Easy Aloo Paratha: পুর ভরার ঝামেলা নেই! এই শর্টকাট রেসিপিতে বানান আলুর পরোটা

Easy Aloo Paratha Recipe: সকালের জলখাবারে গরম গরম আলুর পরোটা সত্যিই দারুণ লাগে। আগে উত্তর ভারতীয়দের মধ্যেই এই পদ বেশি জনপ্রিয় ছিল। তবে আজকাল বাঙালিদের মধ্যেও জলখাবার হিসেবে এটি বেশ কমন।

Advertisement
পুর ভরার ঝামেলা নেই! এই শর্টকাট রেসিপিতে বানান আলুর পরোটা Aloo Paratha Recipe: আলুর পরোটা বানানোর নিনজা টেকনিক।
হাইলাইটস
  • সকালের জলখাবারে গরম গরম আলুর পরোটা সত্যিই দারুণ লাগে।
  • আজকাল বাঙালিদের মধ্যেও জলখাবার হিসেবে এটি বেশ কমন।

Easy Aloo Paratha Recipe: সকালের জলখাবারে গরম গরম আলুর পরোটা সত্যিই দারুণ লাগে। আগে উত্তর ভারতীয়দের মধ্যেই এই পদ বেশি জনপ্রিয় ছিল। তবে আজকাল বাঙালিদের মধ্যেও জলখাবার হিসেবে এটি বেশ কমন। কিন্তু চেনা পদ্ধতিতে আলুর পরোটা বানাতে গেলে প্রথমে আলুর পুর তৈরি করতে হয়। তার পর আটার লেচির মধ্যে সেই পুর ভরে বেলতে হয়। একটু এদিক-ওদিক হলেই বেলার সময় পুর বাইরে বেরিয়ে আসে। ফলে অনেকেই বাড়িতে আলুর পরোটা বানাতে চান না।

তবে এই ঝামেলা এড়ানোর সহজ উপায় রয়েছে। আলাদা করে পুর বানানোর দরকার নেই। সেদ্ধ আলু দিয়েই সরাসরি আটা মেখে নিতে পারেন। তাতে পরোটা হবে নরম, সুস্বাদু এবং মশলাদার। পদ্ধতিটিও বেশ সহজ।

কী কী উপকরণ লাগবে?
দু’কাপ আটা, দু’টি মাঝারি মাপের সেদ্ধ আলু, একটি কাঁচালঙ্কা কুচি, আধ চা চামচ জিরে, সামান্য আদা কুচি, ধনেপাতা কুচি, আধ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন এবং পরিমাণমতো তেল বা ঘি লাগবে। চাইলে সামান্য জোয়ানও দিতে পারেন।

কীভাবে বানাবেন?
প্রথমে সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে ভাল করে চটকে নিন। খেয়াল রাখবেন, আলুর মধ্যে যেন কোনও বড় দানা না থাকে। এ বার একটি বড় পাত্রে আটা নিন। তার মধ্যে চটকানো আলু, কাঁচালঙ্কা, আদা, জিরে, ধনেপাতা, লাল লঙ্কার গুঁড়ো এবং নুন মিশিয়ে দিন।

সব উপকরণ ভাল করে মেখে নিন। আলু থেকেই কিছুটা জল বেরোবে। তাই প্রথমে আলাদা করে জল দেবেন না। মাখতে মাখতে প্রয়োজন হলে অল্প অল্প জল দিন। মিশ্রণটি নরম এবং মসৃণ হলে সামান্য তেল মাখিয়ে ১০-১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন।

এর পর ছোট ছোট লেচি কেটে গোল করে বেলে নিন। গরম তাওয়ায় পরোটা দিয়ে দু’পিঠ সেঁকে নিন। অল্প তেল বা ঘি দিয়ে উল্টেপাল্টে ভাজুন। দু’পিঠে সোনালি দাগ পড়লে নামিয়ে নিন।

Advertisement

কীসের সঙ্গে পরিবেশন করবেন?
টক দই, আচার, টম্যাটোর চাটনি কিংবা সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। পুর ভরার ঝামেলা নেই, অথচ আলুর স্বাদ মিশে থাকবে পরোটার প্রতিটি কামড়ে। ব্যস্ত সকালে কম সময়ে সুস্বাদু জলখাবার হিসেবে এটি দারুণ। 

POST A COMMENT
Advertisement