Niramish Aloo Posto Recipe: ঘটি বাড়ির স্টাইলে বানান টেস্টি নিরামিষ আলু পোস্ত, গরম ভাতে জমবে দারুণ

Ghoti Style Aloo Posto: ঘটিদের মতো বানিয়ে নিন নিরামিষ আলু পোস্ত। এই পদ বানানো খুব একটা কঠিন নয়। তাই ঝটপট জেনে নিন নিরামিষ আলু পোস্ত বানানোর রেসিপি। তারপর ভাতের সঙ্গে খান জমিয়ে।

Advertisement
ঘটি বাড়ির স্টাইলে বানান টেস্টি নিরামিষ আলু পোস্ত, গরম ভাতে জমবে দারুণঘটি স্টাইলে নিরামিষ আলু পোস্ত
হাইলাইটস
  • ঘটিদের মতো বানিয়ে নিন নিরামিষ আলু পোস্ত
  • এই পদ বানানো খুব একটা কঠিন নয়
  • ঝটপট জেনে নিন নিরামিষ আলু পোস্ত বানানোর রেসিপি

ঘটি বাড়ির হেঁশেলে নিয়মিত রাঁধা হয় পোস্তর পদ। নানা রকমের পোস্তর রেসিপি তৈরির কাজে ঘটিদের জুড়ি মেলা ভার। আর পোস্তর নানা ধরনের পদের মধ্যে নিরামিষ আলু পোস্ত অত্যন্ত সুস্বাদু করে রান্না করতে পারে ঘটিরা। তবে ঘটিদের মতো নিরামিষ আলুর পোস্ত বানানো খুব কঠিন কাজ নয়। বরং খুব সহজেই এই পদটি বানিয়ে ফেলা যায়। শুধু সঠিক পদ্ধতিটা জানতে হবে। 

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন ঘটি বাড়ির মতো ঠিক কীভাবে নিরামিষ পোস্ত বানাবেন। সেই নিয়ম মেনে রান্না করুন। গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে। 

কী কী লাগবে?
ঘটি বাড়ির কায়দায় নিরামিষ আলু পোস্ত বানাতে এই জিনিসগুলি জোগার করুন-

  • ৩ থেকে ৪টি আলু লাগবে ডুমো ডুমো করে কাটা
  • পোস্ত বাটা নিন ২৫ থেকে ৫০ গ্রাম
  • ফোড়নের জন্য কালো জিরে ও চেরা কাঁচা লঙ্গা লাগবে প্রয়োজন মতো
  • সর্ষের তেল লাগবে প্রয়োজন মতো
  • নুন নিন স্বাদমতো

কীভাবে রান্না করবেন? 

  • সবার প্রথমে ১৫ থেকে ২০ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর পোস্ত কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নিতে হবে। 
  • এরপর আলুগুলি ভাল করে ধুয়ে নিন। তারপর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। 
  • এবার কড়াইতে সর্ষের তেল গরম করুন। তাতে গরম ধোঁয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর সামান্য কালো জিরে ও চেরা লঙ্কা ফোড়ন দিতে হবে কড়াইতে। 
  • তারপর তেলে দিয়ে দিন কেটে রাখা আলুগুলি। অল্প নুনও দিতে হবে। হালকা করে ভেজে নিন। খুব বেশি ভাজবেন না। তাতে টেস্ট নষ্ট হয়ে যাবে। 
  • এবার কড়াইতে দিতে হবে সামান্য জল। তারপর একটা থালা দিয়ে কড়াই ঢাকা দিয়ে দিন। এভাবে আলু সিদ্ধ হতে দিন। আলু সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে ফেলতে হবে। 
  • তারপর কড়াইতে দিয়ে দিন বেটে রাখা পোস্ত। এই সময় গ্যাসের আঁচ থাকবে কম। খুন্তি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। 
  • পোস্ত দেওয়ার পর খুব বেশি ফোটাবেন না। মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিন। 
  • তারপর উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন। ব্যস, তৈরি হয়ে গেল ঘটি বাড়ির স্টাইলে নিরামিষ আলু পোস্ত। গরম ভাতে মাখিয়ে খেলে লাগবে দারুণ।   

 

POST A COMMENT
Advertisement