Begun Raita Recipe: বেগুন দিয়েও রায়তা হয়, গুজরাতি স্টাইলে বানিয়ে দেখুন, RECIPE

ম্প্রতি ফারহা খান তাঁর রাঁধুনি দিলীপকে সঙ্গে নিয়ে গায়িকা ধ্বনি ভানুশালীর বাড়িতে গিয়েছিলেন। এর এক ঝলক দেখা গেছে তাঁর সাম্প্রতিক ভ্লগে, যেখানে গায়িকার মা ফারহার জন্য একটি বিশেষ বেগুন রায়তা তৈরি করেছেন।

Advertisement
বেগুন দিয়েও রায়তা হয়, গুজরাতি স্টাইলে বানিয়ে দেখুন,  RECIPEবেগুন রায়তা
হাইলাইটস
  • ডাল এবং সবজির সঙ্গে রায়তা খেলে খাবারের আনন্দ দ্বিগুণ হয়ে যায়।

ডাল এবং সবজির সঙ্গে রায়তা খেলে খাবারের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। রায়তা খাবারের স্বাদ বাড়িয়ে তোলে এবং দই হজমশক্তি উন্নত করে, তাই তাই অনেকে রুটি, সবজি, ডাল এবং ভাতের সঙ্গে রায়তা খান। অনেকেই শসা, বুন্দি এবং লাউ দিয়ে রায়তা তৈরি করেন, কিন্তু আপনি কি কখনো বেগুনের রায়তা খেয়ে দেখেছেন? এটি তৈরি করা খুব সহজ এবং খেতেও অসাধারণ। সম্প্রতি ফারহা খান তাঁর রাঁধুনি দিলীপকে সঙ্গে নিয়ে গায়িকা ধ্বনি ভানুশালীর বাড়িতে গিয়েছিলেন। এর এক ঝলক দেখা গেছে তাঁর সাম্প্রতিক ভ্লগে, যেখানে গায়িকার মা ফারহার জন্য একটি বিশেষ বেগুন রায়তা তৈরি করেছেন। বেগুন রায়তা গুজরাতের কচ্ছ অঞ্চলে তৈরি করা হয়, এবং আপনিও এটি বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন। চলুন জেনে নেওয়া যাক ধ্বনির মায়ের সহজ রেসিপি।

উপকরণ
বেগুন ১টি বড়
দই ১.৫ কাপ
রসুন ৪-৫ কোয়া
কাঁচালঙ্কা ১-২টি
ধনেপাতা ২ টেবিল চামচ
স্বাদমতো নুন
চিনি ১ চিমটে
গোটা সর্ষে আধা চা চামচ
মেথি আধ চা চামচ

বেগুন রায়তার পদ্ধতি
বেগুন জল দিয়ে ধুয়ে টুকরো করে কেটে নিন। একটি প্যানে কিছুটা তেল গরম করে তাতে বেগুন ও সামান্য নুন দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন। এরপর গোটা সর্ষে ও মেথি ভেজে গুঁড়ো করে নিন।

এই মশলাটি রায়তাকে এর খাঁটি গুজরাতি স্বাদ এনে দেয়। এবার, বেগুনগুলো একটি বাটিতে নিয়ে তাতে বাটা রসুন ও মিহি করে কাটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর বেগুনের সঙ্গে দই ও মেথি-সর্ষের ভাজা মশলা যোগ করুন এবং সবশেষে কুচানো ধনে পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

বেগুন রায়তা বানাতে বেগুনের খোসা ছাড়ানোর কোনো প্রয়োজনই নেই; খোসাসহ বেগুন রান্না করা যায়। খোসা দিয়েও সুস্বাদু রায়তা তৈরি হয়।

POST A COMMENT
Advertisement