Chicken Vapa Recipe: হেলদি চিকেন ভাপার সিক্রেট রেসিপি, খেলেই আঙুল চাটবেন

চিকেন ভাপা বানিয়ে নিন। এই পদটা সেরার সেরা। এটি যেমন টেস্টি, তেমনই এটা হেলদি। এই পদটা বানানো খুবই সহজ। তাই চিকেন ভাপা বানানোর রেসিপি জেনে নিন।

Advertisement
হেলদি চিকেন ভাপার সিক্রেট রেসিপি, খেলেই আঙুল চাটবেনচিকেন ভাপার রেসিপি
হাইলাইটস
  • চিকেন ভাপা বানিয়ে নিন
  • এই পদটা সেরার সেরা
  • এটি যেমন টেস্টি, তেমনই এটা হেলদি

চিকেন তো প্রায়ই খান। আজ একটা সেরা পদ সম্পর্কে জানাব। এটির নাম হল চিকেন ভাপা। এই পদটি খেতে দারুণ। সেই সঙ্গে অত্যন্ত হেলদি। তাই এখন অনেকেই চিকেন ভাপা বাড়িতেই বানিয়ে নিতে চান। যদিও কীভাবে বানাবেন, সেই পদ্ধতি জানেন না। আর আপনিও যদি সেই দলেরই মানুষ হন, তাহলে এই নিবন্ধ থেকেই চিকেন ভাপার রেসিপি জেনে নিন। তারপর নিজে ও পরিবারের জন্য বানিয়ে ফেলুন। হলফ করে বলতে পারি, একবার ঠিক ঠাক বানিয়ে খেলে হাত চাটবেন।

কী কী লাগবে? 

  • মুরগির মাংস লাগবে ৫০০ গ্রাম
  • ২ চামচ সর্ষে নিন
  • ২ চামচ পোস্ত বাটা লাগবে
  • টক দই লাগবে ৩ চামচ
  • ২টি মাঝারি সাইজের পেঁয়াজের কুচি নিন
  • কাঁচা লঙ্কা লাগবে ৪ থেকে ৫টি
  • সর্ষের তেল নিতে হবে ২ চামচ
  • হলুদ ও লঙ্কা গুঁড়ো নিন ১ চামচ করে
  • নুন ও চিনি নিতে হবে স্বাদমতো

কীভাবে বানাবেন?    

  • এই পদ বানানোর জন্য সবার প্রথমে চিকেনগুলি ভাল করে ধুয়ে নিন। তারপর চিকেনের জল ঝরিয়ে নিতে হবে। 
  • এবার সর্ষে বাটা, পোস্ত বাটা, টক দই, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন-চিনি ভাল করে মিশিয়ে নিন। এগুলি দিয়ে ম্যারিনেশনের মশলা তৈরি হয়ে যাবে। 
  • এবার মিশ্রণটি ১৫ থেকে ২০ মিনিট ম্যারিনেট করে নিতে হবে। তাহলেই মাংসের টেস্ট হবে দারুণ। 
  • তারপর কড়াইতে বা প্রেশার কুকারে জল দিন। তার উপর পাত্রটি বসিয়ে দিন। কড়াইতে বসালে উপরটা ফয়েল দিয়ে ঢেকে দিতে হবে।
  • এভাবে মাঝারি আঁচে ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত ভাঁপিয়ে নিতে হবে। 
  • প্রেশার কুকারে বসালে মোটামুটি ২ থেকে ৩টি সিটি অপেক্ষা করুন। তাহলেই তৈরি হয়ে যাবে সেরার সেরা চিকেন ভাপা। এটা খেতে হবে দারুণ।

চিকেন ভাপা শুধু শুধু খেতে পারেন। এই পদটা হেলদি এবং টেস্টি। এছাড়া গরম ভাতের সঙ্গেও জমে যাবে চিকেন ভাপা। তাই দ্রুত বাড়িতে বানিয়ে নিন। 

 

POST A COMMENT
Advertisement