Bangladesh Gati Kochu: রাজশাহীর বিখ্যাত রসুন দিয়ে ঝাল গাঁটি-কচু, এই দিয়েই ভাত শেষ!

রসুন, কালোজিরে আর কাঁচালঙ্কা দিয়ে বানিয়ে ফেলুন গাঁটি কচুর মাখা, গরম ভাতের সঙ্গে জমে যাবে।

Advertisement
রাজশাহীর বিখ্যাত রসুন দিয়ে ঝাল গাঁটি-কচু, এই দিয়েই ভাত শেষ!গরম ভাতের সঙ্গে দুপুরের খাবারে এমন পদ থাকলে আর বেশি কিছুর প্রয়োজন পড়ে না।
হাইলাইটস
  • বাঙাল বাড়িতে কচুর একটা আলাদা সম্মান আছে।
  • গরম ভাতের সঙ্গে দুপুরের খাবারে এমন পদ থাকলে আর বেশি কিছুর প্রয়োজন পড়ে না।
  • রান্নাঘরে থাকা সাধারণ মশলা দিয়েই হবে।

বাঙাল বাড়িতে কচুর একটা আলাদা সম্মান আছে। মাছের ঝোল হোক বা ঘন ডাল, নানা পদে কচু ব্যবহার করা হয়। আসলে সিম্পেল সবজি হলেও, কচুর টেস্টও যেমন ভাল, উপকারও অনেক। কচু দিয়ে যে সব সময় ঝোল বা ঘণ্টই বানাতে হবে, এমন কোনও কথা নেই। অল্প কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করা যায় দারুণ স্বাদের গাঁটি কচুর মাখা। রসুন, কালোজিরে আর কাঁচালঙ্কার ঝাঁঝে এই পদ হয়ে উঠবে আরও সুস্বাদু। বিশেষ করে গরম ভাতের সঙ্গে দুপুরের খাবারে এমন পদ থাকলে আর বেশি কিছুর প্রয়োজন পড়ে না।

কী কী লাগবে?
এই রান্নার জন্য প্রয়োজন গাঁটি কচু, বেশ কয়েক কোয়া রসুন, কালোজিরে, কাঁচালঙ্কা, হলুদ গুঁড়ো, নুন এবং সর্ষের তেল। উপকরণ খুব বেশি লাগে না। বাড়ির রান্নাঘরে থাকা সাধারণ মশলা দিয়েই হবে। তবে রান্নার আসল স্বাদ নির্ভর করবে রসুন, কালোজিরে ও সর্ষের তেলের সঠিক ব্যবহারের উপর।

কচুর মাখা কীভাবে বানাবেন?
প্রথমে গাঁটি কচু ভাল করে ধুয়ে নিন। তার পর প্রেসার কুকারে জল দিয়ে কচু সেদ্ধ করতে বসান। কয়েকটি সিটি দিলেই কচু নরম হয়ে যাবে। তবে অতিরিক্ত সেদ্ধ করবেন না। এতে কচু একেবারে গলে যেতে পারে। সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে কচু আলাদা করে রাখুন।

এ বার কড়াইতে সর্ষের তেল গরম করুন। তেল গরম হলে তাতে বেশ খানিকটা কালোজিরে দিন। ফোড়নের গন্ধ বেরোলে যোগ করুন মিহি করে কুচিয়ে রাখা রসুন। রসুন হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। তার পর কুচোনো কাঁচালঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। ঝাল বেশি পছন্দ হলে কাঁচালঙ্কার পরিমাণ বাড়াতে পারেন।

এর পর কড়াইতে সামান্য হলুদ গুঁড়ো দিন। সঙ্গে সেদ্ধ করে রাখা কচু এবং স্বাদমতো নুন মিশিয়ে নিন। আঁচ কমিয়ে ভাল করে নাড়তে থাকুন। কচু মশলার সঙ্গে মিশে গেলে চামচ দিয়ে হালকা করে মেখে নিন। তবে একেবারে মিহি করবেন না। নামানোর আগে উপর থেকে অল্প কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন। তাহলেই তৈরি ঝাল ঝাল গাঁটি কচুর মাখা।  

Advertisement

POST A COMMENT
Advertisement