Homemade Face Scrub: রান্নাঘরের জিনিস দিয়েই ত্বকে জেল্লা আসবে, বাঁচবে পার্লারের খরচ

এমন পরিস্থিতিতে সপ্তাহে এক বা দুইবার মুখ এক্সফোলিয়েট করা অপরিহার্য। এটি মৃত কোষ দূর করে, ত্বককে গভীরভাবে পরিষ্কার করে এবং উজ্জ্বলতা এনে দেয়। বাজারে অনেক ফেস স্ক্রাব সহজলভ্য হলেও, আপনি রান্নাঘরের কিছু উপকরণ ব্যবহার করে বাড়িতেও একটি প্রাকৃতিক ফেস স্ক্রাব তৈরি করতে পারেন।

Advertisement
রান্নাঘরের জিনিস দিয়েই ত্বকে জেল্লা আসবে, বাঁচবে পার্লারের খরচবাড়িতেই তৈরি করুন স্ক্রাব
হাইলাইটস
  • সব মেয়েরাই চায় তাঁদের ত্বক যেন উজ্জ্বল আর চকচকে হয়।

সব মেয়েরাই চায় তাঁদের ত্বক যেন উজ্জ্বল আর চকচকে হয়। ত্বক ভেকর থেকে সুন্দর হলে, আপনার সৌন্দর্য আরও বাড়বে। কিন্তু বাইরের দূষণ, ধূলো-বালি আর দৈনন্দিন জীবনের দৌড়ঝাঁপে অনেক সময়ই মুখের উজ্জ্বলতা হারিয়ে যায়। যার কারণে ত্বকে মৃত কোষ জমা হতে শুরু করে। মুখ তখন প্রাণহীন ও উজ্জ্বলহীন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সপ্তাহে এক বা দুইবার মুখ এক্সফোলিয়েট করা অপরিহার্য। এটি মৃত কোষ দূর করে, ত্বককে গভীরভাবে পরিষ্কার করে এবং উজ্জ্বলতা এনে দেয়। বাজারে অনেক ফেস স্ক্রাব সহজলভ্য হলেও, আপনি রান্নাঘরের কিছু উপকরণ ব্যবহার করে বাড়িতেও একটি প্রাকৃতিক ফেস স্ক্রাব তৈরি করতে পারেন।

দই, হলুদ ও বেসন
দই, হলুদ ও বেসনের স্ক্রাব তৈলাক্ত এবং ব্রন-প্রবণ ত্বকের জন্য উপকারী বলে মনে করা হয়। এই স্ত্রাব তৈরি করতে ১ চা চামচ দই, ১ চা চামচ বেসন ও ২ চিমটে হলুদ মেশান। এটি আপনার মুখে আলতো করে লাগান এবং ৫-১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এই স্ক্রাবটি ব্রণ কমাতে এবং ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে। 

কলা, মধু এবং কফির স্ক্রাব
কলা, মধু ও কফির স্ক্রাব খুবই উপকারী একটি স্ক্রাব। আপনার ত্বক যদি শুষ্ক এবং প্রাণহীন মনে হয় তাহলে এটি খুবই কার্যকর। এর জন্য, ১টি পাকা কলা, ২ চা চামচ কফি এবং ১ চা চামচ মধু নিন। কলাটি ভালোভাবে চটকে নিন এবং কফি ও মধুর সাথে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এটি আপনার মুখে ২-৩ মিনিট ধরে আলতোভাবে ম্যাসাজ করুন। ১৫-২০ মিনিট পর, হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি আপনার ত্বককে নরম ও সতেজ করে তোলে। 

ওটস ও দইয়ের ফেস স্ক্রাব
আপনি যদি একটি হালকা ও কোমল স্ক্রাব খুঁজে থাকেন, তবে ওটস এবং দই ব্যবহার করে দেখতে পারেন। ২ টেবিল চামচ ওটসের সঙ্গে ১ টেবিল চামচ দই মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এটি দিয়ে আপনার মুখে কয়েক মিনিট ধরে আলতোভাবে ম্যাসাজ করুন, তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এই স্ক্রাবটি আপনার ত্বককে আর্দ্র রাখতে এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে। 

Advertisement

কী কী মনে রাখবেন
-স্ক্রাবটি লাগানোর আগে একটি হালকা ফেস ওয়াশ দিয়ে আপনার মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন। 

-সর্বদা আলতোভাবে ঘষুন। অতিরিক্ত ঘষলে ত্বকে জ্বালা বা লালচে ভাব হতে পারে। 

-যে কোনও নতুন ঘরোয়া প্রতিকার ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিন। 

-সাধারণত সপ্তাহে এক বা দুইবার এক্সফোলিয়েট করাই যথেষ্ট। প্রতিদিন ঘষাঘষি করা থেকে বিরত থাকুন। 

-স্ক্রাব করার পর এক বা দুইবার এক্সফোলিয়েট করাই যথেষ্ট। প্রতিদিন ঘষাঘষি করা থেকে বিরত থাকুন।


-স্ক্রাব করার পর ময়েশ্চারাইজার লাগান, যাতে মুখের আর্দ্রতা বজায় থাকে।

-মুখে অনেক ব্রণ, কাটাছেঁড়া, ক্ষত বা জ্বালাপোড়া থাকলে ঘষাঘষি থেকে বিরত থাকুন। 

POST A COMMENT
Advertisement