How to Make Upma: সাউথ ইন্ডিয়ান হোটেলের মতো উপমার Recipe, সস্তায় দারুণ জলখাবার

চটজলদি বানিয়ে নিতে পারেন দক্ষিণ ভারতের জনপ্রিয় পদ সুজির উপমা। অল্প কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায়। ফ্রিজে থাকা টুকটাক সবজি দিয়েই হবে।

Advertisement
সাউথ ইন্ডিয়ান হোটেলের মতো উপমার Recipe, সস্তায় দারুণ জলখাবারদক্ষিণ ভারতের জনপ্রিয় পদ সুজির উপমা।
হাইলাইটস
  • চটজলদি বানিয়ে নিতে পারেন দক্ষিণ ভারতের জনপ্রিয় পদ সুজির উপমা।
  • অল্প কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায়।
  • চায়ের সঙ্গে কিংবা প্রাতরাশে গরম গরম উপমা খেতে মন্দ লাগবে না।

সকালের জলখাবারে কী খাবেন, তা নিয়ে চিন্তা লেগেই থাকে। রোজ একঘেয়ে খাবার খেতে কারই বা ভাল লাগে! অথচ সকালে সময়ও বেশি থাকে না। এমন পরিস্থিতিতে চটজলদি বানিয়ে নিতে পারেন দক্ষিণ ভারতের জনপ্রিয় পদ সুজির উপমা। অল্প কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায়। ফ্রিজে থাকা টুকটাক সবজি দিয়েই হবে। আবার সবজি ছাড়াও হয়। চায়ের সঙ্গে কিংবা প্রাতরাশে গরম গরম উপমা খেতে মন্দ লাগবে না। কী ভাবে বানাবেন? রইল সহজ পদ্ধতি।

সুজির উপমা বানাতে কী কী লাগবে?
সুজি: ১ কাপ

জল: আড়াই কাপ

পেঁয়াজ কুচি: ১টি

কাঁচালঙ্কা কুচি: ১-২টি

আদা কুচি: ১ চা চামচ

সর্ষে: আধ চা চামচ

ছোলার ডাল: ১ চা চামচ

বিউলির ডাল: ১ চা চামচ

কারিপাতা: ৮-১০টি

গাজর কুচি: আধ কাপ

বিন্‌স কুচি: আধ কাপ

নুন: স্বাদ অনুযায়ী

তেল: ১-২ টেবিল চামচ

লেবুর রস: ১ চা চামচ

ধনেপাতা কুচি: সামান্য

সুজির উপমা কীভাবে বানাবেন?
প্রথমে একটি কড়াইয়ে সুজি নিয়ে কম আঁচে শুকনো খোলায় ভেজে নিন। টানা নাড়তে থাকুন, যাতে সুজি পুড়ে না যায়। হালকা সুগন্ধ বেরোলে নামিয়ে একটি পাত্রে রাখুন।

এ বার কড়াইয়ে তেল গরম করুন। তেল গরম হলে সর্ষে দিন। সর্ষে ফুটতে শুরু করলে ছোলার ডাল ও বিউলির ডাল দিয়ে কিছু ক্ষণ ভাজুন। ডাল হালকা সোনালি হলে কারিপাতা, কাঁচালঙ্কা এবং আদা কুচি দিয়ে দিন। এর পর পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন।

পেঁয়াজ সামান্য নরম হয়ে এলে গাজর ও বিন্‌স কুচি মেশান। মিনিট দুয়েক ভেজে নিন। চাইলে নিজের পছন্দ মতো অন্য সব্জিও দিতে পারেন। এ বার কড়াইয়ে জল ও নুন ঢেলে দিন। জল ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে দিন।

এ বার অল্প অল্প করে ভাজা সুজি ঢালুন। অন্য হাতে ক্রমাগত নাড়তে থাকুন। তা হলে সুজিতে দলা পাকাবে না। সব সুজি মেশানো হয়ে গেলে কম আঁচে ঢেকে ৩-৫ মিনিট রান্না করুন। মাঝে এক বার নেড়ে দেখে নিন, সুজি নরম হয়েছে কি না।

Advertisement

জল শুকিয়ে সুজি ফুলে উঠলে গ্যাস বন্ধ করে দিন। এ বার লেবুর রস ও ধনেপাতা কুচি মিশিয়ে নিন। ব্যস, তৈরি দক্ষিণ ভারতীয় কায়দায় সুজির উপমা। গরম গরম পরিবেশন করুন। 

POST A COMMENT
Advertisement