Kumro Chhechki Recipe: দিদা, ঠাকুমার মতো ক্লাসিক কুমড়োর ছেঁচকি বানানোর রেসিপি, চেটেপুটে খাবেন

কুমড়োর ছেঁড়কি বানিয়ে নিন দিদা ও ঠাকুমার মতো। এটা খেতে হবে দারুণ। কীভাবে বানাবেন এই পদ? জেনে নিন দ্রুত। তারপর বাড়িতেই বানিয়ে নিন এই পদ।

Advertisement
দিদা, ঠাকুমার মতো ক্লাসিক কুমড়োর ছেঁচকি বানানোর রেসিপি, চেটেপুটে খাবেনকুমড়োর ছেঁচকির রেসিপি
হাইলাইটস
  • কুমড়োর ছেঁড়কি বানিয়ে নিন দিদা ও ঠাকুমার মতো
  • এটা খেতে হবে দারুণ
  • কীভাবে বানাবেন এই পদ?

কুমড়ো অত্যন্ত সুস্বাদু একটি সবজি। তাই এই সবজি দিয়ে অনেক পদই বানান হয়। আর আজ এমনই একটা ক্লাসিক পদের নাম বলব। এই পদটির নাম হল কুমড়োর ছেঁচকি। বহু যুগ ধরেই এই পদ বাংলার অধিবাসীদের হেঁশেলে রান্না হয়ে আসছে। তাই তো দিদা-ঠাকুমার রান্না করা কুমড়োর ছেঁচকির স্বাদ এখনও মুখে লেগে থাকে। তবে বর্তমানে এই পদ রাঁধতে অনেকেই ভুলে গিয়েছেন। তাই ঝটপট দিদা-ঠাকুমার মতো ক্লাসিক কুমড়োর ছেঁচকি বানানোর রেসিপি জেনে নিন। তারপর দ্রুত বাড়িতে বানিয়ে এই নিন। এই পদটি ভাত বা রুটির সঙ্গে লাগবে দারুণ।

কী কী লাগবে? 

  • মিষ্টি কুমড়ো লাগবে ৫০০ গ্রাম
  • আধ চা চামচ কালো জিরে বা পাঁচ ফোড়ন লাগবে
  • ১টা শুকনো লঙ্কা ও ২-৩টে চের কাঁচা লঙ্কা নিন
  • হলুদ গুঁড়ো লাগবে আধ চা চামচ
  • নুন ও চিনি লাগবে স্বাদমতো
  • সর্ষের তেল নিন ২ টেবিল চামচ
  • জল নিন সামান্য পরিমাণে

কীভাবে রান্না করবেন? 

  • সবার প্রথমে কুমড়ো ভাল করে ধুয়ে কিউবের আকারে কেটে নিন।
  • তারপর কড়াইতে সর্ষের তেল গরম করুন। তেল সামান্য গরম হলে তাতে শুকনো লঙ্কা, কালো জিরে বা পাঁচফোড়ন ফোড়ন দিন।
  • কিছুক্ষণের মধ্যেই ফোড়ন থেকে সুগন্ধ বের হবে। তখন চেরা কাঁচা লঙ্কা ও কেটে রাখা কুমড়ো দিয়ে দিন কড়াইতে।
  • এরপর গ্যাসের আঁচ মাঝারি করুন। এমন অবস্থায় কুমড়োগুলো কিছুক্ষণ তেলের সঙ্গে নাড়াচাড়া করুন।
  • তারপর পরিমাণমতো হলুদ গুঁড়ো ও নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে।
  • এবার ঢাকা দিয়ে কুমড়ো সেদ্ধ হতে দিন। কুমড়ো থেকে জল বেরলেই নরম হয়ে যাবে। আলাদা করে বেশি জল দেবেন না। তাতে সমস্যা।
  • কুমড়ো পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এবং জল শুকিয়ে এলে সামান্য চিনি দিন। তারপর ভাল করে নাড়তে থাকুন। নাড়তে থাকলে গ্যাস থেকে নামিয়ে নিন। তৈরি হল কুমড়োর ছেঁচকি। এই পদ ভাত ও রুটির সঙ্গে দারুণ লাগবে খেতে। তাই ঝটপট এই পদটি বানিয়ে নিন। 

 

POST A COMMENT
Advertisement