ভারতে ঢুকে পড়ল ইবোলা? বেঙ্গালুরুতে চিকিত্‍সাধীন উগান্ডা থেকে আসা মহিলা

ভারতে ইবোলা ভাইরাস নিয়ে বাড়ল সতর্কতা। বেঙ্গালুরু হাসপাতালে উগান্ডা থেকে আগত এক মহিলার চিকিৎসা চলছে। তাঁর শরীরে ইবোলার মতো লক্ষণ দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। 

Advertisement
ভারতে ঢুকে পড়ল ইবোলা? বেঙ্গালুরুতে চিকিত্‍সাধীন উগান্ডা থেকে আসা মহিলাইবোলার লক্ষণ
হাইলাইটস
  • ভারতে ইবোলা ভাইরাস নিয়ে বাড়ল সতর্কতা

ভারতে ইবোলা ভাইরাস নিয়ে বাড়ল সতর্কতা। বেঙ্গালুরু হাসপাতালে উগান্ডা থেকে আগত এক মহিলার চিকিৎসা চলছে। তাঁর শরীরে ইবোলার মতো লক্ষণ দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। 

তবে এখনও ভারতে কোনও ইবোলার কেস নেই বলে জানান হয়েছে। সরকার এখন বিষয়টার দিকে নজর রেখেছে। তবে ইতিমধ্যেই ইবোলা নিয়ে সব রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 

যতদূর খবর, উগান্ডা থেকে আগত এক মহিলাকে নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। তাঁর গায়ে ব্যথার মতো লক্ষণ রয়েছে। তাই তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না স্বাস্থ্য দফতর। তড়িঘড়ি ভর্তি করা হয়েছে এপিডেমিক ডিজিজ হসপিটাল, বেঙ্গালুরুতে। যদিও যতদূর খবর, এখন তাঁর অবস্থা স্টেবল রয়েছে। 

ইতিমধ্যেই এই মহিলার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনা পাঠানো হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি পুনেতে। তবে এখনও সরকারের পক্ষ থেকে কারও ইবোলা হয়েছে বলে নিশ্চিত করে জানান হয়নি। এমনকী ভারতে আর কারও শরীরে ইবোলা রয়েছে বলে জানানও নেই। 

ইবোলা কী? কেন এটা বিপজ্জনক? 
ইবোলা একটি ভাইরাসজনিত অসুখ। এটি দ্রুত ছড়াতে পারে। পাশাপাশি এর মৃত্যুর হারও অনেকটাই বেশি। এই রোগে আক্রান্তের প্রচণ্ড জ্বর, দুর্বলতা, পেশিতে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, বমি, ডায়েরিয়া, পেটে ব্যথা, ব়্যাশ এবং চোখ লাল হওয়ার মতো লক্ষণ দেখা যায়। 

এই ভাইরাস মূলত আক্রান্ত রোগীর শরীরের ফ্লুইড যেমন রক্ত, বমি এবং লালা থেকে ছড়াতে পারে। আফ্রিকার অনেক দেশেই মাঝে মধ্যে বিপদ বাড়ায় এই অসুখ। 

আফ্রিকায় কী দশা? 
কঙ্গো এবং উগান্ডায় ইতিমধ্যে ইবোলা ধরা পড়েছে। তারপরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসকে পাবলিক হেলথ এমার্জেন্সি বলেও ঘোষণা করে দিয়েছে। 

ভারত সরকার কী করছে? 
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার পুরো বিষয়টা দারুণভাবে হ্যান্ডেল করেছে। সব রাজ্যকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যসচিব।

কী নির্দেশ? 

  • এয়ারপোর্ট এবং বন্দরে রোগী চিহ্নিতকরণ পরীক্ষা বাড়াতে হবে
  • আইসোলেশন ওয়ার্ড এবং অ্যাম্বুলেন্স তৈরি রাখতে হবে
  • পিপিই মজুত করতে হবে
  • আইসিএমআর-এর ল্যাব তৈরি রাখতে হবে

রাশিয়ার নতুন টিকা
এমন পরিস্থিতিতে ভাল খবর দিয়েছে রাশিয়া। তারা জানিয়েছে, নতুন ইবোলা স্ট্রেনের টিকা আবিষ্কার করে ফেলেছে তারা। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বুন্দিবুগ্য স্ট্রেনের বিরুদ্ধে কাজ করবে এই টিকা। যদিও ভারতে এখনও এই ভাইরাসের কোনও টিকা নেই। 

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।
 

 

POST A COMMENT
Advertisement