুদার তরকারিতে একটা আলাদা স্বাদ আছে। আর সে কারণেই তাঁর দোকানে এত লাইন পড়ে। তবে চাইলেই সেইরকম তরকারি বাড়িতে বানানো যেতে পারে। 

উপকরণ
ছোলার ডাল, গোটা মটর, আলু টুকরো করে কাটা, সয়াবিন, চিনা বাদাম, নুন, চিনি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি. সর্ষের তেল, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা কুচি, গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, ছোট এলাচ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা ও রসুন বাটা, ডালের বড়ি। 

প্রণালী
কয়েক ঘণ্টা ধরে ডাল ও মটর জলে ভিজিয়ে রাখতে হবে। গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা ও ছোট এলাচ নিয়ে শুকনো খোলায় ভেজে নিন। এরপর সেই মশলা গুঁড়ো করে আলাদা সরিয়ে রাখতে হবে।

Advertisement

প্রথমে কড়াইতে তেল দিয়ে আলু ভেজে তুলে নিতে হবে। তারপর সয়াবিনও ভেজে তুলে রাখুন। চিনাবাদাম ও বড়িও একই ভাবে ভেজে তুলে রাখতে হবে। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে পাঁচফোড়ন দিন, সোনালি হলেই টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়তে থাকুন। ভাজা ভাজা হলে দিয়ে দিন আদা ও রসুন বাটা। ২ মিনিট নাড়িয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো দিন। পরিমাণ মতো নুন ও চিন দিন। এরপর অল্প জল দিয়ে মশলাটা ভাল করে কষিয়ে নিন। মশলা রেডি হলে ডাল ও মটর দিয়ে দিন। পরিমাণ মতো জল দিন। 

ডাল ও মটর সেদ্ধ হলে তার মধ্যে দিন সয়াবিন ও আলু। এবার খানিকক্ষণ ঢাকা দিয়ে ফোটান। ৫ মিনিট পরে চিনাবাদাম, বড়ি দিয়ে ভাল করে নাড়ুন। আলু, ডাল ও মটর নরম হয়েছে কি না ভাল করে দেখে নিন। শেষে গুঁড়ো করে রাখা ভাজা মশলা দিয়ে নাড়তে থাকুন। এবার তরকারি মাখা মাখা হলে নামিয়ে নিন। গরম গরম পরোটার সঙ্গে পরিবেশন করুন। রাজুদার দোকানের মতোই হবে স্বাদ, গ্যারান্টি। 

 

POST A COMMENT
Advertisement