Soybean Red Curry: সয়াবিনের লাল ঝোল, সহজ Recipe, মাংসের মতো স্বাদ

Soybean Red Curry Recipe: মাংসের লাল ঝোল তো খেয়েছেন। সয়াবিনের লাল ঝোল ট্রাই করেছেন? ঠিকভাবে রান্না করলে সয়াবিনের স্বাদও দুর্দান্ত হতে পারে।

Advertisement
সয়াবিনের লাল ঝোল, সহজ Recipe, মাংসের মতো স্বাদসয়াবিনের লাল ঝোল ট্রাই করেছেন? ঠিকভাবে রান্না করলে সয়াবিনের স্বাদও দুর্দান্ত হতে পারে।
হাইলাইটস
  •  মাংসের লাল ঝোল তো খেয়েছেন।
  • সয়াবিনের লাল ঝোল ট্রাই করেছেন?
  • অনেকটা মাংসের ঝোলের মতোই ঝাল-ঝাল টেস্ট পাওয়া যায়।

Soybean Red Curry Recipe: মাংসের লাল ঝোল তো খেয়েছেন। সয়াবিনের লাল ঝোল ট্রাই করেছেন? ঠিকভাবে রান্না করলে সয়াবিনের স্বাদও দুর্দান্ত হতে পারে। মশলা ভাল করে কষালে অনেকটা মাংসের ঝোলের মতোই ঝাল-ঝাল টেস্ট পাওয়া যায়।

সয়াবিনে প্রোটিন থাকে। তাই নিরামিষ খাবার হিসাবে জনপ্রিয়। বাড়িতে থাকা সাধারণ কিছু মশলা দিয়েই বানাতে পারবেন। সবচেয়ে বড় কথা, এই রান্নার জন্য খুব বেশি খরচও হয় না। গরম ভাতের সঙ্গে সয়াবিনের লাল ঝোল হলে দুপুরের খাবার জমে যাবে। শুরুতেই বলে রাখা ভাল, বেশি ভাত খেয়ে ফেললে কিন্তু তার দায় কর্তৃপক্ষের নয়!

এই রান্নার আসল রহস্য মশলা কষানোর মধ্যে। সয়াবিন সরাসরি ঝোলে দিয়ে দিলে সেই স্বাদ পাওয়া যাবে না। প্রথমে সয়াবিন আধসেদ্ধ করে নিতে হবে। তারপর জল ঝরিয়ে সয়াবিন সামান্য নুন ও হলুদ মাখিয়ে ভেজে নিলে আরও ভাল স্বাদ হবে। এতে সয়াবিনের কাঁচা গন্ধও কমে যায়। সেই তেলেই ডুমো ডুমো করে কাটা নুন-হলুদ মাখানো আলু ভেজে তুলে নিন। 

এর পর কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে গোটা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। গন্ধ বেরোতে শুরু করলে পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভাজতে হবে। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে আদা-রসুন বাটা দিতে হবে। এরপর টম্যাটো কুচি দিন। ভাল করে কষিয়ে নিতে হবে।

এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ। হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে মশলা ভাল করে কষাতে হবে। প্রয়োজনে অল্প জল দিতে পারেন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে বুঝতে হবে কষানো ঠিক হয়েছে। এই সময় ভাজা সয়াবিন ও আলু দিয়ে ভাল করে মশলার সঙ্গে মিশিয়ে নিন।

এর পর প্রয়োজনমতো গরম জল দিয়ে ঢেকে রান্না করতে হবে। সয়াবিন যাতে মশলার স্বাদ ভাল ভাবে টেনে নেয়, তার জন্য কয়েক মিনিট ফুটতে দিতে হবে। ঝোল খুব পাতলা না রেখে মাঝারি ঘন রাখলে খেতে বেশি ভাল লাগে। শেষে গরম মশলার গুঁড়ো এবং ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।

Advertisement

বাড়িতে কেউ বেশি ঝাল খেলে শুকনো লঙ্কা বা কাঁচালঙ্কার পরিমাণ বাড়ানো যেতে পারে। আবার ছোটদের জন্য রান্না করলে ঝাল কমিয়ে দেওয়া ভাল।

গরম ভাতের সঙ্গে এই সয়াবিনের লাল ঝোল পরিবেশন করুন। চাইলে রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারেন। কম খরচে বাড়ির সাধারণ উপকরণ দিয়ে এমন স্বাদের পদ তৈরি করা গেলে মাঝেমধ্যে মাছ-মাংস না থাকলেও জমিয়ে খাওয়াদাওয়া হবে। 

POST A COMMENT
Advertisement