Poisonous Food Colour In Meat: ছাতা পড়া পচা মাংস, বিষাক্ত রং খাবারে, কী কী রোগের ঝুঁকি? বিশেষজ্ঞরা জানালেন

খাদ্যে ভেজাল ভারতের অন্যতম বড় জনস্বাস্থ্য সমস্যা। ভেজাল খাবারের জন্য় দীর্ঘমেয়াদে ক্যান্সার, কিডনির রোগ, লিভারের অসুখ ও স্নায়ুর অসুখ হতে পারে। এমনকী শিশুদের বৃদ্ধি ও বিকাশে গুরুতর প্রভাব ফেলতে পারে ভেজাল।

Advertisement
ছাতা পড়া পচা মাংস, বিষাক্ত রং খাবারে, কী কী রোগের ঝুঁকি? বিশেষজ্ঞরা জানালেনপচা খাবার
হাইলাইটস
  • খাদ্যে ভেজাল ভারতের অন্যতম বড় জনস্বাস্থ্য সমস্যা
  • ভেজাল খাবারের জন্য় দীর্ঘমেয়াদে ক্যান্সার, কিডনির রোগ, লিভারের অসুখ ও স্নায়ুর অসুখ হতে পারে
  • এমনকী শিশুদের বৃদ্ধি ও বিকাশে গুরুতর প্রভাব ফেলতে পারে ভেজাল

খাদ্য নিরাপত্তা সপ্তাহে রাজ্যের বিভিন্ন প্রান্তের খাবারের দোকানে অভিযান চালাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আর এহেন অভিযানের সময় একের পর এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে। অভিযোগ, খাবারে মেশানো হচ্ছে নিষিদ্ধ রং। সেই সঙ্গে পচা-বাসি মাংস ব্যবহার করা হচ্ছে। এমনকী ফ্রিজে মজুত খাবারে দেখা গিয়েছে ফাঙ্গাস। আর বিশেষজ্ঞদের দাবি, খাবারে এমন ভেজাল মেশানোর কারণে শরীরের হাল একবারে বিগড়ে যেতে পারে। এমনকী পিছু নিতে পারে ক্যান্সার। তাই তাঁরা এই অভিযানে ভীষণ খুশি। তাঁরা চাইছেন যাতে আগামিদিনেও এই ধরনের অভিযান চলতে থাকে। 

এই প্রসঙ্গে বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা: রজত বাসু বলেন, 'খাদ্যে ভেজাল ভারতের অন্যতম বড় জনস্বাস্থ্য সমস্যা। ভেজাল খাবারের জন্য় দীর্ঘমেয়াদে ক্যান্সার, কিডনির রোগ, লিভারের অসুখ ও স্নায়ুর অসুখ হতে পারে। এমনকী শিশুদের বৃদ্ধি ও বিকাশে গুরুতর প্রভাব ফেলতে পারে ভেজাল।'

তিনি জানালেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দূষিত খাবার খাওয়ার জন্য বিশ্বে প্রতিবছর ৬০ কোটি মানুষ অসুস্থ হন। এমনকী এর জন্য ৪.২ লক্ষ মানুষের মৃত্যু ঘটে। 

ডা: বাসুর কথায়, 'ভারতে ভেজালের রূপ বহুমুখী। ফল ও সবজিতে অতিরিক্ত কীটনাশক, মাছ-মাংসে পচন রোধে ক্ষতিকর রাসায়নিক, মশলায় কৃত্রিম রং, দুধে ভেজাল এবং বিভিন্ন খাদ্যে শিল্পজাত রাসায়নিকের ব্যবহার উদ্বেগজনক মাত্রায় দেখা যায়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যে খাদ্য নিরাপত্তা দফতরের অভিযানে পচা খাদ্যসামগ্রী ও ভেজাল পণ্য বাজেয়াপ্ত হয়েছে। আর এই ঘটনাই প্রমাণ করে যে সমস্যাটি এখনও বিরাট আকারে ছড়িয়ে রয়েছে।'

বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ রুদ্রনীল নন্দী বলেন, 'খাবারে ভেজাল রং মেশানোর জন্য ক্যান্সার পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে সাধারণভাবে কোষের ভিতরে মিউটেশন হয়। তারপর হঠাৎ করেই কোষগুলি অনিয়ন্ত্রিতভাবে সংখ্যা বৃদ্ধি করে। এভাবেই ক্যান্সার হয়।' 

তাই তিনি চাইছেন যাতে এই ধরনের অভিযান চলতেই থাকে। তাঁর কথায়, ' আমি এইরকমভাবে অভিযান আগে দেখিনি। এমনটা যেন চলতেই থাকে, সেটাই চাইব।'

Advertisement

বিশিষ্ট পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার বলেন, 'চিকেন, মাছ, ডিম খারাপ হলে খুব খারাপ গন্ধ বেরয়। এগুলির মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায়। এগুলি খেলে ডায়েরিয়া, পেটে ব্যথা, বমি শুরু হয়ে যেতে পারে।'

সেই সঙ্গে ফুড কালারের ক্ষতিকর দিক সম্পর্কেও জানান তিনি। তাঁর বক্তব্য, 'কিছু ফুড কালার অ্যালার্জির কারণ। কিছু ক্ষেত্রে এগুলি চুলকানি ডেকে আনে।'

 

POST A COMMENT
Advertisement