Chhat Puja Lauki Bhat Recipe: ছট পুজোয় খেতে হয় লাউ ভাত, এই সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলুন

ঠেকুয়া ছাড়া যেমন ছটপুজোর প্রসাদ অসম্পূর্ণ, তেমনই ছটপুজোর আগের দিন লাউ ভাত খাওয়ার রীতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কেন এই বিশেষ দিনে লাউ ভাত খাওয়া হয়? বাড়িতে সহজে কী ভাবে বানাবেন এই লউকি ভাত, জেনে নিন...

Advertisement
ছট পুজোয় খেতে হয় লাউ ভাত, এই সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলুনছটপুজোর লাউ ভাত রেসিপি
হাইলাইটস
  • লাউ ভাত খাওয়ার রীতি রয়েছে ছটপুজোয়
  • কেন এই বিশেষ দিনে লাউ ভাত খাওয়া হয়
  • বাড়িতে সহজে কী ভাবে বানাবেন এই লউকি ভাত?

ছটপুজো মানেই নিষ্ঠা, ভক্তি আর নিয়ম মেনে সূর্যদেবের আরাধনা। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ধুমধাম করে পালিত হয় ছটপুজো। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু বিশেষ খাবারের রীতি। তার মধ্যে অন্যতম হল লউকি ভাত অর্থাৎ লাউ ভাত। ঠেকুয়া ছাড়া যেমন ছটপুজোর প্রসাদ অসম্পূর্ণ, তেমনই ছটপুজোর আগের দিন লাউ ভাত খাওয়ার রীতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কেন এই বিশেষ দিনে লাউ ভাত খাওয়া হয়?

কেন ছটপুজোর আগে খাওয়া হয় লাউ ভাত?
ছটপুজোর প্রথম দিনকে বলা হয় 'নহায় খায়'। এই দিন থেকেই শুরু হয় ৪ দিনব্যাপী ছট উৎসবের মূল আচার-অনুষ্ঠান। 'নহায় খায়' অর্থাৎ স্নান করে শুদ্ধ ও পবিত্র খাবার গ্রহণ করা। এই দিনে ব্রতীরা স্নান করে কাচা পোশাক পরেন এবং নিরামিষ খাবার গ্রহণ করেন।

এই দিনের বিশেষ খাবার হল লাউ ভাত। সাধারণত লাউ, ভাত এবং ছোলার ডাল দিয়ে এই খাবার তৈরি করা হয়। রান্নায় পেঁয়াজ-রসুন ব্যবহার করা হয় না। এমনকী খাবার তৈরির সময় পরিচ্ছন্নতা ও পবিত্রতার দিকেও বিশেষ নজর দেওয়া হয়।

ছটপুজোর ব্রত পালনের আগে শরীর ও মনকে শুদ্ধ রাখার প্রতীক হিসেবেই এই সাত্ত্বিক আহার গ্রহণ করা হয়। লাউ সহজপাচ্য এবং হালকা খাবার হওয়ায় ব্রত শুরুর আগে এটি খাওয়ার প্রচলন রয়েছে।

কী ভাবে বানাবেন ছটপুজোর বিশেষ লাউ ভাত?
ছটপুজোর  'নহায় খায়'-এর জন্য বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন লাউ ভাত। এর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই।

উপকরণ
> গোবিন্দভোগ বা সাধারণ চাল – ১ কাপ
> লাউ – ১টি ছোট
> ছোলার ডাল – আধ কাপ
> জিরে – আধ চা চামচ
> তেজপাতা – ১টি
> আদা বাটা – সামান্য (ঐচ্ছিক)
> হলুদ – সামান্য
> ঘি – ১ চা চামচ
> নুন – স্বাদমতো
> জল – পরিমাণমতো

প্রণালী
প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। ছোলার ডাল আগে থেকে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এবার একটি পাত্রে জল গরম করে ছোলার ডাল সেদ্ধ করে নিন। ডাল যেন একেবারে গলে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। অন্য একটি কড়াইয়ে সামান্য ঘি গরম করে তেজপাতা ও জিরে ফোড়ন দিন। চাইলে সামান্য আদা বাটা দিতে পারেন।

Advertisement

এ বার কাটা লাউ দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। সামান্য হলুদ ও নুন দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিন। লাউ থেকেই জল বের হবে, তাই অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন নেই। লাউ নরম হয়ে এলে সেদ্ধ ছোলার ডাল দিয়ে ভাল করে মিশিয়ে নিন। কয়েক মিনিট ফুটিয়ে নামিয়ে ফেলুন। অন্যদিকে চাল ধুয়ে পরিমাণমতো জল দিয়ে ঝরঝরে ভাত রান্না করে নিন। গরম গরম ভাতের সঙ্গে লাউয়ের তরকারি ও ছোলার ডাল পরিবেশন করুন। 

ছটপুজোর এই খাবার শুধু একটি প্রচলিত খাদ্যাভ্যাস নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে শুদ্ধতা, সংযম ও ধর্মীয় বিশ্বাস। তাই ৪ দিনের কঠোর ব্রত শুরুর আগে 'নহায় খায়'-এর দিন নিয়ম মেনে এই সাত্ত্বিক খাবার গ্রহণ করেন বহু ব্রতী।

 

POST A COMMENT
Advertisement