Chilli Chicken Recipe: বাড়িতেই হবে কলকাতা স্টাইলের চিলি চিকেন, রইল RECIPE

বাঙালির চাইনিজ খাবারের দৌড় বেশিদূর পর্যন্ত নয়। চাউমিন আর চিলি চিকেন। যতই মেনুতে নানান খাবার থাকুক না কেন, বাঙালি এক্সপেরিমেন্টে যেতে চান না। তাই চাইনিজ খাবার বলতে ওই চিলি চিকেন, যেটা গ্রেভি বা ড্রাই দুটোই হতে পারে।

Advertisement
বাড়িতেই হবে কলকাতা স্টাইলের চিলি চিকেন, রইল RECIPEচিলি চিকেন রেসিপি
হাইলাইটস
  • তাই চাইনিজ খাবার বলতে ওই চিলি চিকেন, যেটা গ্রেভি বা ড্রাই দুটোই হতে পারে।

বাঙালির চাইনিজ খাবারের দৌড় বেশিদূর পর্যন্ত নয়। চাউমিন আর চিলি চিকেন। যতই মেনুতে নানান খাবার থাকুক না কেন, বাঙালি এক্সপেরিমেন্টে যেতে চান না। তাই চাইনিজ খাবার বলতে ওই চিলি চিকেন, যেটা গ্রেভি বা ড্রাই দুটোই হতে পারে। বাড়িতে এই চিলি চিকেন তৈরি করা খুবই সহজ। রেসিপিও খুব সোজা। তাই এবারের উইকেন্ডে বানিয়ে ফেলুন ট্যাংরা স্টাইল চিলি চিকেন। 

উপকরণ
চিকেন হাড়সহ
আদা-রসুন বাটা
নুন
গোলমরিচ গুঁড়ো
শুকনো লঙ্কার গুঁড়ো
কর্নফ্লাওয়ার
ময়দা
ডিম
সাদা তেল
বিশেষ মশলা
রসুন ও আদা কুচি
পেঁয়াজ স্লাইজ
ক্যাপসিকাম
লঙ্কা চেরা
সোয়া সস
চিলি সস
টমেটো সস
অল্প চিনি

পদ্ধতি
এই চিলি চিকেন বানানোর জন্য হাড় সমেত চিকিনের টুকরো নিন। এবার এই চিকেনের টুকরো গুলো ভাল করে ধুয়ে নিয়ে ওর মধ্যে আদা, রসুন বাটা, স্বাদমতো নুন, গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এক চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ ময়দা আর একটা ডিম দিয়ে ভাল করে ম্যারিনেট করে রাখতে হবে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে একে একে চিকেনের টুকরো গুলো ভেজে নিন। একটা একটা করে উল্টে-পাল্টে নেবেন। রেস্তোরাঁতে একটা স্পেশ্যাল মশলা ব্যবহার করা হয়। একটা শুকনো কড়াইতে মৌরি, এলাচ, দারুচিনি, লবঙ্গ, স্টার অ্যানিস নেড়েচেড়ে তা মিক্সিতে খুব ভাল করে গুঁড়ো করে নিতে হবে। এবার চিকেন ভাজার তেলে প্রথমে পেঁয়াজ পাতার সাদা অংশ কুচিয়ে দিতে হবে। একে একে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে নেড়েচেডে নিতে হবে। এবার ওর মধ্যে চিকেনের টুকরে মিশিয়ে নিতে হবে। টমেটো সস, চিলি সস আর সোয়া সস মিশিয়ে পেস্ট বানিয়ে রাখুন। এবার এই সসের মিশ্রণ চিকেনের মধ্যে ঢেলে দিন।

সসের বাটিতে সামান্য জল মিশিয়ে তা আবার চিকেনের মধ্যে দিয়ে দিন। এবার ওই সিক্রেট মশলা এক চামচ আর সামান্য চিনি মিশিয়ে দিন। বেশ কয়েকটা কাঁচালঙ্কা কুচি করে দিন। আর ঝাল খেতে চাইলে সামান্য একটু লঙ্কাগুঁড়ো মিশিয়ে নিতে পারেন। ব্যাস তৈরি ট্যাংরা স্টাইলের স্বাদে চিলি চিকেন।
 

Advertisement

POST A COMMENT
Advertisement