Railway Chicken Curry: সাধারণ মুরগীর ঝোল নয়, এ হল রেলওয়ে চিকেন কারি, ধোঁয়া ওঠা ভাতে জমবে ভাল

ঠিক তেমনই এক পদ হলো রেলওয়ে চিকেন কারি। দেখতে মুরগির মাংসের সাধারণ ঝোল হলেও এর নিজস্ব স্বাদ রয়েছে। গরম ভাত কিংবা রুটির সঙ্গে দুর্দান্ত খেতে লাগে এই পদটি।

Advertisement
সাধারণ মুরগীর ঝোল নয়, এ হল রেলওয়ে চিকেন কারি, ধোঁয়া ওঠা ভাতে জমবে ভালরেলওয়ে চিকেন কারি
হাইলাইটস
  • চিকেন বা মুরগীর মাংসের বৈশিষ্ট্য হল, যে কোনও মশলার সঙ্গে ভালভাবে মিশে গিয়ে এক অনন্য পদ তৈরি করে।

চিকেন বা মুরগীর মাংসের বৈশিষ্ট্য হল, যে কোনও মশলার সঙ্গে ভালভাবে মিশে গিয়ে এক অনন্য পদ তৈরি করে। আর প্রতিটা পদের এক নিজস্ব স্বাদ, গন্ধ থাকে। ঠিক তেমনই এক পদ হলো রেলওয়ে চিকেন কারি। দেখতে মুরগির মাংসের সাধারণ ঝোল হলেও এর নিজস্ব স্বাদ রয়েছে। গরম ভাত কিংবা রুটির সঙ্গে দুর্দান্ত খেতে লাগে এই পদটি। 

উপকরণ
১ কেজি মুরগির মাংস, আধ কাপ টকদই, ৪টে পেঁয়াজ কুচি, ৫-৬টি রসুনের কোয়া, ১ ইঞ্চি আদা কুচি, দেড় টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো, ১/২ চা-চামচ হলুদ গুঁড়ো, ১/৪ চা-চামচ জায়ফল গুঁড়ো, দেড় টেবিল চামচ গোটা জিরে, ৩টি আলু, ৬ টেবিল চামচ সর্ষের তেল, ২ টেবিল চামচ মৌরি, ১ ইঞ্চি দারুচিনির কাঠি, ২টি লাল লঙ্কা, ৫-৬টি গোলমরিচ, ৫-৬টি ছোট এলাচ, ৮-১০টি লবঙ্গ, ২ টেবিল চামচ ধনেগুঁড়ো, দেড় কাপ টমেটোর পেস্ট, স্বাদমতো নুন, এক মুঠো ধনেপাতা কুচি।

পদ্ধতি
টকদই, আদা-রসুনবাটা, হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো এবং নুন দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখুন। 

শুকনো খোলায় গোলমরিচ, জিরে, মৌরি, শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিন। এ বার এই মশলা রসুন ও আদা দিয়ে পেস্ট করে নিন।

কড়াইতে সর্ষের তেল গরম করুন। তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন। তেল থেকে সুগন্ধ বেরোলে এতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজতে থাকুন। তার পরে এতে রসুন ও আদার পেস্ট মিশিয়ে দিন। পাশাপাশি সমস্ত গুঁড়ো মশলা এবং টমেটো পেস্ট যোগ করে দিন।

মশলা ভালো করে কষতে থাকুন। কড়াইতে তেল ছাড়তে শুরু করলে ম্যারিনেট করা মাংস এবং আলু দিয়ে দিন। এ বার মাংসটা ভালো করে কষে নিন। ঢাকা দিয়ে সিদ্ধ করুন। প্রয়োজনে এক কাপ গরম জল মেশান। মাংস সিদ্ধ হয়ে গেলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন এই রেলওয়ে চিকেন কারি।

Advertisement

POST A COMMENT
Advertisement