Malavya Rajyog 2026: ধনতেরসে অ্যাক্টিভ মালব্য রাজযোগ, টাকার বৃষ্টি দেখবে ৪ রাশি, চাকরি ও ব্যবসায় সাফল্য

ধনতেরসে মালব্য রাজযোগ অ্যাক্টিভ রয়েছে। তাতে ৪ রাশির বিরাট উন্নতি হবে। চাকরিতে উন্নতি এবার পাকা। সেই সঙ্গে ব্যবসায় সাফল্য মিলবে। তাই চিন্তার কিছু নেই বললেই চলে।

Advertisement
ধনতেরসে অ্যাক্টিভ মালব্য রাজযোগ, টাকার বৃষ্টি দেখবে ৪ রাশি, চাকরি ও ব্যবসায় সাফল্যমালব্য রাজযোগ ২০২৬
হাইলাইটস
  • ধনতেরসে মালব্য রাজযোগ অ্যাক্টিভ রয়েছে
  • তাতে ৪ রাশির বিরাট উন্নতি হবে
  • সেই সঙ্গে ব্যবসায় সাফল্য মিলবে

৬ নভেম্বর, শুক্রবার সারা ভারতে পালিত হবে ধনতেরস। আর এই দিনটা গ্রহ-নক্ষত্রের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন একটি বিশেষ যোগ তৈরি হচ্ছে। এই যোগটির নাম হল হল মালব্য রাজযোগ। এই রাজযোগে জীবনে বিরাট উন্নতি দেখবে ৪ রাশি। জীবনে আসবে টাকার বৃষ্টি। সেই সঙ্গে ব্যবসা ও চাকরিতে উন্নতি হবে। সেই সঙ্গে লোন মিটবে। জীবনে বড় সাফল্য মিলবে। 

তাই অহেতুক সময় নষ্ট নয়, বরং মালব্য রাজযোগে অত্যন্ত ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

সিংহ রাশি
এই রাশির জন্যও ধনতেরসে মালব্য রাজযোগ অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে। জীবনে উন্নতি শুধুই সময়ের অপেক্ষা। টাকার অভাব মিটে যাবে। আয়ের নতুন সোর্স তৈরি হবে। চাকরিতে বড় সাফল্য পাবেন। প্রোমোশন হতে পারে। সেই সঙ্গে ব্যবসা বড় হবে। নতুন করে বিনিয়োগ আসতে পারে। এছাড়া সংসারে সুখ ও শান্তি বজায় থাকবে। অনেক দিনের প্ল্যানিং এবার কাজে লাগবে। 

মিথুন রাশি
মালব্য রাজযোগ হচ্ছে অ্যাক্টিভ। তাতে মিথুন রাশির জাতক ও জাতিকারাও শুভ সময় নিয়ে আসবে। কাজের জায়গায় এবার প্রোমোশন পাবেন। মাইনে বাড়ার সম্ভাবনাও রয়েছে। বড় পোস্টে চলে যাবেন। এই সময় বিনিয়োগে বিরাট লাভ হবে। অনেক দিন ধরে আটকে থাকা টাকা পেয়ে যাবেন। মালব্য রাজযোগে বিনিয়োগে বড় লাভের মুখ দেখতে পাবেন। মিটে যাবে অভাব। 

মকর রাশি
অনেক দিনের লোন এবার মিটে যাবে। টাকার অভাব থাকবে না। প্রচুর ইনকাম হবে। আয়ের নতুন রাস্তা খুঁজে পাবেন। বুদ্ধি করে কাজ করলে অফিসে উন্নতি নিশ্চিত। বড় প্রোমোশন হতে পারে। শুধু তাই নয়, এই সময় অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন। তাই দুশ্চিন্তা করবেন না। বরং সেরা সময় কাটানোর জন্য তৈরি হন। 

মীন রাশি
প্রেমের সম্পর্কে বাধা কেটে যাবে মালব্য রাজযোগে। কাজের জায়গায় উন্নতি এবার নিশ্চিত। শুধু তাই নয়, ব্যবসায় বিরাট লাভ হবে। পরিবারে জটিলতা মেটাতে পারবেন। এছাড়া প্রেমের সম্পর্কে সমস্যা মিটে যাবে। ব্যবসায়ীরা বিরাট উন্নতি করবেন। নতুন প্রোজেক্ট পেতে পারেন। যারা টাকা নিয়ে সমস্যা পড়েছেন, সেটা মিটিয়ে ফেলতে পারবেন। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 
 

 

POST A COMMENT
Advertisement