Pujo Shoe Tips: পুজোয় নতুন জুতো পরে হাঁটলেই ফোস্কা? ম্যারাথন রানারদের কৌশল জানুন

পুজো মানেই প্যান্ডেল হপিং। উৎসবের দিনে হাঁটাহাঁটি হয় অনেকটাই বেশি। তার মধ্যে নতুন জুতো পরলে পায়ের গোড়ালি বা আঙুলে ফোস্কা পড়ে অস্বস্তি বাড়তে পারে। ফলে আনন্দ মাটি হওয়ার আশঙ্কা থাকে।

Advertisement
পুজোয় নতুন জুতো পরে হাঁটলেই ফোস্কা? ম্যারাথন রানারদের কৌশল জানুনঠাকুর দেখতে বেরিয়ে পায়ে ফোস্কা এড়াবেন কীভাবে?

পুজো মানেই প্যান্ডেল হপিং। উৎসবের দিনে হাঁটাহাঁটি হয় অনেকটাই বেশি। তার মধ্যে নতুন জুতো পরলে পায়ের গোড়ালি বা আঙুলে ফোস্কা পড়ে অস্বস্তি বাড়তে পারে। ফলে আনন্দ মাটি হওয়ার আশঙ্কা থাকে। তবে কয়েকটি সহজ নিয়ম মেনে চললে এই সমস্যা এড়ানো সম্ভব। দৌড়বিদদের অভিজ্ঞতা এবং ত্বক বিশেষজ্ঞদের পরামর্শ রইল আপনাদের জন্য।

১. পুজোর দিন প্রথম বার নতুন জুতো নয়
নতুন জুতো কিনেই অষ্টমী বা নবমীর দিন দীর্ঘ ক্ষণ পরে হাঁটবেন না। তার আগে বাড়িতে অল্প সময় পরে অভ্যস্ত হয়ে নিন। প্রথমে অল্প হাঁটুন। কোথাও চাপ বা ঘষা লাগছে কি না, খেয়াল করুন। জুতো খুব আঁটসাঁট কিংবা ঢিলেঢালা হলে ফোস্কার ঝুঁকি বাড়ে।

২. মোজা বাছুন বুঝেশুনে
জুতো পরলে পরিষ্কার, ঘাম শুষে নিতে পারে এমন মোজা ব্যবহার করুন। পা ঘেমে ভিজে থাকলে ত্বকে ঘর্ষণ বাড়তে পারে। তাই দীর্ঘ ক্ষণ বাইরে থাকলে অতিরিক্ত এক জোড়া মোজা সঙ্গে রাখুন। ভিজে গেলে বদলে নিন। মোটা মোজা পরার চেষ্টা করুন।

৩. গোড়ালির যত্ন নিন
জুতোর পিছনের অংশে বার বার ঘষা লাগলে ওই জায়গায় নরম ব্যান্ডেজ বা ফোস্কা আটকানোর বিশেষ প্যাচ লাগাতে পারেন। তবে লাগানোর আগে ত্বক পরিষ্কার ও শুকনো রাখুন। এতে সরাসরি ঘষা লাগার আশঙ্কা কমতে পারে।

৪. ঘর্ষণ কমানোর উপায়
যে জায়গায় বারবার জুতোর ঘষা লাগে, সেখানে অল্প পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যেতে পারে। তবে আগে অল্প জায়গায় পরীক্ষা করে নিন। নতুন কোনও টেকনিক পুজোর দিন প্রথম ব্যবহার না করাই ভাল।

৫. ব্যথা হলে জোর করে হাঁটবেন না
পায়ে জ্বালা, লালচে ভাব বা ব্যথা শুরু হলে কিছু ক্ষণ জুতো খুলে বিশ্রাম নিন। ফোস্কা পড়লে নিজে থেকে ফাটাবেন না। জায়গাটি পরিষ্কার রেখে ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখুন। পুঁজ, বাড়তে থাকা ব্যথা বা লালচে ভাব দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।  
 

Advertisement

POST A COMMENT
Advertisement