Chicken Posto Recipe: ঘটি বাড়ির স্টাইলে বানান চিকেন পোস্ত, গরম গরম খেলে আঙুল চাটবেন

ঘটি বাড়ির অনেক পদই সেরা। তবে সেই সব পদের মধ্যে অবশ্যই চিকেন পোস্তর নাম আলাদা করে করতে হবে। এটি খেতে দারুণ। তাই ঝটপট এটি বানানোর রেসিপি জেনে নিন। তারপর বাড়িতে তৈরি করে নিন ঘটি বাড়ির চিকেন পোস্ত।

Advertisement
ঘটি বাড়ির স্টাইলে বানান চিকেন পোস্ত, গরম গরম খেলে আঙুল চাটবেনচিকেন পোস্ত বানানোর রেসিপি
হাইলাইটস
  • ঘটি বাড়ির অনেক পদই সেরা
  • সেই সব পদের মধ্যে অবশ্যই চিকেন পোস্তর নাম আলাদা করে করতে হবে
  • ঝটপট এটি বানানোর রেসিপি জেনে নিন

অনেকেই চিকেন খেতে ভীষণ ভালোবাসেন। তাই তাঁদের পাতে প্রায়দিনই থাকে মুরগির মাংস। কিন্তু রোজ রোজ একই চিকেনের পদ খেতে অনেকের বিরক্তি লাগতে পারে। এমন পরিস্থিতিতে মন চায় নতুন কোনও পদের খোঁজ করতে। আর আজকের নিবন্ধে এমনই একটা সেরা পদ সম্পর্কে জানাচ্ছি। এই পদটির নাম ঘটি বাড়ির চিকেন পোস্ত। এই অনন্য পদটি খেতে দারুণ। সেই সঙ্গে এটি বানানোও খুব একটা কঠিন কিছু নয়। তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন ঘটি বাড়ির মতো চিকেন পোস্ত বানানোর রেসিপি। 


কী কী লাগবে? 

  1. ৫০০ গ্রাম চিকেন নিন
  2. পোস্ত বাটা লাগবে ৩ থেকে ৪ চামচ
  3. এছাড়া ১টি পেঁয়াজ কুচি করে নিন
  4. সেই সঙ্গে আদা ও রসুন বাটা লাগবে ১ চামচ করে
  5. সর্ষের তেল নিন পরিমাণ মতো
  6. কাঁচা লঙ্কা নিন ৪ থেকে ৫টি
  7. গরম মশলা লাগবে অল্প পরিমাণে
  8. এছাড়া হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো নিতে হবে সামান্য
  9. সেই সঙ্গে নুন নিন 
  10. লাগবে গরম জল

কীভাবে বানাবেন? 
আগেই বলেছি ঘটি বাড়ির মতো চিকেন পোস্ত বানানো খুবই সহজ। শুধু নির্দিষ্ট নিয়ম মেনে রান্নাটা করে ফেলতে হবে। আসুন এটা বানানোর স্টেপগুলি জেনে নেওয়া যাক-

  • সবার প্রথমে মুরগির মাংসগুলো ভাল করে ধুয়ে নিতে হবে। তারপর জল ঝরিয়ে নিন।
  • এবার কড়াইতে সর্ষের তেল ভাল করে গরম করে নিন। তাতে সামান্য নুন ও হলুদ দিয়ে চিকেনের টুকরোগুলি হালকা করে ভেজে নিন।
  • তারপর ওই কড়াইতে তেজপাতা ও ফোন দিন। সেটার মধ্যে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজটা সোনালী করে ভাজতে থাকুন। 
  • এরপর আদা ও রসুন বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। এতে কাঁচা গন্ধ চলে যাবে। 
  • এবার কষানো মশলাতেই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিন। কিছুটা সময় নাড়তে থাকুন। তারপর দিন নুন। আবার কখান। 
  • এরপর চিকেনের টুকরোগুলি কষাতে থাকুন। মোটামুটি ৫ থেকে ৭ মিনিট কষিয়ে নিন। 
  • এভাবে মাংস কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তারপর এতে দিয়ে দিন বেটে রাখা পোস্ট। 
  • কড়াইতে সামান্য জল এবং চেরা লঙ্কাও দিতে দিতে হবে। 
  • তারপর হালকা খুন্তি দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দিন। 
  • গ্যাসের আঁচ মাঝারি রাখুন। তাতে মাংস সেদ্ধ হয়ে যাবে। 
  • তারপর মাংস নামানোর আগে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন। 

ব্যাস, তৈরি হয়ে গেল ঘটি বাড়ির স্টাইলের চিকেন পোস্ত। এটা গরম গরম খেতে লাগবে দারুণ। 

 

POST A COMMENT
Advertisement