Doi Dim Recipe: ডিমের সঙ্গে দইয়ের টেস্টি যুগলবন্দী, অভিনব দই ডিমের সহজ রেসিপি রইল
দই ডিম একটা অভিনব পদ। এটা বানানোও খুব একটা কঠিন নয়। বরং সহজ নিয়ম মেনে অল্প সময়ে দই ডিম বানাতে পারেন। তাই ঝটপট এর রেসিপিটা জেনে নিন।
দই ডিম রেসিপি- কলকাতা,
- 26 Oct 2026,
- (Updated 26 Oct 2026, 11:57 AM IST)
হাইলাইটস
- দই ডিম একটা অভিনব পদ
- এটা বানানোও খুব একটা কঠিন নয়
- বরং সহজ নিয়ম মেনে অল্প সময়ে দই ডিম বানাতে পারেন
আমাদের অধিকাংশ বাড়িতে প্রায় রোজই ব্যাগে করে আসে ডিম। তারপর রান্না হয়। তবে প্রায়দিন সেই একই ডিমের ঝোল খেতে ভাল লাগে না নিশ্চয়ই। তাই আজ একটা ডিমের অভিনব পদ সম্পর্কে জেনে নিন। এই পদের নাম হল দই ডিম। এই টেস্টি পদ একবার খেলে রোজ রোজ খেতে চাইবেন। তাই আর সময় নষ্ট না করে দই ডিমের রেসিপিটা জেনে নিন। তারপর ঝটপট এই প্রতিবেদনে বলা নিয়ম মেনে বাড়িতে বানিয়ে নিন পদটি। হলফ করে বলতে পারি, ভাত বা ডিমের সঙ্গে একবারে জমে যাবে।
কী কী লাগবে?
- ডিম নিন ৪টি
- টক দই লাগবে ২৫০ আধ কাপ
- পেঁয়াজ কুচি লাগবে আধ কাপ
- আদা ও রসুন বাটা লাগবে ১ চামচ
- ফোড়ন হিসেবে তেজপাতা ১টি, ছোট এলাচ ২ থেকে ৩টি এবং সামান্য দারচিনি লাগবে
- এছাড়া হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে
- সেই সঙ্গে পরিমাণ মতো নুন ও চিনি নিতে হবে
- সর্ষের তেল নিন পরিমাণ মতো
কীভাবে বানাবেন এই পদ?
- এই পদটা বানানো খুব কঠিন কিছু নয়। সেক্ষেত্রে সবার প্রথমে ডিমটা ভাল করে সেদ্ধ করে নিন।
- তারপর সেদ্ধ ডিমগুলির গায়ে হালকা করে কেটে নিতে হবে। নুন ও হলুদ মাখিয়ে রাখুন কিছুক্ষণ।
- এবার গ্যাস জ্বালান। তাতে বসান কড়াই। দিয়ে দিন তেল। তারপর সেই তেল গরম হলেই ডিমগুলি দিয়ে দিতে হবে। এবার হালকা সোনালী করে ভেজে তুলে রাখুন।
- তারপর ওই তেলেই তেজপাতা, এলাচ ও দারচিনি ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা দিয়ে ভাল করে ভাজতে হবে। পেঁয়াজ নরম হলে আদা ও রসুন বাটা দিয়ে দিন। এই সব মশলার গন্ধ না যাওয়া পর্যন্ত কষাতে থাকুন।
- গন্ধ চলে গেলে হলুদ, জিরে, ধনে ও লঙ্কার সামান্য গুঁড়ো কড়াই দিন। সেই সঙ্গে সামান্য জলও দিতে হবে। আবারও কষাতে থাকুন গন্ধ না যাওয়া পর্যন্ত।
- এবার গ্যাস একবারে কমিয়ে দিতে হবে। তারপর কড়াইতে ফেটানো টক দই দিয়ে দিতে হবে। দই দেওয়ার পরই দ্রুত নাড়তে হবে। তাতে দই কেটে যাবে না।
- কিছুক্ষণ নাড়ালেই দেখবেন মশলা ও দই ভালভাবে মিশে যাবে। তারপর পরিমাণ মতো উষ্ণ গরম জল ও স্বাদমতো নুন-চিনি দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিতে হবে।
- এরপর কড়াইটা ঢাকা দিয়ে দিন। ৫ থেকে ৭ মিনিট এভাবেই রান্না হোক। তারপর নামিয়ে নিন।
ব্যস, তৈরি হয়ে গেল সেরার সেরা দই ডিম। এই পদটা খেতে অসাধারণ। একবার খেলে বারবার মন ছুটবে।