Kitchen Garden Tips: রান্নাঘরের এই ৫ মশলা মাটিতে দিলেই গাছ! ট্রাই করে দেখবেন নাকি?

বাড়িতে গাছ লাগানোর শখ অনেকেরই। বারান্দা হোক বা জানলা, একটু সবুজ থাকলে ঘরের চেহারাই বদলে যায়। কিন্তু গাছের চারা বা বীজ কিনতে গেলে খরচ হয়। তাই অনেকেই ইচ্ছা থাকলেও বাড়িতে গাছ লাগাতে পারেন না। তবে জানেন কি, এর জন্য সব সময় নার্সারি থেকে চারা কেনার প্রয়োজন নেই?

Advertisement
রান্নাঘরের এই ৫ মশলা মাটিতে দিলেই গাছ! ট্রাই করে দেখবেন নাকি?অনেকেই ইচ্ছা থাকলেও বাড়িতে গাছ লাগাতে পারেন না।
হাইলাইটস
  • বাড়িতে গাছ লাগানোর শখ অনেকেরই। বা
  • বারান্দা হোক বা জানলা, একটু সবুজ থাকলে ঘরের চেহারাই বদলে যায়।
  • এর জন্য সব সময় নার্সারি থেকে চারা কেনার প্রয়োজন নেই।

বাড়িতে গাছ লাগানোর শখ অনেকেরই। বারান্দা হোক বা জানলা, একটু সবুজ থাকলে ঘরের চেহারাই বদলে যায়। কিন্তু গাছের চারা বা বীজ কিনতে গেলে খরচ হয়। তাই অনেকেই ইচ্ছা থাকলেও বাড়িতে গাছ লাগাতে পারেন না। তবে জানেন কি, এর জন্য সব সময় নার্সারি থেকে চারা কেনার প্রয়োজন নেই?

আপনার রান্নাঘরেই এমন কয়েকটি জিনিস রয়েছে, যা দিয়ে সহজেই নতুন গাছ তৈরি করা যায়। মশলার কৌটো থেকে কয়েকটি দানা কিংবা রান্নার পরে ফেলে দেওয়া বীজ কাজে লাগিয়েই শুরু করতে পারেন ছোট্ট কিচেন গার্ডেন। দরকার শুধু মাটি, জল, আলো এবং একটু ধৈর্য।

কালো জিরে থেকে গাছ
রান্নাঘরে থাকা কলৌঞ্জি দিয়েই শুরু করতে পারেন। একটি ছোট পাত্রে ঝুরঝুরে মাটি নিন। তার উপর এক চামচ কলৌঞ্জি ছড়িয়ে দিন। তার উপর পাতলা করে মাটি দিন। এ বার অল্প জল ছিটিয়ে মাটি ভেজা রাখুন।

পাত্রটি এমন জায়গায় রাখুন যেখানে আলো আসে। সাধারণত কয়েক দিনের মধ্যেই অঙ্কুর বেরোতে শুরু করতে পারে। প্রায় এক সপ্তাহের কাছাকাছি সময়ে ছোট সবুজ পাতা দেখা যেতে পারে। তবে অঙ্কুরোদ্গমের সময় বীজের মান, মাটি, তাপমাত্রা এবং আর্দ্রতার উপর নির্ভর করে।

রাজমা দিয়েও চারা তৈরি করা যায়
বাড়িতে রাখা গোটা রাজমা থেকেও চারা তৈরি করা সম্ভব। তার জন্য ৫-৬টি গোটা রাজমা নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পরের দিন ছোট কোনও পাত্রে মাটি নিয়ে রাজমাগুলি প্রায় এক ইঞ্চি গভীরে পুঁতে দিন।

মাটি যেন একেবারে শুকিয়ে না যায়। আবার অতিরিক্ত জলও দেবেন না। ঠিক মতো পরিবেশ পেলে কয়েক দিনের মধ্যেই অঙ্কুর বেরোতে পারে। ছোট চারাগুলি দেখতে বেশ সুন্দর হয়। তবে খাওয়ার জন্য ব্যবহার করতে চাইলে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিতে হবে।

জিরে থেকেও উঠবে সবুজ চারা
রোজকার রান্নার অন্যতম প্রয়োজনীয় মশলা জিরে। সেই গোটা জিরে দিয়েও বাড়িতে চারা তৈরির চেষ্টা করতে পারেন। প্রথমে একটি পাত্রে মাটি নিন। তার উপর গোটা জিরে ছড়িয়ে দিন। তার উপর খুব পাতলা করে মাটি দিয়ে অল্প জল ছিটিয়ে দিন।

Advertisement

পাত্রটি আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। মাটি হালকা ভেজা রাখলে কয়েক দিনের মধ্যে অঙ্কুর বেরোতে পারে। পরে ছোট সবুজ পাতা দেখা যেতে পারে। এই ধরনের চারা বাড়ির জানলা বা বারান্দায় সবুজের ছোঁয়া আনতে পারে।

চিয়া সিড থেকে মাইক্রোগ্রিন
চিয়া সিড সাধারণত স্বাস্থ্যকর খাবারের তালিকায় থাকে। তবে তা দিয়ে বাড়িতেই মাইক্রোগ্রিন তৈরির চেষ্টা করা যায়। এর জন্য একটি অগভীর ট্রে বা পাত্র নিন। সেখানে ভেজা টিস্যু কিংবা অল্প মাটি ব্যবহার করে তার উপর চিয়া সিড ছড়িয়ে দিন।

এ বার নিয়মিত জল ছিটিয়ে আর্দ্রতা বজায় রাখুন। কয়েক দিনের মধ্যেই ছোট সবুজ অঙ্কুর দেখা যেতে পারে। সাধারণত ৪-৫ দিনের মধ্যে মাইক্রোগ্রিনের মতো দেখতে হতে পারে। খাবারে ব্যবহার করলে অবশ্যই পরিষ্কার পাত্র, নিরাপদ জল এবং পরিচ্ছন্ন পরিবেশ ব্যবহার করুন।

লেবুর বীজ ফেলবেন না
লেবু কাটার পর বীজগুলি সাধারণত ফেলে দেওয়া হয়। এ বার থেকে সেগুলি জমিয়ে রাখতে পারেন। তাজা লেবুর বীজ ভাল করে ধুয়ে নিন। বীজের গায়ে লেগে থাকা লেবুর শাঁস পরিষ্কার করে ফেলুন।

এর পর টবের মাটিতে প্রায় আধ ইঞ্চি গভীরে বীজ পুঁতে দিন। অল্প জল দিন। মাটি যাতে পুরোপুরি শুকিয়ে না যায়, সে দিকে নজর রাখুন। পর্যাপ্ত আলো পাওয়া যায় এমন জায়গায় টবটি রাখুন। সময় লাগলেও এক দিন সেখানে ছোট লেবু গাছের চারা দেখা যেতে পারে। 

POST A COMMENT
Advertisement