Dim Posto: ডিম-পোস্তর যুগলবন্দি, গরম ভাত উঠবে এই বাঙালি পদ দিয়েই

এমন অনেক রান্না আছে যার স্বাদ পোস্তের জন্যই খোলে। এমন অনেক রান্নাই আছে যেটায় পোস্ত পড়লে স্বাদটাই অন্যরকম হয়। সেরকমই এক খাবার হল ডিম পোস্ত।

Advertisement
ডিম-পোস্তর যুগলবন্দি, গরম ভাত উঠবে এই বাঙালি পদ দিয়েইডিম পোস্ত
হাইলাইটস
  • বাঙালির রান্নাঘরে পোস্ত একচ্ছত্র অধিকার করে রয়েছে।

বাঙালির রান্নাঘরে পোস্ত একচ্ছত্র অধিকার করে রয়েছে। যতই মাছের কালিয়া, কষা মাংস আসুক, পোস্তকে হারানো বেশ কঠিনতম কাজ। তার সঙ্গে বাঙালির মাখোমাখো প্রেম। আর সেই প্রেমের প্রকাশ কেবল আলু-ঝিঙে-পটল পোস্ত কিংবা পোস্তবড়ায় সীমাবদ্ধ নয়। এমন অনেক রান্না আছে যার স্বাদ পোস্তের জন্যই খোলে। এমন অনেক রান্নাই আছে যেটায় পোস্ত পড়লে স্বাদটাই অন্যরকম হয়। সেরকমই এক খাবার হল ডিম পোস্ত। বানানো যেমন সহজ আর গরম ভাতে খেতেও দারুণ লাগে। 

উপকরণ
ডিম চারটে
পোস্ত ও কাঁচালঙ্কা বাটা
পেঁয়াজ কুচি
হলুদ গুঁড়ো
নুন
সর্ষের তেল
কালো জিরে

পদ্ধতি
এটা খুবই ঝটপট হয়ে যায়। প্রথমে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। কড়াইতে সর্ষের তেল গরম করে ডিমগুলো চিরে হালকা লাল করে ভেজে নিন। বাকি তেলে কালোজিরে, পেঁয়াজ কুচি দিন। হালকা রং ধরলে এতে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে জল দিন। ডিমগুলো ছেড়ে দিন। জল একেবারে কমে আসলে, এতে পোস্ত ও কাঁচালঙ্কা বাটা এবং চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন। মাখামাখা করে এই পদটি রান্না করা হয়। গা মাখা মাখা হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। ডিমের গায়ে লেগে থাকা মাখোমাখো পোস্ত দিয়ে ভাত উঠবে একথালা। 

POST A COMMENT
Advertisement