Dahi paneer recipe: সুস্বাদু দই পনিরের সহজ রেসিপি, নিরামিষের দিনেও জমে যাবে পাত

পনিরের পদ তো অনেক খেয়েছেন। তবে আজ যেই পদটার নাম বলব, সেটি চেখে দেখেননি নিশ্চয়ই। এই পদটির নাম হল নিরামিষ দই পনির। এটি কীভাবে বানাবেন, জেনে নিন।

Advertisement
সুস্বাদু দই পনিরের সহজ রেসিপি, নিরামিষের দিনেও জমে যাবে পাতদই পনিরের রেসিপি
হাইলাইটস
  • পনিরের পদ তো অনেক খেয়েছেন
  • । এই পদটির নাম হল নিরামিষ দই পনির

অনেকেই পনির খেতে খুবই পছন্দ করেন। যদিও পনিরের সেই এক ঝোল খেতে খেতে একটা সময়ের পর বিরক্তি আসেই। আর এহেন সমস্যার সমাধান এনেছি আমরা। আজ আমরা জিভে জল আনা নিরামিষ দই পনিরের রেসিপি বলব। এই পদটা খেতে অত্যন্ত টেস্টি। আর খুব সহজেই পদটা বানিয়ে ফেলা যায়। তাই দ্রুত জেনে নিন নিরামিষ দই পনির বানাতে কী কী লাগবে ও কীভাবে সেটি বানাবেন। হলফ করে বলতে পারি, একবার ঠিক ঠাক করে এই পদ বানিয়ে নিলেই পরিবারের সকলে অবাক হয়ে যাবেন। তাঁরা আবার এই পদ খেতে চাইবেন। তাই ঝটপট নিরামিষ দই পনিরের রেসিপি জেনে নিন।

কী কী লাগবে?

  • পনির লাগবে ২০০ থেকে ২৫০ গ্রাম
  • টক দই নিন আধ কাপ (ভালো করে ফেটানো)
  • কাজুবাদাম ও পোস্ত বাটা লাগবে ২ চামচ
  • আদা বাটা নিন ১ চা চামচ
  • ২ থেকে ৩টে কাঁচা লঙ্কা বেটে নিন 
  • টমেটো বাটা নিন অল্প পরিমাণে
  • ফোড়ন হিসেবে তেজপাতা ১টি, এলাচ ২টি, দারচিনি ১ টুকরো, সামান্য জিরে নিয়ে নিন
  • এছাড়া সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১/২ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ লাগবে
  • সেই সঙ্গে চিনি ও নুন নিন স্বাদমতো
  • রান্নার জন্য ঘি বা তেলও পরিমাণমতো লাগবে

কীভাবে বানাবেন?

  • সবার প্রথমে পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে নিতে হবে। তারপর অল্প গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এতে পনির নরম থাকবে। 
  • এবার মশলা তৈরির পালা। এক্ষেত্রে একটি বাটিতে ফেটানো টক দই নিন। তাতে ভাল করে মিশিয়ে দিন কাজু-পোস্ত বাটা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য হলুদ। এর মাধ্যমে ভাল করে পেস্ট তৈরি করে নিন।
  • তারপর কড়াইতে অল্প তেল বা ঘি গরম করুন। তাতে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিন।
  • এরপর আদা বাটা ও কাঁচা লঙ্কা দিতে হবে। তারপর একটু নেড়ে নিন। তৈরি করে রাখা দই ও কাজুর মিশ্রণটি কড়াইতে ঢেলে দিন। আঁচ কমিয়ে অনবরত নাড়তে হবে। তাহলে দই কেটে যাবে না।
  • কিছুক্ষণের মধ্যেই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। সেটায় পরিমাণমতো নুন ও সামান্য চিনি দিয়ে দিন। এবার সামান্য জল দিয়ে গ্রেভি ফুটতে দিতে হবে।
  • ঝোল ফুটে উঠলে ভেজে রাখা পনিরের টুকরোগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিন। ঢাকা দিয়ে মোটামুটি ৫-৭ মিনিট মাঝারি আঁচে ফুটতে দিন।
  • সব শেষে ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু নিরামিষ দই পনির। এই পদ ভাত বা রুটি, সবার সঙ্গেই লাগবে দারুণ। 

 

POST A COMMENT
Advertisement