Homemade Collagen Cream: ৫০ বছরেও ৩০-র মতো ত্বক চমকাবে! চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে লাগান এই জিনিস

Skincare: ৪০ বা ৫০ বছর বয়স পার করার পর নারীরা ত্বকের টানটান ভাব ধরে রাখতে প্রায়ই ব্যয়বহুল অ্যান্টি-এজিং ফেসিয়াল, বোটক্স বা কেমিক্যাল সিরামের সাহায্য নেন।

Advertisement
৫০ বছরেও ৩০-র মতো ত্বক চমকাবে! চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে লাগান এই জিনিস প্রতীকী ছবি

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে কোলাজেনের পরিমাণ কমতে থাকে, যার ফলে ত্বক ঝুলে যাওয়া, বলিরেখা এবং দাগের মতো সমস্যা দেখা দেয়। ৪০ বা ৫০ বছর বয়স পার করার পর নারীরা ত্বকের টানটান ভাব ধরে রাখতে প্রায়ই ব্যয়বহুল অ্যান্টি-এজিং ফেসিয়াল, বোটক্স বা কেমিক্যাল সিরামের সাহায্য নেন। কিন্তু আপনি কি জানেন, যে চাল ধোয়া জল বা ভাতের মাড়কে আপনি অকেজো ভেবে ফেলে দেন, তা-ই আপনার ত্বককে কাঁচের মতো উজ্জ্বল করে তুলতে পারে?

হ্যাঁ, কোরিয়ান সৌন্দর্যের গোপন রহস্য হিসেবে পরিচিত চালের মাড়ের সাথে অ্যালোভেরা জেল বা মধুর মতো বিশেষ উপাদান মিশিয়ে মুখে লাগালে তা ঝুলে যাওয়া ত্বক টানটান করতে এবং বলিরেখা দূর করতে দারুণ কাজ করে। জেনে নিন, এটি প্রস্তুত ও ব্যবহারের সঠিক পদ্ধতি।

উপকরণ:

চালের মাড় – ২ টেবিল চামচ

বিশেষ উপাদান (অ্যালোভেরা জেল বা মধু): তাজা অ্যালোভেরা জেল – ১ টেবিল চামচ (ত্বক টানটান করার জন্য) অথবা খাঁটি মধু (শুষ্ক ত্বকের জন্য)

ভিটামিন ই ক্যাপসুলের তেল – ১টি (ঐচ্ছিক, বাড়তি উজ্জ্বলতার জন্য)

প্রস্তুত ও ব্যবহারের পদ্ধতি:

বাড়িতে ভাত রান্নার সময় বাড়তি লবা মাড় একটি পাত্রে আলাদা করে নিন এবং এটি পুরোপুরি ঠান্ডা হতে দিন। মনে রাখবেন, মাড়টি যেন ঘন হয়।

এবার ঠান্ডা হওয়া ২ টেবিল চামচ চালের মাড়ের সাথে ১ টেবিল চামচ তাজা অ্যালোভেরা জেল মেশান। অ্যালোভেরায় রয়েছে অ্যান্টি-এজিং গুণ, যা চালের মাড়ের সঙ্গে মিশে ত্বক ঝুলে যাওয়ার সমস্যা কমাতে সাহায্য করে।

এর সঙ্গে সামান্য খাঁটি আমন্ড অয়েল (কাঠবাদামের তেল) ও ভিটামিন ই ক্যাপসুলের তেল যোগ করুন এবং একটি চামচের সাহায্যে ভাল করে ফেটিয়ে নিন যতক্ষণ না এটি ক্রিমি সিরাম বা প্যাকের মতো দেখায়।

এই ক্রিমটি লাগানোর আগে সাবান বা বেসন দিয়ে মুখ ধুয়ে ভালো করে মুছে নিন, যাতে ত্বকের ধুলো-ময়লা পরিষ্কার হয়ে যায়।

Advertisement

এবার নিচ থেকে ওপরের দিকে ম্যাসাজ বা মালিশ করার ভঙ্গিতে মুখে ও গলায় ক্রিমটি লাগান।

এটি ১৫ থেকে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। শুকানোর সময় আপনি ত্বকে টান অনুভব করবেন।

ক্রিমটি পুরোপুরি শুকিয়ে গেলে মুখে সামান্য পানি ছিটিয়ে বৃত্তাকার গতিতে ১ মিনিট ম্যাসাজ করুন এবং এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

সেরা ফলের জন্য সপ্তাহে তিনবার রাতে ঘুমানোর আগে এই অ্যান্টি-এজিং ক্রিমটি ব্যবহার করুন। চাইলে এটি সারা রাত মুখে লাগিয়ে রেখে সকালেও ধুয়ে ফেলতে পারেন।

 

POST A COMMENT
Advertisement