Dimer Jhal Bhorta: কাঁচালঙ্কা বাটা দিয়ে ডিমের ঝাল ভর্তা Recipe, গরম ভাতের সঙ্গে অমৃত!

এমন স্বাদ আগে খাননি Kacha Lonka Bata Diye Dim Bhorta Recipe: রোজ রোজ ডিমের ঝোল, ডিমের কষা কিংবা ডিমের অমলেট খেতে খেতে একঘেয়ে লাগছে? বাড়িতে ডিম রয়েছে, কিন্তু কম সময়ে একটু অন্য রকম কিছু বানাতে চাইছেন? তা হলে একবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে ডিম ভর্তা বানিয়ে দেখতে পারেন।

Advertisement
কাঁচালঙ্কা বাটা দিয়ে ডিমের ঝাল ভর্তা Recipe, গরম ভাতের সঙ্গে অমৃত!কাঁচা লঙ্কা বাটা দিয়ে ডিম ভর্তা বানিয়ে দেখতে পারেন।
হাইলাইটস
  • রোজকার ভাত-ডাল খেতে খেতে একঘেয়ে লাগছে?
  • বানিয়ে দেখতে পারেন বিহারের জনপ্রিয় আলু চোকা।
  • আলু চোকা মূলত বিহারের ঘরোয়া রান্নার একটি পরিচিত পদ।

Kacha Lonka Bata Diye Dim Bhorta Recipe: রোজ রোজ ডিমের ঝোল, ডিমের কষা কিংবা ডিমের অমলেট খেতে খেতে একঘেয়ে লাগছে? বাড়িতে ডিম রয়েছে, কিন্তু কম সময়ে একটু অন্য রকম কিছু বানাতে চাইছেন? তা হলে এক বার কাঁচা লঙ্কা বাটা দিয়ে ডিম ভর্তা বানিয়ে দেখতে পারেন। রান্নার ঝামেলা প্রায় নেই বললেই চলে। সেদ্ধ ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সর্ষের তেল হলেই তৈরি হয়ে যাবে। সিম্পল রেসিপি। গরম ভাতের সঙ্গে পাতে পড়লে আর কোনও তরকারির কথাই মনে থাকবে না। অবশ্য় চাইলে সঙ্গে বিহারি স্টাইল আলু চোখাও বানাতে পারেন(রেসিপি পেতে এখানে টাচ করুন)। 

ডিম ভর্তা মূলত খুবই সহজ ঘরোয়া পদ। তবে এর আসল স্বাদ আসে কাঁচা লঙ্কা এবং সর্ষের তেলের ঝাঁঝ থেকে। কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করলে লঙ্কার ঝাল এবং গন্ধ ডিমের সঙ্গে ভাল ভাবে মিশে যায়। সঙ্গে কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল যোগ হলে চটপটা, ঝালঝালে স্বাদ পাবেন।

বিশেষ করে ব্যস্ত দিনে দুপুরে বা রাতে তাড়াতাড়ি কিছু বানাতে চাইলে এই ডিম ভর্তা রেসিপি কাজে আসতে পারে। ভাত বসিয়ে দেওয়ার পরই ডিম সেদ্ধ করে নিন। কয়েক মিনিটের মধ্যেই পুরো পদ তৈরি হয়ে যাবে।

ডিম ভর্তা বানাতে কী কী লাগবে?
এই সহজ রেসিপির জন্য লাগবে,
৩-৪টি ডিম
২-৩টি কাঁচা লঙ্কা
একটি মাঝারি পেঁয়াজ
১ টেবিল চামচ সর্ষের তেল এবং
স্বাদ অনুযায়ী নুন।
চাইলে উপর থেকে সামান্য ধনেপাতা কুচি দিতে পারেন। বাড়িতে থাকলে অল্প লেবুর রসও ব্যবহার করা যায়।

কাঁচা লঙ্কা বাটা দিয়ে ডিম ভর্তা কীভাবে বানাবেন?
প্রথমে ডিমগুলি ভাল করে সেদ্ধ করে নিন। ডিম সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিন। এ বার একটি পাত্রে ডিমগুলি নিয়ে হাত দিয়ে বা চামচের সাহায্যে ভাল করে চটকে নিন। একেবারে মিহি করে ফেলবেন না। সামান্য টুকরো টুকরো থাকলে খেতে বেশি ভাল লাগে।

Advertisement

এবার আসল কাজ। কাঁচা লঙ্কা ধুয়ে বেটে নিন। খুব বেশি ঝাল খেতে না চাইলে লঙ্কার পরিমাণ নিজের স্বাদ অনুযায়ী কমিয়ে দিতে পারেন। কাঁচা লঙ্কা বাটা ডিমের মধ্যে দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এখানে বলে রাখি, কাঁচালঙ্কা হজম করা শুকনো লঙ্কার চেয়ে অনেক সহজ। কাঁচালঙ্কায় ভরপুর ভিটামিন সি-ও পাবেন। বর্ষায় খাওয়া ভাল। সর্দি-কাশি হবে না।

এর পর পেঁয়াজ কুচি এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিন। চাইলে এই সময় দু’টি শুকনো লঙ্কা হালকা আঁচে সেঁকে নিয়ে গুঁড়ো করে মিশিয়ে দিতে পারেন। এতে ভর্তার স্বাদ আরও ঝালঝাল হবে।

এবার দিতে হবে এই পদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ; সর্ষের তেল। এক টেবিল চামচ সর্ষের তেল ডিমের মিশ্রণের মধ্যে ঢেলে ভাল করে মেখে নিন। ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং সর্ষের তেল সমানভাবে মিশিয়ে নিন। 

সব শেষে উপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। চাইলে কয়েক ফোঁটা লেবুর রসও দিতে পারেন। ব্যস, তৈরি কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝালঝালে ডিম ভর্তা।

গরম ভাতের সঙ্গে খেলে ফিদা হয়ে যাবেন
এই ডিম ভর্তা বানালে আলাদা করে কোনও ঝোল বা তরকারি করার প্রয়োজন নেই। গরম ভাতের সঙ্গে একটু ডিম ভর্তা আর পাশে ডাল থাকলেই দুপুরের খাবার জমে যাবে। কাঁচা লঙ্কার ঝাল, পেঁয়াজের মচমচে ভাব এবং সর্ষের তেলের ঝাঁঝ; সব মিলিয়ে খুব সাধারণ উপকরণেই তৈরি হবে মুখরোচক রান্না।

তবে ডিম ভর্তা বানানোর সময় একটি বিষয় মনে রাখুন। সর্ষের তেল একসঙ্গে খুব বেশি দিয়ে দেবেন না। প্রথমে অল্প তেল দিয়ে মেখে স্বাদ দেখে প্রয়োজন হলে আরও কিছুটা দিতে পারেন। যাঁরা ওজন কনট্রোল করতে চান, তাঁরা এক-দু' ফোঁটার বেশি তেল দেবেন না। আর কাঁচা লঙ্কার পরিমাণও নিজের ঝাল খাওয়ার অভ্যাস অনুযায়ী ঠিক করুন। এমন সহজ রান্না যে দুপুরের পাতে পড়ার পর ভাত একটু বেশি খেয়ে ফেললেও অবাক হওয়ার কিছু নেই! 

POST A COMMENT
Advertisement