বাড়িতে খুব সহজভাবে ডিমের ডেভিলের রেসিপিআট থেকে আশি সকলেরই পছন্দের খাবার হল ডিম। ব্রেকফাস্ট লাঞ্চ, ডিনার, দিনের যেকোনও সময়েই ডিম এক্কেবারে সুপারহিট। ডিমের ডেভিল অনেকেরই প্রিয় তেলেভাজা। কলকাতার পুরোনো কেবিনগুলিতে যে ডিমের ডেভিলের আদি অকৃত্রিম স্বাদ মন জয় করেছিল খাদ্য রসিকদের, সেই স্বাদ পেতে পারেন আপনার হেঁশেলেও৷ সহজ রেসিপি ও ঘরোয়া উপকরণে রান্নাঘরে আনুন কেবিনের স্বাদ৷ একদম দোকানের মতো সুস্বাদু ডিমের ডেভিল এবার বানিয়ে ফেলুন নিজের হেঁশেলেই। রইল রেসিপি-
উপকরণ
তৈরির পদ্ধতি
সর্বপ্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিন। সেদ্ধ ডিম ছাড়িয়ে সেগুলি দু'ভাগ করে কেটে নিন। তারপর চিকেন কিমা ও আলুও সেদ্ধ করে রাখুন। তারপর কড়াইতে তেল গরম করে তাতে পিঁয়াজ ভাজুন। একটু ভাজা ভাজা হলে তার মধ্যে চিকেন কিমা ও সেদ্ধ করা আলু দিন। একটু নেড়ে তাতে সব মশলা দিন। ভাল করে কষে নামিয়ে নিন। পুরটিতে ধনেপাতা ছড়িয়ে দিন। পুরটি একটু ঠান্ডা হয়ে এলে পরিমাণমতো পুর নিয়ে সবকটি ডিমের চারপাশে দিয়ে দিন। এবার ডিম্বাকৃতি আকার দিন। এরপর ব্যাটারের জন্য আলাদা রাখা ডিমে ময়দা দিয়ে ফেটিয়ে নিন। তাতে ডেভিলগুলো ডুবিয়ে তার গায়ে ব্রেডক্রাম্ব লাগিয়ে দিন ভাল করে। এই অবস্থায় ফ্রিজে রাখুন এক ঘণ্টা। এরপর কড়াইতে তেল গরম করে ভেজে নিন ভালভাবে। তারপর নামিয়ে পরিবেশন করুন স্যালাড, কাসুন্দি ও টমেটো সসের সঙ্গে। দোকানের মতো স্বাদ মিলবে বাড়িতেই। দেখবেন সকলে হুড়োহুড়ি করে শেষ করে দেবে।