Gulabi Lassi: এটা হল স্পেশাল গোলাপি লস্যি, আট থেকে আশি সবার প্রিয়, RECIPE

তপ্ত গরমে প্রাণ একেবারে ওষ্ঠাগত। এই সময় শরীর ও মন চায় ঠান্ডা ঠান্ডা কোনও খাবার কিংবা পানীয়। এই সময় এক গ্লাস ঠান্ডা লস্যি দারুণ কাজ দেয়। হাঁসফাঁস গরম থেকে বাঁচতে দইয়ের এই পানীয় সকলেরই খুব প্রিয়। তবে সাধারণ লস্যি না বানিয়ে বাড়িতে যদি একটু বিশেষ ধরনের লস্যি বানানো যায়, তাহলে তা আট থেকে আশি সকলেরই ভাল লাগবে।

Advertisement
এটা হল স্পেশাল গোলাপি লস্যি, আট থেকে আশি সবার প্রিয়, RECIPE  গোলাপি লস্যির রেসিপি
হাইলাইটস
  • তবে সাধারণ লস্যি না বানিয়ে বাড়িতে যদি একটু বিশেষ ধরনের লস্যি বানানো যায়, তাহলে তা আট থেকে আশি সকলেরই ভাল লাগবে।

তপ্ত গরমে প্রাণ একেবারে ওষ্ঠাগত। এই সময় শরীর ও মন চায় ঠান্ডা ঠান্ডা কোনও খাবার কিংবা পানীয়। এই সময় এক গ্লাস ঠান্ডা লস্যি দারুণ কাজ দেয়। হাঁসফাঁস গরম থেকে বাঁচতে দইয়ের এই পানীয় সকলেরই খুব প্রিয়। তবে সাধারণ লস্যি না বানিয়ে বাড়িতে যদি একটু বিশেষ ধরনের লস্যি বানানো যায়, তাহলে তা আট থেকে আশি সকলেরই ভাল লাগবে। আর এই গোলাপি রঙের লস্যি বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগবে। আসুন শিখে নিন মালাই দেওয়া শাহী গুলাবি লস্যি। যা খেতেও ভাল আর গন্ধেই মন একেবারে তরতাজা হয়ে যাবে। আসুন শিখে নিন গোলাপি লস্যির রেসিপি। 

উপকরণ
গাঢ় দই-২ কাপ
রু আফজা বা রোজ সিরাপ-৩ থেকে ৪ বড় চামচ
চিনি বা চিনির গুঁড়ো-স্বাদ অনুসারে
গোলাপ জল-আধ চামচ
দুধের সর-২ চামচ
কাজু, বাদাম ও পেস্তা কুচনো-২ চামচ
গোলাপের পাপড়ি-সাজানোর জন্য
বরফের টুকরো

পদ্ধতি
ব্লেন্ডার অথবা বড় পাত্রে তাজা দই নিয়ে নিন। এতে দুধ, রু আফজা বা রোজ সিরাপ, চিনি ও গোলাপ জল মেশান। 

এবার দই ফেটানোর কাঁটা দিয়ে ভাল করে ফেটিয়ে নিন অথব মিক্সারে ব্লেন্ড করে নিন। লস্যি যেন অতিরিক্ত ব্লেন্ড না হয়, নয়তো দই থেকে জল বেরিয়ে আসবে এবং লস্যি পাতলা হয়ে যাবে। 

পরিবেশনের জন্য একটি সুন্দর গ্লাস নিন। চামচ ব্যবহার করে এর ভেতরের কিনারা বরাবর সামান্য গোলাপের সিরাপ ছড়িয়ে একটি সুন্দর নকশা তৈরি করুন। এরপর, গ্লাসটিতে ২-৩টি বরফের টুকরো দিন। 

এই গ্লাসগুলোতে ঘন গোলাপি লস্যি ঢেলে দিন। প্রতি গ্লাসের উপরে এক চামচ ঠান্ডা সর দিন এবং কুচোনো বাদাম, কাজু ও পেস্তা ছড়িয়ে দিন। সবশেষে গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে ঠান্ডা পরিবেশন করুন।    

POST A COMMENT
Advertisement