Easy Chhana Kofta Recipe: টেস্টি ছানার কোফতা বানানোর সহজ রেসিপি, রুটি বা পরোটার সঙ্গে লাগবে দারুণ
ছানার কোফতা খেতে দারুণ। তবে এই পদটা অনেকেই ঠিকঠাক বানাতে জানেন না। তাই আজ সেরার সেরা ছানার কোফতা বানানোর রেসিপি জানালাম। এই নিয়ম মেনে রান্না করুন। তাহলেই খেতে হবে দারুণ। রুটি বা পরোটার সঙ্গে জমে যাবে।
ছানার কোফতার রেসিপি - কলকাতা,
- 17 Oct 2026,
- (Updated 17 Oct 2026, 11:25 AM IST)
হাইলাইটস
- ছানার কোফতা খেতে দারুণ
- তবে এই পদটা অনেকেই ঠিকঠাক বানাতে জানেন না
- আজ সেরার সেরা ছানার কোফতা বানানোর রেসিপি জানালাম
রোজ রোজ আমিষ খেতে ভালোলাগে না নিশ্চয়ই। তাই বাড়িতেই বানিয়ে নিন টেস্টি ছানার কোফতা। ঠিক ঠাক বানালে খেতে হবে দারুণ। ভাত ও রুটির সঙ্গে একবারে জমে যাবে। তবে প্রথমেই বলে দিই, এই পদ বানান খুব কঠিন কিছু নয়। বরং সহজেই এই পদটা বানিয়ে ফেলা সম্ভব। তাই ঝটপট ছানার কোফতা বানানোর সহজ এবং সিক্রেট রেসিপি জেনে নিন। তারপর বানিয়ে খাওয়া শুরু করে দিন। আঙুল চাটতে বাধ্য হবেন।
কী কী লাগবে?
- ছানা তৈরির জন্য ১ লিটার দুধ ও ১ টি পাতিলেবু নিন
- কোফতার জন্য আধ কাপ ময়দা বা কর্নফ্লাওয়ার নিন
- সামান্য নুন ও চিনি নিতে হবে
- অল্প জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো নিন
- কুচানো কাজু ও কিসমিস নিতে হবে
- গ্রেভির জন্য টমেটো কুচি নিতে হবে পরিমাণ মতো
- তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ নিন
- জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো লাগবে
- টক দইও নিন
- অল্প পরিমাণে সাদা তেল নিন
কীভাবে রান্না করবেন?
- সবার প্রথমে দুধ জ্বাল দিয়ে নিন। তারপর পাতিলেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিতে হবে। এবার ছানা কেটে গেলেই ভাল করে জল ঝরিয়ে চটকে নিন। তাতে সামান্য ময়দা, নুন, চিনি, জিরে ও ধনে গুঁড়ো দিন। এবার ভাল করে মেখে নিন। তৈরি করুন নরম ডো।
- এরপর ছানার ডো থেকে থেকে ছোট ছোট বল কেটে নিন। এগুলির ভিতরে কিশমিশ ও কাজু ঢুকিয়ে দিতে পারেন।
- তারপর গ্যাস জ্বালান। তাতে বসান কড়াই। তেল গরম করুন। তারপর কোফতাগুলো মাঝারি আঁচে হালকা বাদামি করে ভেজে তুলে নিতে হবে।
- এরপর তেলে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিন। এরপর টমেটো বাটা এবং জিরে, ধনে, হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নিন। প্রয়োজনে সামান্য টক দই দিয়ে মশলা ভাল করে কষিয়ে নিন।
- মশলা থেকে তেল ছাড়লে পরিমাণমতো জল দিন। ঝোল ফোটা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ভেজে রাখা ছানার কোফতাগুলো দিয়ে দিন। কয়েক মিনিট হালকা আঁচে ফুটিয়ে নিন।
- শেষে ওপর থেকে ঘি ও গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল সেরার সেরা ছানার কোফতা। এই পদ বা রুটি বা পরোটার সঙ্গে খেতে লাগবে দারুণ।