Aloo Momo: বাড়িতেই তৈরি হবে টেস্টি আলু মোমো, দরকার পড়বে না পনিরের

Veg Momo Recipe: এবার বাড়িতেই তৈরি হবে আলু মোমো। সামান্য কয়েকটি উপকরণেই এই মোমো তৈরি করা যাবে। কীভাবে আলু মোমো বানাবেন, দেখে নিন।

Advertisement
বাড়িতেই তৈরি হবে টেস্টি আলু মোমো, দরকার পড়বে না পনিরেরকানপুরে মোমোর দোকান
হাইলাইটস
  • শীতকাল এলেই বেড়ে যায় মোমোর চাহিদা।
  • আলু মোমো বানাতে খুব বেশি জিনিসেরও প্রয়োজন পড়ে না।
  • এই মোমো খেলে একদিকে যেমন পেট ভরে যাবে, তেমনই খেতেও লাগবে সুস্বাদু।

শীতকাল এলেই বেড়ে যায় মোমোর চাহিদা। বাইরের ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মোমোর সঙ্গে গরম স্যুপ খেলে শরীরে আসে আরামের অনুভূতি। যারা চিকেন খান, তাঁদের তো এক্ষেত্রে কোনও বাধা নেই। কিন্তু নিরামিষাষীদের এক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। কারণ তাঁদের অপশন শুধুই মিক্স ভেজ বা পনির। ভেগানদের ক্ষেত্রে আবার পনিরও বাদ। তবে জটিলতা থাকে না, যদি আলু দিয়ে মোমো তৈরি করা হয়। এগুলো যেমন সুস্বাদু, তেমনই বানানোও খুব সহজ। সবচেয়ে বড় বিষয় হল, এই মোমো বানাতে খুব বেশি জিনিসেরও প্রয়োজন পড়ে না।

ঘরে তৈরি আটা, সেদ্ধ আলু, রসুন এবং কয়েকটি মশলা ব্যবহার করে সুস্বাদু আলুর মোমো বানানো যেতে পারে। সন্ধ্যার খাবার হিসেবে এই মোমো খেলে একদিকে যেমন পেট ভরে যাবে, তেমনই খেতেও লাগবে সুস্বাদু।

কী কী উপকরণ লাগবে?

২ কাপ ময়দা, ½ চা চামচ লবণ, ½ চা চামচ বেকিং পাউডার, ৫টি সেদ্ধ আলু, ২ কাপ রসুনের টুকরো, ১ চামচ মাখন, ছোট ২ চামচের গোলমরিচ, স্বাদমতো নুন।

বাড়িতে আলুর মোমো কীভাবে বানাবেন?

আলুর মোমো বানানোর জন্য প্রথমে একটি পাত্রে ময়দা, নুন এবং বেকিং পাউডার নিয়ে ভালোভাবে মেশান। অল্প অল্প করে জল দিয়ে মেখে একটি শক্ত মণ্ড তৈরি করুন। মণ্ডটি ঢেকে কিছুক্ষণ রেখে দিন। এরপর মোমোর পুর তৈরি করুন। একটি বাটিতে সেদ্ধ আলুগুলো ভালোভাবে মেখে নিন। এতে কিমা করা রসুন, গোলমরিচ এবং স্বাদমতো লবণ দিন। মাখন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এতেই তৈরি হবে মজাদার মোমোর পুর।

এবার, মাখা মণ্ড থেকে ছোট ছোট বল তৈরি করুন। সেগুলোকে পাতলা করে বেলে ৪ থেকে ৫ ইঞ্চি গোল করে কেটে নিন। প্রতিটি গোল টুকরোর মাঝখানে অল্প পরিমাণে আলুর পুর দিন। কিনারাগুলো হালকা ভিজিয়ে শক্ত করে আটকে দিন, এতে মোমোগুলো পছন্দসই আকার পাবে।

Advertisement

এরপর, একটি স্টিমারে জল গরম করে মোমোগুলো প্রায় ১০ মিনিট ভাঁপিয়ে নিন। মোমোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটি প্লেটে তুলে নিন। সয়া সস এবং চিলি সস দিয়ে গরম গরম আলুর মোমো পরিবেশন করুন।

 

POST A COMMENT
Advertisement