এই পদ্ধতিতে বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানিয়ে দেখুন স্বাদে হবে সেরা!বাংলা জুড়েই শীতের আমেজ। ইতিমধ্যে বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজিও। তবে শীতের বাজারে সবজির বৈচিত্র থাকলেও বাঙালির হেঁশেলে কপির রাজত্ব বেশ ‘কমন’। এক দিন ফুলকপি, তো পরের দিন বাঁধাকপি। স্বাদের দিক থেকে ফুলকপি একটু উপরের দিকে থাকলেও বাঁধাকপির মহিমা একেবারেই তেমন নয়। বাঁধাকপিতে বোটকা গন্ধ পেলেই বাড়ির লোকের মুখ ব্যাজার! বাড়ির ছোট থেকে বড়— কারও মুখেই বাঁধাকপির তরকারি রোচে না। তা হলে করবেন কী? চিন্তা নেই! বানিয়ে ফেলুন রেস্তোরাঁর স্টাইলে বাঁধাকপির মাঞ্চুরিয়ান। রইল রেসিপি।
উপকরণ:
সস তৈরির জন্য লাগবে:
প্রণালী:
প্রথমে বাঁধাকপি কুচি, গাজর কুচি, লাল লঙ্কার গুঁড়ো, আদা ও রসুন পেস্ট, নুন, ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে একটা নরম ডো তৈরি করতে হবে।এবার ডো থেকে অল্প অল্প করে নিয়ে বল আকারে তৈরি করে ডুবো তেলে ভাজতে হবে একদম মচমচে করে।
এখন সস তৈরি করতে একটা বড় প্যানে তেল দিয়ে রসুন কুচি, পেঁয়াজ-পাতা, পেঁয়াজ-কুচি, কাঁচা লঙ্কা কুচি ও ক্যাপ্সিকাম দিয়ে ভালোভাবে নাড়তে হবে। তারপর চিলি সস, সয়া সস, টমেটো সস, ভিনিগার, নুন, গোলমরিচের গুঁড়ো দিন। নেড়ে নেড়ে রান্না করতে হবে যতক্ষণ না এতে একটা থকথকে ভাব আসে। যখন হয়ে আসবে তখন ভেজে রাখা বাঁধাকপির বলগুলো দিয়ে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল টেস্টি বাঁধাকপির মাঞ্চুরিয়ান। সাজিয়ে পরিবেশন করুন।