Peanut Chikki Recipe: গুড়-বাদামের খাজা একবার খেলে বারবার চাইবেন, রইল রেসিপি

এরকম পরিস্থিতিতে বাড়িতে গুড় ও বাদাম দিয়েই তৈরি করে নিতে পারেন মজাদার চিক্কি। এর স্বাদ যতটা ভাল বাড়িতে বানানো ততটাই সোজা।

Advertisement
গুড়-বাদামের খাজা একবার খেলে বারবার চাইবেন, রইল রেসিপিবাদাম গুড়ের চিক্কি
হাইলাইটস
  • বিশেষ করে দুপুর বা রাতের খাওয়া-দাওয়ার পর একটু মিষ্টিমুখ হলে মন্দ হয় না।

মাঝে মধ্য়েই মিষ্টি খেতে ইচ্ছে হয়। বিশেষ করে দুপুর বা রাতের খাওয়া-দাওয়ার পর একটু মিষ্টিমুখ হলে মন্দ হয় না। কিন্তু ওজন বাড়ার কারণে কিংবা স্বাস্থ্য সচেতনতার জন্য অনেকেই এই মিষ্টি খাওয়া থেকে নিজেকে দূরে রাখেন। এরকম পরিস্থিতিতে বাড়িতে গুড় ও বাদাম দিয়েই তৈরি করে নিতে পারেন মজাদার চিক্কি। এর স্বাদ যতটা ভাল বাড়িতে বানানো ততটাই সোজা। গুড়ের মিষ্টতা ও বাদামের কুরকুরে ভাব এই চিক্কির স্বাদকে আরও বাড়িয়ে দেয়। আসুন তাহলে শিখে নিন কীভাবে বাড়িতেই তৈরি করবেন এই চিক্কি। 

উপকরণ
২৫০ গ্রাম বাদাম
২০০ গ্রাম গুড়
২৫ গ্রাম মাখন
হাফ কাপ জল
ঘি সামন্য

পদ্ধতি
প্রথমে, একটি প্যান গরম করে তাতে চিনাবাদাম দিয়ে অল্প আঁচে ভালোভাবে ভেজে নিন। চিনাবাদামগুলো ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিন। এবার, মোটা করে গুঁড়ো করে নিন। খেয়াল রাখবেন যেন চিনাবাদামের গুঁড়ো হয়ে না যায়। 

এবার, একটি পাত্রে গুড় ও আধা কাপ জল গরম করুন। গুড় গলে না যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকুন। রস ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করুন। রস তৈরি হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য, ঠান্ডা জলে কয়েক ফোঁটা ফেলুন। ফোঁটাটি জমে গেলে বুঝবেন এটি তৈরি। 

এখন তৈরি করে রাখা গুড়ের রসে মাখন যোগ করে ভালোভাবে মেশান। তারপর, ভাজা বাদামগুলো দিন। সবকিছু ভালোভাবে মেশান যাতে বাদামগুলো গুড়ের সিরায় সমানভাবে মাখানো হয়।

এবার একটি প্লেট বা ট্রেতে সামান্য ঘি মাখিয়ে নিন। এর মধ্যে তৈরি করে রাখা বাদাম ও গুড়ের মিশ্রণটি ঢেলে দিন। বেলন বা চামচ দিয়ে মিশ্রণটি প্রায় ১ ইঞ্চি পুরু করে ছড়িয়ে দিন। মিশ্রণটি হালকা গরম থাকা অবস্থায় একটি ছুরি দিয়ে পছন্দসই আকার এঁকে নিন। 

চিক্কি পুরোপুরি ঠান্ডা ও শক্ত হয়ে গেলে, দাগ দেওয়া জায়গা অনুযায়ী এটিকে চৌকো বা আপনার পছন্দমতো আকারে কেটে নিন। আপনার মুচমুচে চিনাবাদামের চিক্কি তৈরি। এটি এয়ার টাইট পাত্রে রেখে বহুদিন পর্যন্ত খেতে পারবেন।

Advertisement

POST A COMMENT
Advertisement