Momo Chutney Recipe: বাড়িতেই বানান মোমোর ঝাল সস, রইল সহজ রেসিপি

Momo Chutney Recipe: মোমো খেতে ভালবাসেন? তা হলে মোমোর সঙ্গে দেওয়া ঝাল চাটনিও নিশ্চয়ই আপনার পছন্দের। দোকানের মোমোর সঙ্গে যে লাল ঝাল চাটনি দেওয়া হয়, তার স্বাদই আলাদা। ঝাল, টক আর রসুনের গন্ধ।

Advertisement
বাড়িতেই বানান মোমোর ঝাল সস, রইল সহজ রেসিপিমোমোর সঙ্গে যে লাল ঝাল চাটনি দেওয়া হয়, তার স্বাদই আলাদা।
হাইলাইটস
  • মোমো খেতে ভালবাসেন?
  • ঝাল চাটনিও নিশ্চয়ই আপনার পছন্দের।
  • চাউমিন, ফ্রায়েড রাইস কিংবা ভাজাভুজির সঙ্গেও এই চাটনি ভাল্লাগে।

Momo Chutney Recipe: মোমো খেতে ভালবাসেন? তা হলে মোমোর সঙ্গে দেওয়া ঝাল চাটনিও নিশ্চয়ই আপনার পছন্দের। দোকানের মোমোর সঙ্গে যে লাল ঝাল চাটনি দেওয়া হয়, তার স্বাদই আলাদা। ঝাল, টক আর রসুনের গন্ধ। মোমো তো বটেই, চাউমিন, ফ্রায়েড রাইস কিংবা ভাজাভুজির সঙ্গেও এই চাটনি ভাল্লাগে। অনেকে আবার এই চাটনি দিয়ে আলু চোখা মাখেন।  বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন মোমোর ঝাল চাটনি। রান্নার জন্য খুব বেশি উপকরণও লাগবে না। কয়েকটি সাধারণ জিনিস থাকলেই তৈরি হয়ে যাবে এই চাটনি।

কী কী লাগবে?
শুকনো লঙ্কা, টমেটো, রসুন, আদা, নুন, সামান্য চিনি এবং ভিনিগার। চাইলে স্বাদ অনুযায়ী কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন। এতে চাটনির রং হবে সুন্দর লাল। তবে খুব বেশি ঝাল হবে না।

প্রথমে কয়েকটি শুকনো লঙ্কা নিয়ে ভাল করে ধুয়ে নিন। এ বার গরম জলে লঙ্কাগুলি কিছু ক্ষণ ভিজিয়ে রাখুন। এতে লঙ্কা নরম হয়ে যাবে। লঙ্কার বীজ ফেলে দিন।

এর পর দু’টি মাঝারি মাপের টমেটো নিয়ে ভাল করে ধুয়ে নিন। টমেটোগুলিকে কয়েক মিনিট সেদ্ধ করে নিন। নরম হয়ে গেলে জল ঝরিয়ে ঠান্ডা করে রাখুন। টমাটোর খোসা ছাড়িয়ে ফেলুন। ৪-৫ টুকরো করুন। কড়াইতে সামান্য তেল দিন। তাতে টমেটো ৫-১০ মিনিট অল্প আঁচে ভেজে নিন। যতক্ষণ না জল ভাব কেটে যাচ্ছে, ততক্ষণ ভাজুন।

এবার কড়াইতে ভেজানো শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন এবং অল্প আদা দিন। তার সঙ্গে সামান্য নুন-মিষ্টি দিন। কষিয়ে নিন। 

এ বার সব উপকরণ তুলে মিক্সিতে ভাল করে বেটে নিন।

চাটনি একেবারে মিহি করে বাটুন। সামান্য় ভিনিগার দিন। বারবার স্বাদ চেক করতে থাকুন।

চিনি দিলে চাটনিতে হালকা মিষ্টি স্বাদ আসবে। আর ভিনিগার দেবে টক ভাব।  

আরও সুন্দর লাল রং চাইলে কাশ্মীরি শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। এতে চাটনির রং গাঢ় হবে। তবে ঝাল তুলনামূলক কম থাকবে।

Advertisement

চাটনি তৈরি হয়ে গেলে সম্পূর্ণ ঠান্ডা করে কাচের পরিষ্কার পাত্রে রাখুন। ফ্রিজে রাখলে কয়েক দিন ব্যবহার করা যায়। তবে চাটনিতে জল বা ভেজা চামচ ব্যবহার করবেন না। তা হলে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

গরম গরম মোমোর সঙ্গে এই ঝাল-টক চাটনি পরিবেশন করুন। চাইলে চাউমিন, ফ্রায়েড রাইসেও এক চামচ দিয়ে বানাতে পারেন। দারুণ টেস্ট হবে। 

POST A COMMENT
Advertisement