Curd At Night Good Or Bad: রাতে দই খাওয়া ভাল না খারাপ? বলে দিলেন ডাক্তারবাবু

দইয়ে আছে স্বাস্থ্যকর উপাদান। তবে রাতে কি দই খাওয়া কি শরীরের জন্য ভাল না খারাপ? অনেকেই বলেন, রাতে দই খাওয়া উচিত নয়। জেনে নিন চিকিৎসকরা কী বলছেন।

Advertisement
রাতে দই খাওয়া ভাল না খারাপ? বলে দিলেন ডাক্তারবাবুদই খাওয়ার উপকারিতা।
হাইলাইটস
  • রাতে দই ভাল না খারাপ?
  • জানুন ডাক্তার যা বলছে।

রাতে দই খাওয়া উচিত, নাকি উচিত নয়? এই প্রশ্ন নিয়ে প্রায় প্রতিটি ভারতীয় পরিবারেই বিতর্ক চলে। এক দিকে দিদা-ঠাকুমারা রাতে দই খেতে বারণ করেন, অন্যদিকে সোশ্যাল মিডিয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের দাবি, অন্ত্রের স্বাস্থ্যের জন্য দই অত্যন্ত উপকারী। এই বিভ্রান্তি দূর করতে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। গুরগাঁওয়ের সিকে বিড়লা হাসপাতালের রোবোটিক জিআই ও বেরিয়াট্রিক সার্জারির ডিরেক্টর অংশুমান কৌশল জানালেন, রাতে দই খাওয়া উচিত কিনা, তা নির্ভর করে ব্যক্তির শারীরিক অবস্থা, খাওয়ার সময় এবং দইয়ের ধরনের উপর।

দইয়ে থাকা প্রোবায়োটিক উপাদান হজমশক্তি বাড়ায়। তবে যাঁদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে, তাঁদের রাতে দুধজাতীয় খাবার খেলে পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা হতে পারে। রাতে ভারী খাবার খাওয়ার ঠিক পরে বা ঘুমোতে যাওয়ার আগে দই খেলে হতে পারে হজমের সমস্যাও। কারণ রাতে শরীরের বিপাক প্রক্রিয়া তুলনামূলক ধীর হয়ে যায়।

কী বলছেন ডাক্তাররা?

গুরগাঁওয়ের নারায়ণা হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের ডিরেক্টর ও সিনিয়র কনসালট্যান্ট সুকৃত সিং শেঠির মতে, দইয়ের ঘনত্ব স্বাভাবিকভাবেই বেশি। তাই দই খাওয়ার পরে শুয়ে পড়লে হজমের প্রক্রিয়া ধীর হতে পারে। এর ফলে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা হয়। বুকে ভারী ভাব অনুভূত হতে পারে।

রাতে ঠান্ডা দই খেলে কি সর্দি-কাশি?

চিকিৎসক অংশুমান কৌশলের মতে, রাতে দই খেলেই যে প্রত্যেকের সর্দি-কাশি হবে, এমন ধারণা ভুল। প্রত্যেকের শরীরের গঠন আলাদা। ফলে দই খেলেই যে সর্দি হবে, এমনটা নয়।

রাতে দই কেন নয়?

রাতে দই শরীরকে ঠান্ডা রাখার পরিবর্তে হজমে সমস্যা তৈরি করতে পারে। অন্ত্রে অপাচ্য থাকলে গ্যাস তৈরি হয়। এর ফলে পেট ফাঁপা এবং রাতে ঘুমের সমস্যা দেখা দেয়।

রাতে দই খেতে চাইলে কী করবেন?

  • প্যাকেটজাত বা অতিরিক্ত চিনি মেশানো দইয়ের পরিবর্তে বাড়িতে পাতা সাধারণ দই খাওয়াই ভাল।
  • যাঁদের দুগ্ধজাত খাবারে অ্যালার্জির সমস্যা রয়েছে, তাঁদের রাতে দই খাওয়া এড়িয়ে চলা উচিত।
  • রাত ১০টার সময় ভারী খাবারের সঙ্গে দই খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লে অ্যাসিড রিফ্লাক্সের হতে পারে।

তাই পরের বার রাতে দই খাওয়া নিয়ে কেউ পরামর্শ দিলে নিজের শারীরিক অবস্থা, সহনশীলতা এবং সময় বুঝেই সিদ্ধান্ত নিন।

Advertisement

POST A COMMENT
Advertisement