Notun Aloo Dum Recipe: শীতে নতুন আলু দিয়ে বানিয়ে ফেলুন ঝাল ঝাল আলুর দম, হাত চেটে খাবে সকলে

বিশেষ করে শীতের সকালে জলখাবারে কিংবা ডিনারে গরম গরম লুচি, পরোটার সঙ্গে ঝাল ঝাল নতুন আলুর দম হলে আর কথাই নেই! খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন মশলাদার নতুন আলুর দম। উপকরণও খুব বেশি লাগে না। রইল সহজ রেসিপি।

Advertisement
শীতে নতুন আলু দিয়ে বানিয়ে ফেলুন ঝাল ঝাল আলুর দম, হাত চেটে খাবে সকলেনতুন আলুর দম
হাইলাইটস
  • শীতের সকালে জলখাবারে কিংবা ডিনারে নতুন আলুর দম জমে যায়
  • সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন মশলাদার নতুন আলুর দম
  • উপকরণও খুব বেশি লাগে না, রইল সহজ রেসিপি

শীতকাল মানেই বাজারে নতুন আলু। ছোট ছোট গোল নতুন আলু দিয়ে তৈরি আলুর দমের স্বাদই আলাদা। বিশেষ করে শীতের সকালে জলখাবারে কিংবা ডিনারে গরম গরম লুচি, পরোটার সঙ্গে ঝাল ঝাল নতুন আলুর দম হলে আর কথাই নেই! খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন মশলাদার নতুন আলুর দম। উপকরণও খুব বেশি লাগে না। রইল সহজ রেসিপি।

নতুন আলুর ঝাল ঝাল দম বানাতে কী কী লাগবে?
> ছোট আকারের নতুন আলু – ৫০০ গ্রাম
> টমেটো – ২টি
> পেঁয়াজ বাটা – ২ টেবিল চামচ
> আদা বাটা – ১ চা চামচ
> রসুন বাটা – ১ চা চামচ
> কাঁচালঙ্কা – ৩-৪টি
> জিরে গুঁড়ো – ১ চা চামচ
> ধনে গুঁড়ো – ১ চা চামচ
> লাল লঙ্কার গুঁড়ো – ১ চা চামচ
> হলুদ গুঁড়ো – সামান্য
> গরমমশলা গুঁড়ো – আধ চা চামচ
> তেজপাতা – ১টি
> গোটা জিরে – আধ চা চামচ
> সর্ষের তেল – প্রয়োজনমতো
> নুন ও সামান্য চিনি – স্বাদমতো
> ধনেপাতা কুচি – সামান্য

কী ভাবে বানাবেন নতুন আলুর ঝাল ঝাল দম?
প্রথমে নতুন আলুগুলি ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। আলু ছোট হলে গোটা রাখুন। বড় হলে দু'টুকরো করে নিতে পারেন। এবার আলুর গায়ে সামান্য নুন ও হলুদ মাখিয়ে নিন। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে আলুগুলি লালচে করে ভেজে তুলে রাখুন। নতুন আলু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। হালকা সোনালি রং হলেই নামিয়ে নিন। ওই তেলেই তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিন। এ বার পেঁয়াজ বাটা দিয়ে ভাল করে কষুন। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে আদা-রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এরপর টমেটো বাটা দিয়ে দিন।

টমেটো ভাল করে গলে গেলে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। স্বাদমতো নুন ও সামান্য চিনি মেশান। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে বুঝবেন কষানো হয়ে গিয়েছে। তারপর ভেজে রাখা আলুগুলি মশলার মধ্যে দিয়ে ভাল করে মিশিয়ে নিন। ঝাল বেশি পছন্দ হলে আরও ২টি চেরা কাঁচালঙ্কা দিতে পারেন। প্রয়োজনমতো সামান্য গরম জল দিয়ে কড়াই ঢাকা দিয়ে কম আঁচে ৮-১০ মিনিট রান্না করুন। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে মশলা মাখামাখা হয়ে গেলে ঢাকনা খুলে দিন।

Advertisement

সবশেষে গরমমশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে ভাল করে মিশিয়ে নিন। আরও এক মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিন। ব্যস, তৈরি শীতের জমজমাট নতুন আলুর দম। গরম গরম লুচি, কচুরি, পরোটা কিংবা রাধাবল্লভীর সঙ্গে পরিবেশন করুন। নতুন আলুর মিষ্টি স্বাদ আর ঝাল মশলার দুর্দান্ত এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে!

 

POST A COMMENT
Advertisement