Moong Dal Soup: মুগ ডাল দিয়ে বানিয়ে নিন স্যুপ, খেতেও ভাল আর প্রোটিনে ঠাসা, RECIPE

আর মাত্র কয়েকদিন পরেই দরজায় কড়া নাড়বে শীতকাল। আর এই সময় গরম গরম স্যুপ খেতে দারুণ লাগে। বিকেলের খিদে মেটাতে হালকা অথচ হেলদি স্যুপের বিকল্প আর কিছুই নেই। সেক্ষেত্রে আপনি মুগ ডালের স্যুপ খেতে পারেন।

Advertisement
মুগ ডাল দিয়ে বানিয়ে নিন স্যুপ, খেতেও ভাল আর প্রোটিনে ঠাসা, RECIPEমুগ ডালের স্যুপ
হাইলাইটস
  • আর মাত্র কয়েকদিন পরেই দরজায় কড়া নাড়বে শীতকাল।

আর মাত্র কয়েকদিন পরেই দরজায় কড়া নাড়বে শীতকাল। আর এই সময় গরম গরম স্যুপ খেতে দারুণ লাগে। বিকেলের খিদে মেটাতে হালকা অথচ হেলদি স্যুপের বিকল্প আর কিছুই নেই। সেক্ষেত্রে আপনি মুগ ডালের স্যুপ খেতে পারেন। এটা পেটের জন্য যেমন হালকা তেমনি প্রোটিনে ভরপুর। আসুন দেখে নিন এই মুগ ডালের স্যুপ তৈরি করবেন কীভাবে?

উপকরণ
হাফ কাপ আস্ত সবুজ মুগ ডাল
৩ কাপ জল
১টি পেঁয়াজ (মিহি করে কাটা)
১ চা চামচ আদা (কুচানো)
৬-৮ কোয়া রসুন (মিহি করে কাটা)
১ চা চামচ দেশি ঘি বা তেল
১/২ চা চামচ জিরা
১/২ চা চামচ গোলমরিচ
১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
স্বাদমতো লবণ
১ চা চামচ লেবুর রস
মিহি করে কাটা ধনে পাতা 

পদ্ধতি
প্রথমে মুগ ডালগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। এগুলো ৪ থেকে ৬ ঘণ্টা বা সারারাত জলে ভিজিয়ে রাখুন। এরপর, জল ঝরিয়ে একটি প্রেশার কুকারে রাখুন। আড়াই কাপ পরিষ্কার জল দিয়ে তিনটি হুইসেল পর্যন্ত রান্না করুন।

এবার একটি প্যানে ঘি বা তেল গরম করুন। গোটা জিরে দিয়ে দিন এবং ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর মিহি করে কাটা পেঁয়াজ, আদা এবং রসুন দিয়ে দিন। হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। 

হলুদ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর, কড়াইতে সেদ্ধ মুগ ডাল ও তার জল দিন। স্যুপটি ঘন ও ক্রিমি করার জন্য হাতা দিয়ে ডালগুলো হালকা করে থেঁতলে দিন। স্বাদমতো নুন দিয়ে কম আঁচে প্রায় ৫ মিনিট রান্না করুন। স্যুপটি বেশি ঘন মনে হলে সামান্য গরম জল দিন।

সবশেষে আঁচ বন্ধ করে লেবুর রস দিন। মিহি করে কাটা ধনে পাতা দিয়ে সাজিয়ে দিন। আপনার গরম গরম মুগ ডালের স্যুপ রেডি। 

POST A COMMENT
Advertisement