UP Style Khasta Kachori Recipe: ইউপি স্টাইলে ফুলকো ডালের খাস্তা কচোরি বানান বাড়িতে, সহজ রেসিপি

বাড়িতে কচুরি বানাতে গিয়ে অনেক সময় দেখা যায়, তা ফুলছে না। অনেকে ময়দার সঙ্গে বেকিং সোডা মিশিয়েও ফল পান না। তবে এই পদ্ধতিতে কচুরি বানালে প্রতিবারই হবে ফুলকো আর মুচমুচে। রইল দোকানের মতো খাস্তা কচুরি তৈরির সহজ রেসিপি।

Advertisement
ইউপি স্টাইলে ফুলকো ডালের খাস্তা কচোরি বানান বাড়িতে, সহজ রেসিপিখাস্তা কচোরির রেসিপি।
হাইলাইটস
  • গরম গরম কচুরি আলুর তরকারির সঙ্গে খান।
  • এই কচুরির স্বাদ মন জয় করবে সকলের।

খাস্তা কচুরির সঙ্গে আলুর দম। সঙ্গে কাঁচা লঙ্কার চাটনি। এমন মুখরোচক খাবার না শীতকাল জমে না। শীত মানেই জমিয়ে খাওয়াদাওয়া। কিন্তু অনেকেরই বাড়ির কচুরিতে মুচমুচে ভাব থাকে না। ঠিকমতো ফুলে ওঠে না কচুরি। আপনারও ফোলা লুচি তৈরিতে সমস্যা হলে এই রেসিপিটা ফলো করুন। একদম ফুলকো ফুলকো হবে লুচি। দোকানের মতো ফুলকো, মুচমুচে ও পরতওয়ালা কচুরি বানাতে হলে প্রথমেই ময়দা মাখার দিকে নজর দিতে হবে। 


খাস্তা কচুরি তৈরির উপাদান
ময়দা: দেড় কাপ
নুন: এক চিমটি
দেশি ঘি: ২ ছোট চামচ
ময়দা মাখার জন্য ঈষদুষ্ণ জল
জিরে: ১ চামচ
ধনে: ১ চামচ
তেল: ২ চামচ
কুচোনো কাঁচালঙ্কা
হিং: এক চিমটি
আদাবাটা
সেদ্ধ আলু
হলুদ গুঁড়ো
লঙ্কাগুঁড়ো
স্বাদমতো নুন
কুচোনো ধনেপাতা
বেকিং সোডা
বেকিং পাউডার
বিউলির ডাল: আধ কাপ
ধনে গুঁড়ো
জিরে গুঁড়ো
দেশি ঘি: ১ চামচ

খাস্তা কচুরি তৈরির পদ্ধতি

প্রথমে দেড় কাপ ময়দা একটি পাত্রে নিন। তার মধ্যে ২-৩ চামচ ঈষদুষ্ণ দেশি ঘি মিশিয়ে দিন। এক চিমটি নুন দিয়ে অল্প অল্প করে ঈষদুষ্ণ জল মিশিয়ে শক্ত করে ময়দা মেখে নিন। এর পর মাখা ময়দাটি ৮-১০ বার পাত্রের মধ্যে আছড়ে নিন। এতে ময়দা নরম হবে। বেশিক্ষণ মাখারও প্রয়োজন হবে না। এবার ময়দা মাখা ঢেকে রেখে দিন। আধঘণ্টা পরে মাখা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিন।

ডালের পুর: এবার তৈরি করে নিতে হবে আলুর তরকারি ও কচুরির পুর। আগে থেকে ভিজিয়ে রাখা বিউলির ডাল জল ঝরিয়ে নিয়ে মিহি নয়, একটু দানাদার করে বেটে নিন। কচুরির পুর তৈরির জন্য একটি পাত্রে দানাদার করে বেটে রাখা বিউলির ডাল নিন। তাতে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কাগুঁড়ো এবং ধনে গুঁড়ো মিশিয়ে দিন। সঙ্গে সামান্য আমচুর গুঁড়োও দিতে পারেন। এ বার এক-চতুর্থাংশ ছোট চামচ বেকিং সোডা এবং এক ছোট চামচ বেকিং পাউডার মিশিয়ে নিন।

আলুর তরকারি: আলুর তরকারি তৈরির জন্য প্রথমে গোটা ধনে ও জিরে শুকনো কড়াইয়ে হালকা ভেজে গুঁড়ো করে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে জিরে, ধনে এবং কুচোনো কাঁচালঙ্কা দিয়ে ভেজে নিন। তার মধ্যে আদাবাটা ও হলুদ গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর সেদ্ধ আলু, লঙ্কাগুঁড়ো এবং আগে থেকে তৈরি করে রাখা ধনে-জিরের গুঁড়ো দিয়ে সব কিছু ভাল করে কষিয়ে নিন। মশলার কাঁচা গন্ধ চলে যাবে। এবার কড়াই ঢেকে আলুর তরকারি নামিয়ে রাখুন।

Advertisement

কচুরি বানানো: এবার ময়দার লেচির মধ্যে অল্প করে ডালের পুর ভরে মুখ ভাল করে বন্ধ করে দিন। তারপর আলতো হাতে গোল করে বেলে নিন। একই ভাবে বাকি কচুরিগুলিও তৈরি করে নিন। এবার একটি পাত্রে তেল ঢেলে হালকা গরম করুন। তেল বেশি গরম করা যাবে না। ঈষদুষ্ণ তেলের মধ্যে কচুরিগুলি ছেড়ে দিন। আঁচ একেবারে কমিয়ে ধীরে ধীরে ভাজতে থাকুন।

ভাজার সময়ে কচুরিগুলি বারবার নাড়াচাড়া করবেন না বা উল্টে দেবেন না। এক দিক ধীরে ধীরে ভাজা হয়ে ফুলে উঠবে। তারপর উল্টে দিয়ে অন্য দিকটিও সোনালি করে ভেজে নিন। তৈরি দোকানের মতো ফুলকো ও মুচমুচে খাস্তা কচুরি।

TAGS:
POST A COMMENT
Advertisement