Methi Paneer Recipe: মেথি দিয়ে বানান টেস্টি পনিরের পদ, কীভাবে রান্না করবেন? রেসিপি রইল

মেথি দিয়ে সহজেই বানিয়ে নিন পনির। এটা খেতে হবে সেরার সেরা। কীভাবে রান্না করবেন এই পদ? কী কী লাগবে? সবটা জেনে নিন দ্রুত।

Advertisement
মেথি দিয়ে বানান টেস্টি পনিরের পদ, কীভাবে রান্না করবেন? রেসিপি রইলমেথি পনিরের রেসিপি
হাইলাইটস
  • মেথি দিয়ে সহজেই বানিয়ে নিন পনির
  • কীভাবে রান্না করবেন এই পদ? কী কী লাগবে?
  • সবটা জেনে নিন দ্রুত

পনির খেতে ভালোবাসেন? তাহলে আজ একটা সেরা পদের নাম বলি শুনুন। এর নাম হল মেথি পনির। এই পদ খেতে সেরার সেরা। এটি বানানোও বেশ সহজই বটে। তাই ঝটপট মেথি পোস্ত বানানোর সহজ কৌশল শিখে নিন। তারপর নিয়ম মেনে বানান এই পদ। হলফ করে বলতে পারি, একবার ঠিক ঠাক বানিয়ে নিলে এই পদ খেতে লাগবে দারুণ। ভাত বা রুটি, দুইয়ের সঙ্গেই একবারে জমে যাবে। 

কী কী লাগবে?

  • ২টি আলু নিন ডুমো ডুমো করে কেটে নিন
  • মেথি শাক নিন ১ আঁটি
  • কাঁচা লঙ্কা দিয়ে বাটা ৩ টেবিল চামচ  পোস্ত বাটা লাগবে
  • কালো জিরে নিন ১/২ চা চামচ
  • শুকনো লঙ্কা নিতে হবে ১টি
  • চেরা কাঁচা লঙ্কা ৩-৪টি
  • হলুদ গুঁড়ো নিন সামান্য পরিমাণে
  • সর্ষের তেল নিন ২ থেকে ৩ টেবিল চামচ
  • নুন ও চিনি লাগবে স্বাদমতো

এই সব জিনিস জোগার পর রান্না শুরু করুন মেথি পনির। এটা বানানো খুবই সহজ। তাই ঝটপট জেনে নিন পদটা সম্পর্কে।

কীভাবে বানাবেন?

  • অন্তত ৩০ মিনিট পোস্ত সামান্য উষ্ণ জলে ভিজিয়ে রাখুন। এরপর কাঁচা লঙ্কা ও সামান্য নুন দিয়ে মিহি করে বেটে নিতে হবে এটি।
  • তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। ফোড়ন থেকে গন্ধ বেরলে ডুমো করে কাটা আলুগুলো দিয়ে দিন। সামান্য নুন ও হলুদ দিয়ে আলু হালকা সোনালি করে ভেজে নিতে হবে।
  • আলু কিছুটা সেদ্ধ হলে কুচিয়ে রাখা মেথি শাক কড়াইতে দিয়ে দিন। মাঝারি আঁচে শাক ও আলু ভাল করে নাড়াচাড়া করুন। শাক থেকে জল বের হয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন।
  • এবার পোস্ত বাটা এবং চেরা কাঁচা লঙ্কা কড়াইতে দিতে হবে। এগুলি খুব ভাল করে মিশিয়ে নিন।
  • তারপর সামান্য জল ছিটিয়ে দিন। এবার ঢাকা দিয়ে দিন এবং গ্যাস কমিয়ে ৫-৭ মিনিট রান্না হতে দিন। তাতে আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় এবং পোস্তর জল শুকিয়ে মাখা মাখা হয়ে আসে।
  • স্বাদ অনুযায়ী সামান্য চিনি দিয়ে দিন। নামানোর আগে ওপর থেকে ১ চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন।

ব্যস, এভাবেই বানিয়ে নিন সেরার সেরা মেথি পনির। তারপর ভাত বা রুটির সঙ্গে খেয়ে নিতেই পারেন। তাতে সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারবেন। 

 

POST A COMMENT
Advertisement